বিষয়: যৌনতা
নিয়মিত ডাইরী লেখার বদ অভ্যাস আমার নেই-------তবু এখন থেকে কী লিখে রাখব আমার ব্যক্তিগত প্রেমিকা গতরাত থেকে ভুগছেন দৃষ্টিহীনতায়,তৃষ্ণায় অথবা উচ্চ রক্তচাপে। ডাইরির পাতা যাদের অসহ্য, খুব নিজস্ব বলে এলার্জেটিক(হাঁপানি ঐগোত্রীয় মনে রাখবেন), তারা এবার নিশ্চয়ই তামাশা করবেন না, এড়িয়ে যাবেন না---এমন ইসের কথায়--বস্তুত এতে চট্চটে সার্বজনীনভাব এখনও বিদ্যমান।
হাত দুইটি ভূমির সমান্তরাল করে কব্জি থেকে পাখির লেজ বানিয়ে অর্থাৎ সর্ষে ক্ষেতের কাকতাড়ুয়ার মত রাস্তার মাঝখানে, -------মেজ জামাইবাবু ক্যাটক্যাটে রঙের স্কুটারে এমনসময় বিলাতী মদ নিয়ে বাড়ি পৌছালেন বা মোড় পর্যন্ত পিছিয়ে গেলেন।
মাইরি স্কুটারের ঐ ক্যাটক্যাটে হলুদ খুব যৌন আবেদনময়।
শম্পার শরীর
শম্পার শরীর ছিল দারুন তুলতুলে। নাক এমন টিকলো দেখলেই দু' আঙুলে চুমু খেতে করতে ইচ্ছা করে। অই নাকেই খরচ হয়ে গেছে অনেক বীর পুঙ্গব।ঠোঁট অসাধারন সুন্দর, হাসলে লোভ উবে যায়। মসৃন নাভি। বুকের খাঁজের আলো-ছায়া এক অনন্তকালকে আটকে রাখতে পারে। গোড়ালি থেকে কোমড়, কপালের খুচরো চুল, কনুই কাঁধ উফ কী ভীষন আশ্চর্য। কী অনুপাত।
শম্পার বোধহয় শুনে শুনেহাই উঠে গেছে, তবু, সরাসরি ধারনাটা দেবার জন্য চাঁপাকলিই বলছি। চাঁপাকলি আঙুল।
সেযাইহোক্,
বীমা কম্পানির দালালি অথবা পেট্রলে কেরোসিন মেশানোর ব্যবসা করলে আমার সাথে যোগাযোগ করবেন।
যখন পেশি ব্যথা করে
একদিন পা ছড়িয়ে বসে আছি, কাছে পাড়ার আরো লোকলস্কর। হাউই বেরিয়ে যাচ্ছে একটার পর একটা হুশ হুশ কানের পাশ দিয়ে।
এমনটা হবার কথা নয় তবু হল, জাহাজ থেকে বিপদ সংকেত ছাড়ার হুশ। কান চাপা দিয়েছি হঠাৎ লেগে যাবার কথা যদিও খুব ছোটবেলায় বুড়ো আঙুল ও তর্জনীর মাঝখান দিয়ে আগুন পুরুষসনাক্তকরনচিন্হের উপর হাফপ্যান্টের উপর লেগেছিল।
লালবাতাসা
কিছু ভয় হয় উপবীত দৃষ্টি দিলে ভড়াক্ষেতে এড়ে বাছুর হঠাৎ পথ হারালে নীল মেয়েদের বিষভর্তি আংটি যদি ধরা পড়ে আমি সেরকম অনেক দেখেছি হাত থেকে উপচে গেছে লালমদ মুঠকরা লালমদ
লালমদ ফোঁটা চোখ থেকে অশ্রু গড়িয়ে যাচ্ছে
আচ্ছা গোয়াল ঘরে কোনো ফর্সাতলপেটে মাছি বসতে দেখেছেন কি
বরঞ্চ, মীরাদিদিমনি কিংবা ডা:সত্যজিত-এর মত 'পদ্ম'কে পদ্মঅ/আত্ম+আ উচ্চারন করি
পল্লবের বিয়ে হয়ে গেছে
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



