আমার প্রিয় পোস্ট

কি হও তুমি ওর?

১৩ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৪

শেয়ার করুন:                   Facebook

- কি করো?
= স্বপ্ন দেখি।
- কি দেখ?
= মরে গেছি।
- শাট্-আপ।
= হাহ্…হাহ্……
- চুপ করো।
= চিরদিনই কি বাঁচব বল?
- মৃত্য নিয়ে স্বপ্ন হয় না।
= কে বলেছে? শোন……তবে

আমি সেদিন মরে গেছি,
আমার নিথর শরীরটা পড়ে আছে মাটিতে
আমার চোখগুলো বুজে আছে গভীর মগ্নতায়,
যেন দিব্য চোখে কি দেখছি!
তোমার কাছে পৌঁছুল সে সংবাদ।
আমাদের প্রেম ছিল জানতো অনেকেই
তাদেরই একজন ,
তোমায় খবর দিল
‘ও মারা গেছ'’।
তোমার এলো্চুল আরো এলোপাথাড়ি
ভাবলে- এ হয়ত ফাঁকি।
চকিতে তাকালে বেদীর নিচে
নিভেছে প্রদীপ ভাতি।
তুমি শংকায় উঠলে ভাসি,
আর
মৃত আমি’টা ?
শুধু দেখি আর হাসি।

- চুপ কর তো !?
= আরে শোনই না।

তুমি অবিশ্বাসী চোখে সেল ফোন খুঁজছ,
নাম্বার খুঁজে পেতে সময় কিছুটা বেশিই লাগল।
কতো দি-ই-ই-ই-ন ফোন করনা ,
লাগতেই পারে।
দুরু দুরু বুকে রিং করলে
শুনতে পেলে ‘ সরি সাব্‌সক্রাইবার ইজ নট অ্যাভাইল্এবল’
হা…হা...এর বদলে-
‘সরি সাবস্ক্রাইবার ইজ ডেড’
বললে ভালো হত না!

- অসহ্য। থামবে তুমি?
= হা…হা……কষ্ট হচ্ছে? আরে পাগলি এটা তো স্বপ্ন?

যাই হোক,
অনেক কষ্টে ঠিকানা জোগাড় করলে
ত্রস্ত পায়ে এসে দাড়ালে আমার শবযাত্রার পাশে
প্রচন্ড পাগলের মত লাগছে।
আমি দেখতে পেলাম
কাউকে কিছু বলছ না তুমি,
অবিরত মুছে চলেছ চোখ
দূরে দাঁড়িয়ে-
সন্তর্পনে হয়ত নিজেকে গোপনই রাখছ
কেউ না বলে বসে-‘ কি হও তুমি ওর’?

= কি সুন্দর দৃশ্যটা বলোতো।
- তোমার মাথা!

 

 

  • ২৬ টি মন্তব্য
  • ৩৫১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৩
comment by: নাদান বলেছেন: মির্জা গালিবের একটা কবিতা মনে পড়লো। কি যেন কবিতা টা !! ভুলে গেছি। আচ্ছা ৫ দিলাম।
২. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৯
comment by: মহফুজ মেহদী বলেছেন: ভালো লাগলো।........৫
৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫০
comment by: কালপুরুষ বলেছেন: আপনার অনুভূতি বেশ তীক্ষ্ণ আর ভিজ্যুয়ালাইজেশন করার ক্ষমতাও অসাধারণ। একজন ভাল লেখক হবার জন্য যা প্রয়োজন তা আপনার আছে।
খুব ভাল লিখেছেন।
৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৯
comment by: কাল্‌বেলা বলেছেন: নাদান,
কোথায় শেখ সাদী, আর কোথায় খড়ের গদি! অসংখ্য ধন্যবাদ।
মহফুজ মেহেদী,
ধন্যবাদ আপনাকে।
কালপুরুষ'দা,
আপনার সাথে একটা অনুভুতি শেয়ার করি-
" যে যত বোঝে সে তত দুঃখ পায়-
তাই বুঝতে কম জানলে দুঃখটাও কমে যায়"।
কথাটা কি ঠিক- বলেনতো?
৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৩
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: দারুন।
(সারভিস প্রভাইডার ইজ অ্যাভাইল্এবল হেয়ার.........৫ অবশ্যই)
৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৩
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: এটা কি আপনার স্বরচিত? দারুণ, অদ্ভুতভাবে উপমিত।৫।
৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫১
comment by: তানজিলা হক বলেছেন: একটা লোক আমাকে ছুরি দিয়ে ফুটো করে দিল।আমি মৃত্যু কোলে ঢলে পরতে থকলাম
আর ভাবতে থাকলাম আরতো আব্বু আম্মুকে দেখতে পারব না।খুব খারাপ লাগতে থাকলো।কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি কোনো ব্যথা পাচ্ছি না।হঠাত শুনতে পালাম মা ৯টা বাযে এবার উঠ।

