আচ্ছা, কেউ এখনো বাংলা Translator তৈরি করেনি, তাই না?
প্রাথমিকভাবে শুধু ১ লাইন অনুবাদ করা যেতে পারে। ফোনেটিক টাইপের সময় যেমন অনেকগুলো বাংলা অপশন পাওয়া যায়, তেমনি, ১ টি ইংরেজি শব্দের অনেকগুলো বাংলা অর্থ একটি ডাটাবেসে থাকবে। sentence এর auxiliary verb এর অর্থ বাংলায় প্রকাশ হবে না, বা হলেও, প্রকাশ হবে সবার শেষে। কোন ইংরেজি শব্দের বাংলা অর্থ ডাটাবেসে না থাকলে তার উচ্চারণ বাংলায় প্রকাশ হবে। শব্দের বিভিন্ন অর্থের অপশনের নতুন কম্বিনেশন প্রকাশ হবে যদি আগের বাক্যটি কারো পছন্দ না হয়।
এরপর আস্তে আস্তে আরো উন্নত করা যাবে। পরে একসময় পুরো ওয়েবপেজ অনুবাদ করা যাবে, ইনশাআল্লাহ।
বুয়েট থেকে ইলেকট্রিকালে পাশ করি, পাঠ্য যতটুকু ছিল, শুধু ততটুকুই প্রোগ্রামিং জানি। কিন্তু, এতটুকু বুঝি, অমিক্রন ল্যাবের ছেলেরা কি অশেষ পরিশ্রম করেছেন। উনাদের বলি, আপনারা আমার ছো্টবেলায় পড়া সেই সোনার ছেলে, যারা কথায় না বড় হয়ে কাজে বড় হয়েছেন। ধন্য আপনারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

