আমার প্রিয় পোস্ট

১৯ এপ্রিল,সুলতানা শিরীন সাজি'র শুভ জন্মদিন/ কালবেলা

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৯

শেয়ার করুন:                   Facebook

১৯ এপ্রিল। আমাদের সবার প্রিয় ব্লগার শ্রদ্ধেয়া সুলতানা শিরীন সাজি মণির অসম্ভব শুভ জন্মদিন। হঠাৎ করে নানান রকম জগা-খিচুড়ি কাজে জড়িয়ে পড়েছি, তাই গত ক’দিন ব্লগে আসতে পারিনি। আজও আসা হত না। তবুও আজগের দিনটা একটা বিশেষ দিন। এদিক সেদিক ফাঁকি দিয়ে তাই চলে এলাম ব্লগে। মানে নেটওয়ার্কের ভিতরে। যেখানে এলে ব্লগে ঢোকা যায়। আমারো একটা খুশির খবর আছে। আর ৪/ ৫ দিন পরেই দেশে যাচ্ছি। আহ্‌, হোম সুইট হোম!! শুনছি এবার দেশে গেলে নাকি আমাকে বিয়ে-সাদী করানো হবে। একারণে খুশিটা একটু বেশিই কিনা ঠিক বুঝতে পারছি না। যদিও এখনো মেয়ে ঠিক হয়নাই।
ধুর, বলবো কি, আর বলি কি। বলছিলাম সাজি’বুর আজ জন্মদিন। আজকের এই দিনে, এত সুন্দর মনের এক দারুন মানবীর জন্ম হয়েছিল এই ধরাধামে। যার অন্তরের স্নিগ্ধ সৌরভের কিছুটা ছিটে ফোঁটা আমরা তার কবিতা গুচ্ছের মাধ্যমে পাই এই ব্লগে। সে দিক থেকে চিন্তা করলে সামহয়ারইন আবারো ধন্যবাদের ভাগিদার। এখানে না এলে হয়ত এই মমতাময়ীর সাথে আমাদের পরিচয় হত না।
তিনি ব্লগিং শুরু করেছিলেন ২০০৭ এর নভেম্বরে। সম্ভবত তাঁর প্রথম প্রকাশ ছিল একটি কবিতা। যার নাম “বৃষ্টিতে"”। তারিখটা ছিল ০৩ নভেম্বর।
তাঁর ব্লগ পরিসংখ্যান অনেকটা এরকমঃ
পোস্ট করেছেন: ৭৩টি
মন্তব্য করেছেন: ২৩০৩টি
মন্তব্য পেয়েছেন: ২৭১১টি
ব্লগ লিখছেন: ৫ মাস ৩ সপ্তাহ
ব্লগটি মোট ২৫৯৫৩ বার (বা তার ও বেশি) দেখা হয়েছে।
আজ এই সুযোগে ব্লগার “লালদরজা” কে শুভেচ্ছা না জানালে ভুলই হবে। তিনিই সাজি’কে সামহয়ারইনে লেখার জন্য উদ্বুদ্ধ করেছিলেন।

সুলতানা শিরীন সাজিকে আমরা আমাদের সুখ দুঃখে সবসময় সাথে পেয়েছি। কদিন আগে ব্লগে রাশেদ ও এস্কিমো ব্যান হওয়ার সময় তিনি রাশেদের জন্য যে মায়াভরা লেখাটি লিখেছিলেন সেটা বোধকরি রাশেদ কোন দিন ভুলতে পারবে না। এছাড়াও অনেকের ব্লগে ব্লগে যেয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আসা, সাথে অঢেল অকুন্ঠ শুভেচ্ছা নিবেদন, বিশেষ করে নতুনদের ব্লগে যেয়ে স্বাগতম জানানো এসবের মধ্যে আমরা তার মিশুক ব্যাক্তিত্বটি খুঁজে পাই, যা তাকে অনেকের মাঝেও আলাদা করে চিনিয়ে দেয়।
আমরা সকল ব্লগাররা সুলতানা শিরীন সাজি’র শুভ জন্মদিনে কায়মনোবাক্যে প্রার্থনা করি তাঁর জীবন ভরে উঠুক আনন্দে। সুন্দর সবসময় জুড়ে থাকুক তাঁর জীবনের ব্যালকুনিতে। তাঁর পরিবার তথা স্বামী-সন্তানরাও সুখে থাকুন, শান্তিতে থাকুন এই কামনায়......
হ্যাপি বাড্ডে টু সুলতানা শিরীন সাজি-
হিপ হিপ হুররে,
হিপ হিপ হুররে,
হিপ হিপ হুররে।।
...........................কালবেলা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জন্মদিনজন্মদিন ;
প্রকাশ করা হয়েছে: ভাবনা  বিভাগে ।