অসম্ভব ভালো লেগেছে আপনার এ লেখাটা।মাঝে মাঝে ভাবি এ জটিল পৃথিবী থেকে কবে ছুটি পাবো।
যখন কারো মৃত্যু দেখি মনে মনে ভাবি।ঐ মানুষটার পরিবর্তি আমি গেলে কিবা ক্ষতি হতো।হয়তো স্বজনরা কিছুদিন কাদতো একসময় সব ভুলো যেতো।আমিতো বেচে যেতাম।
৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৩
comment by: কাল্‌বেলা বলেছেন: সিঁদুরে মেঘ,
ধন্যবাদ অসংখ্য। আপনার এই লেখাটা কি কি কারনে ভালো লেগেছে? স্টাইল টা নাকি ভাব নাকি ভাবনা- যদি সময় থাকে দয়াকরে জানাবেন? এটা একটা নন-কম্পালসরি আবদার বলতে পারেন।
আশবাফ,
জ্বি, আমার নিজের। ধন্যবাদ।

৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:১১
comment by: নিবেদীতা বলেছেন: ৫
১০. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:২৭
comment by: কাল্‌বেলা বলেছেন: তানজিলা,
মৃত্যুটা খুব অনিবার্য, কিন্তু কাম্য নয়। আমিও একসময় ভাবতাম মৃত্যুটাই বোধহয় সবকিছুর সমাধান।সবকিছুর থেমে যাওয়া। সবকিছু থেকে মুক্তি।
আসলে কি তাই?
না বোধহয়। এ বোধ, চরম অভিমানী মুহুর্তের একটা বোধ, চরম আত্যাভিমানে মানুষ এমনটা ভাবে হয়ত।
এই জটিল পৃথিবীতে এখনো তো সুন্দর সকাল হয়, বসন্তের একটা বিকেল দেখলে এখনো আমার আনন্দে আত্নহারা ভাব আসে আমি অনেক ক্ষঅ অ অ অ ন ধরে ঝিরঝির বাতাসে গাছের সবুজ পাতায় বিকেলের সূর্য পড়া চিকিমিকি দেখি, আর মনে মনে ভাবি- কি সৌভাগ্য আমার- এই দৃশ্যটা দেখবার জন্য আমি এখনো বেঁচে আছি! বড়ই সৌভাগ্য,বড়ই সৌভাগ্য!
১১. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:১৬
comment by: বিহংগ বলেছেন: আপনার লিখা পড়ে বিমোহিত হলাম। ৫
১২. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:২০
comment by: খোলাচিঠি বলেছেন: মি শাট আপ হইয়া গেসি
১৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:২৩
comment by: নরাধম বলেছেন: অসাধারণ লেখা বস্‌। ইরামি তো চাই। এগিয়ে যান, সাথে আছি।

৫......
১৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৫৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কালবেলা......
অসাধারন একটালেখা।ভাবনার দৃঢ়তা অনেক।
মাঝে মাঝে মৃত্যু চিন্তা আসে......।ভাবতে চাই কি হবে তারপর?বেশিক্ষন পারিনা ফিরে আসি......ভাবনাতেও আমার ছোট ছেলেটাকে মা হারা করতে চাইনা।বেঁচে থাকার কোন সমার্থক নেই..বেঁচে থাকলে শুধুমাত্র বেঁচে থাকলেই কত কি যে সম্ভব!যখন সত্যি চলে যাবার সময় আসবে কেউকি থামাতে পারবে তা?ভালো থাকবেন।
শুভেচ্ছা নিন..
১৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:০৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কালবেলা আপনার এই লেখাটা আমি এক জায়গায় পড়বো.....।অনুমতি নিলাম :)
১৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৮
comment by: কাল্‌বেলা বলেছেন: বিহংগ,
অসংখ্য ধন্যবাদ। বিমোহিত হবার গুন সবার থাকে না।
খোলাচিঠি,ঠেংকু ।
নরাধম,
ইরাম লেখার জন্য আপনার মত সিরাম পাঠকই সর্বোত্তম উপহার। ধন্যবাদ।
সাজি,
ধন্যবাদ। অনুমতি? হা...হা...স্বচ্ছন্দে! কোনবাধা নেই।
১৭. ২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৯
comment by: কালপুরুষ বলেছেন: কম জানলে কথাটা ঠিক নয়, বরং কম বুঝলে দুঃখটা কম হয়। যেমন ছোট বেলায় যখন কেউ বাবা মাকে হারায় তার দুঃখটা কম হয়, কারন সে তখনও বুঝে ওঠেনি বাবা মা তার কাছে কত প্রিয়। কিন্তু বড় আবস্থায় যখন সে বুঝতে শেখে বাবা মা কত প্রিয় তখন কষ্ট হয়।
২০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: জবর জবর।

১৮. ২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৪৪
comment by: বিবর্তনবাদী বলেছেন: কাউকে কিছু বলছ না তুমি,
অবিরত মুছে চলেছ চোখ
দূরে দাঁড়িয়ে-
সন্তর্পনে হয়ত নিজেকে গোপনই রাখছ
কেউ না বলে বসে-‘ কি হও তুমি ওর’?


