দূর পরবাসী মেঘে মেঘে ভেসে
পুনর্জন্মানো আত্নার মিলনের মত
একগুচ্ছ শুভেচ্ছার পায়রা এসেছিল-
যেন স্বপ্নে, যেন ঘোর,
যেন মিষ্টি কথাদের কাকলি বিভোর।
সুরবীণা শিউলী সাজে সে হাওয়া
ঝড়া হলুদ পাতার দেশ থেকে ভেসে
পাড়ি দিলে মহা-আটলান্টিক!
কোন ঠিকানা? জানা ছিল না, শুধু কল্পনা-
অথচ সেকি স্নেহের সুবাস সে হাওয়ায়,
পরম আদোরের চির হরিতার্দ্রতা,
ছিল কি বিহবল কুসুম হৃদয়ের কিছু ব্যাথাও-
যেখানে বহুদিন গত বিরহীর স্মৃতিবীথি গাঁথা?
ভাংগে না যেন এ স্বপন আমার
আজীবন সকাল সাঝে,
খোঁজ যদি আমায়, পাবে দোখো ঠিক
তোমার,
ব্যাথার বীথিকা মাঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