 

  • ৩৫ টি মন্তব্য
  • ৩২৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০১
comment by: মুকুল বলেছেন: আমি মাত্র পোস্ট করতে যাচ্ছিলাম!!! :((


শুভ জন্মদিন সাজি'পু :)
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন:
হা...হা...আমি জিতছি, জিতছি।

মুক্লা,
সময়টাও কিরকম মিলে গেছে দেখো। রাত ১১:৫৯।
ইনফ্যাক্ট আমার লাইন খুবই ডিস্টার্ব করছে। বিশ্বাস করবা কিনা জানিনা ...এই পোস্টটা "ব্লগে প্রকাশ করুন" বাটনে চাপ দেয়ার পর ১০- ১৫ মিনিট সময় নিল পোস্ট হতে। আর মন্তব্য গুলোও আরাম করে করতে পারছি না। অনেক সময় নিয়ে নিয়ে পোস্ট হচ্ছে।

২. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০১
comment by: রুবেল শাহ বলেছেন: আমি পোষ্ট লিখছিলাম--------- যাক আপনি লিখে ফেলেছল তাই আমি আর দিলাম না।

সাজি আপু তোর শুভ জন্ম দিনে আমার অনেক অনেক শুভ কামনা রইল---------- +
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন:
না...না...আমি পোস্ট দিয়ে ফেলেছি তো কি হয়েছে? আপনি পোস্ট দিন। আমার লেখাটা, আপনার কথা পুরোটা নাও প্রকাশ করতে পারে।আপনি আপনার নিজের মত করে বলুন, আরো সুন্দর করে বলুন।

৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০২
comment by: আজহার ফরহাদ বলেছেন: মুবারক হো মুবারক হো।
৪. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৩
comment by: কাঙাল বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা,
৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৩
comment by: ক্যাপেটন ক্যাকটাস বলেছেন: "আমাদের সবার প্রিয় ব্লগার শ্রদ্ধেয়া সুলতানা শিরীন সাজি মণির অসম্ভব শুভ জন্মদিন। "

কালবেলা, অনেকদিন থেকে খেয়াল করছি আপনি মেয়েদের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড, কেন জানি না।

তবে শুভটা অসম্ভব কেন ? মাইনাচ

"শুভ জন্মদিন সাজি, সবার ভালবাসায় সিক্ত হোক আগামীগুলি, ভালো থাক।"
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন:
আপনারেও মাইনাচ।

৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৩
comment by: মুকুল বলেছেন: দীর্ঘজীবি হও সাজি'পু :)


৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৪
comment by: নেমেসিস বলেছেন: শুভ জন্মদিন
৮. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৪
comment by: কালপুরুষ বলেছেন: শুভ জন্মদিন হে মেষ রাশির জাতিকা।
৯. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৫
comment by: রন্টি চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন সাজি আপু...
১০. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৫
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
শুভেচ্ছা ! শুভ শুভ শুভ জন্মদিন । ভালা থাকুন অনুক্ষণ ।
১১. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: শুভ জন্মদিন সাজিপু !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হিপ হিপ হুররেএএএএএ
ক্যাক আর কুক .. জলদি জলদি
১২. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১১
comment by: কালপুরুষ বলেছেন: আমাদের সকলের প্রিয় কবি সুলতানা শিরীন সাজি'কে প্রথম পাতায় এ্যাকসেস দেয়া হউক এই মর্মে একটা পোষ্ট দিয়ে অনেকের নানা সমালোচনার শিকার হয়েছিলাম। অনেকের কাছে অপ্রিয় হয়েছিলাম। আজ সাজি'র লেখা পড়ে অনেকেই মুগ্ধ। তাই আমি কিছুটা হলেও গর্বিত।
১৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১১
comment by: স্বাপ্নিক বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ...
১৪. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১১
comment by: এস্কিমো বলেছেন: শুভ জন্মদিন।
১৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৫
comment by: রুবেল শাহ বলেছেন: সাজি আপার -------- ব্লগ দেখুন
Click This Link
১৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৫
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


সাজিকে জন্মদিনের শুভেচ্ছা।

পোস্টদাতার লেখাটিও চমৎকার হয়েছে।
১৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৭
comment by: আজহার ফরহাদ বলেছেন:
১৮. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৯
comment by: ফেরারী পথিক বলেছেন: শুভ জন্মদিন সাজিপু......:)
১৯. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩০
comment by: প্রশ্নোত্তর বলেছেন: শুভ জন্মদিন।
২০. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৭
comment by: বিবর্তনবাদী বলেছেন:


সাজিপা কে জন্মদিনের শুভেচ্ছা। থাকুন অনেক অনেক ভাল, লিখুন অনেক অনেক সুন্দর কবিতা।
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন:
বিবর্তনবাদী,
আপনার এই ছবিটা কখনো বদলাবেন না।(মাঝখানে বদলেছিলেন বোধয়)। নামের সাথে ছবিটা দেখতে দেখতে অভ্যস্থ হয়ে গেছি। অন্যকোন ছবি আর আপনার সাথে যায় না।

২১. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১:২০
comment by: রণদীপম বসু বলেছেন: শুভ জন্মদিন !
২২. ১৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কালবেলা ................
আজকে তোর বলা মত সত্যিই আমার অসম্ভব সুন্দর জন্মদিন............।
এভাবে আকাশে বাতাসে সবখানে শুভেচ্ছা ছড়ানো।
খুব ঋণী হয়ে যাচ্ছি সবার কাছে প্রতিদিন।
অনেক শুভেচ্ছা কালবেলা।
সবাইকে অনেক শুভেচ্ছা।
১৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৯

লেখক বলেছেন:
সাজি'বু,
শুভ জন্মদিন তোমাকে।

২৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:২৫
comment by: রাশেদ বলেছেন: সাজিপু, হেপ্পি বাড্ডে।

ক্যাক কুক চাই। :)
১৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৮

লেখক বলেছেন:
একটা ক্যাঁক +কুকের ছবি দেও ।

২৪. ১৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৬
comment by: শফিউল আলম ইমন বলেছেন: সাজিপু শুভ শুভ জন্মদিন।
হায় হায় আগে আসলাম না ক্যান??:(
আপুনি ভালো থেকো অনেক ভালো।
২৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৯
comment by: দোলাহাসান বলেছেন: সুলতানা শিরিন সাজিকে শুভ জন্মদিন
২৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৮
comment by: নবজন্ম বলেছেন: সাজি-পু,-------------------------------হেপ্পি বারডে,।
এই দিনটিই আপনার জীবনে বয়ে আসুক বারংবার।
২৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:১০
comment by: সাইফুর বলেছেন: হেপি বাড্ডে
২৮. ১৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:১২
comment by: সামী মিয়াদাদ বলেছেন: অসম্ভব শুভ জন্মদিনে সাজিপুকে বেসম্ভব শুভেচ্ছা
২৯. ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: দেরিতে হলেও শুভ জন্মদিনে সাজিপু

 

 


k.kalbela@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬৬২৮