---- অদ্ভুত, কিন্তু মাঝে মাঝে বাস্তব তাই না?
২০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: জ্বি বিবর্তনবাদী,
সম্পর্কের বিবর্তন চিরকালই অদ্ভুত!

বুক ফাটে তাও মুখ ফোটে না
বাস্তবতাও রাখ ঢাকে না !!

১৯. ২১ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৪৯
comment by: আদনান ফায়সাল বলেছেন: দারুন! আপনার কবিতার স্টাইলটা খুব সুন্দর।
২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৩

লেখক বলেছেন:
আদনান ফয়সল,
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে......। আমি যে যে জিনিসগুলো মাথায় রেখে কবিতাটা লিখেছি সেগুলোর অন্যতম একটা হল এই 'স্টাইল টা'। গতানুগতিকতা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা আর কি......এবং সেই চেষ্টাটা আপনার চোখে পড়েছে এবং আপনার ভালো লেগেছে জেনে অসম্ভব ভালো লাগল।

You have eyes.

২০. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১৬
comment by: লাল দরজা বলেছেন: কিশোর কুমেরের সেই গানটা খুব শুনতাম এক জীবনে, তোমার বাড়ীর সামনে দিয়ে আমার মরন যাত্রা যে দিন যাবে। বাংলা সিনেমার গান ভীষন ফিল্মী, তবুও এক জীবনে এ গানটা আমার অনেক কষ্ট মুহূর্তের আবহ সংগীত হিসেবে কাজে লেগেছে। এক বার বাড়ী বদলের সময় পুরোনো ক্যাছেটটা খুজে পেয়ে বেশ কদিন শুনে ছিলাম একটানা। পাছে বাড়ীর মানুষজন মন্দ ভাবে সেজন্য ক্যাছেটটা তুলে রেখেছিলাম আবার, কই রেখেছি এখন আর মনে নেই।
আপনার এ লেখাটা কদিন ধরেই সাম্প্রতিক মন্তব্য কলামে ঘুরঘুর করছিল দেখছিলাম আজ পড়বার ভাগ্য হলো। না পড়া হলে বঞ্চিত হতাম। :) ভালো লিখছেন। অনুভূতির সুন্দর মিনার, নির্মান করেছেন ভালো। নক্শাটা ও বাহারি। শুভেচ্ছা আপনাকে।
২১. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৪
comment by: কাল্‌বেলা বলেছেন:
লাল দরজা,
আপনি এত সুন্দর করে মন্তব্য করেছেন যে পড়তে পড়তে , অনেকবার করে পড়লাম আপনার মন্তব্যটা।
ভেবে অবাক হলাম যে কবিতার ভাবটার সাথে গানটা কি অদ্ভুত ভাবে মিলে গ্যাছে......গানটা আমিও একসময় অনেক শুনেছি কিন্তু নতুন করে বের হওয়া তপন চৌধুরীর কন্ঠে। দারুন ভালো লাগে।

মন্তব্যের কলামে ঘুরঘুর করতে দেখে ভুল করে যদি চলেই এলেন আমার বাড়িতে ......শুধু একটা কালেকশান দেখলেই হবে? আর গুলো দেখবেন না? (আশা করব এরকম বড় মন্ত্যব্য থাকবে যেখানে কেন ভালো লাগলো এবং কি বুঝলেন সব লিখবেন। ঠিক হলে ঠিক , বেঠিক হলে বেঠিক , কোন সমস্যা নেই)
ধন্যবাদ।
২২. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৩
comment by: মুকুল বলেছেন:
বারে বারে পড়ার মত লেখা।

*****
২৩. ২৮ শে মে, ২০০৮ দুপুর ২:১২
comment by: উত্তরাধিকার বলেছেন:
হুম্‌ম।

...যাক তোর আগের লেখা গুলি আমি শেষ করে নিই।

তুই এই ফাঁকে ফিরে আয় তোর বাড়ীতে।

বাড়ির নাম কালবেলা...।

 



 


k.kalbela@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২১৫২২