আমার প্রিয় পোস্ট
- ২৪ শে অগাস্ট ব্লগার কালবেলা আর প্রত্যুৎপন্নমতিত্বর শুভ জন্মদিন - সুলতানা শিরীন সাজি
- নবীনদের জন্য - নাদান
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- আমার মেয়ের নামে বন্ধক রেখো আসমানদারী - আজহার ফরহাদ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- ফিরে পাওয়া মুখ - সুলতানা শিরীন সাজি
- ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)-১ - মানচুমাহারা
- দুঃখপাচার - মুজিব মেহদী
- ভাষা আন্দোলনের প্রথম কবিতা - ফকির ইলিয়াস
- সপ্তাহের নির্বাচিত ব্লগ [১৬ ডিসেম্বর - ২২ ডিসেম্বর] - একস্লিপ
- সামহোয়ারে ৩য় সংস্করনে কমেন্টে যেভাবে লিংক এড করা হয় - নাজিরুল হক
- উইকিপিডিয়া খুঁজছে --- আপনাকেই!! - রাগিব
- ব্লগার আড্ডার কয়েকটি ছবি.. - নতুন পৃথিবী
- ব্লগারদের মিলন মেলার কিছু ছবি !!! - সুখী মানুষ
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- সাহায্য চাই: ল্যাপটপে ভাইরাস: আইটি এক্সপার্টরা, বাঁচান.. - রাহী
- একা - সুলতানা শিরীন সাজি
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- পিডিএফ ফাইল তৈরির সফটওয়্যার ডুপিডিএফ (DoPDF) - বিপ্র
উত্তরাধিকার কে প্রথম পাতায় আসতে দেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ
০৮ ই মে, ২০০৮ রাত ১১:২৬
Click This Link
ব্লগে যখন প্রথম আসি তখন নিক নিয়ে চিন্তা করছিলাম। কি নিক নিব না নিব। ‘কালপুরুষ’ নিকটা আমার খুব পছন্দের ছিল। কিন্তু এসে দেখি সেই নিকে একজন খুব জনপ্রিয় ব্লগার ব্লগিং করেন। তাই বাধ্য হয়ে ‘ কালবেলা’ নিক নিয়ে ব্লগিং শুরু করলাম। তো মাঝে মাঝে ই মনে হত উত্তরাধিকার হিসাবেও নিশ্চই কেউ আসবে। হা...হা...। কিন্তু নাহ্ কেউ আসেনি। একদিন নিজেই উত্তরাধিকার নিকটা রেজিস্ট্রেশন করে রেখে দিলাম। ভাবলাম, পছন্দের কাউকে গিফট করব। ( কি অদ্ভুত গিফট্
)। তো একদিন আমার খুব প্রিয় একজন বলল ‘ আমি উত্তরাধিকার নিক নিয়ে লিখব’। আমি বললাম লিখ। কিন্তু কি মনে করে জানি আবার সে নিকটা নিল না। আমার কাছে জমা রেখে দিল। বলল যখন লাগবে আমার কাছ থেকে নিয়ে নিবে। এর মধ্যে অনেক দিন চলে গেছে। হঠাৎ দেখা হল ‘ এখনকার উত্তরাধিকারের’ সাথে। উনি আর আমি অনেক আগে থেকেই পরিচিত। কিন্তু কখনো জানিনি যে উনি লেখা লেখি ভালোবাসেন। ওনার কবিতা আবৃত্তি অবশ্য শুনেছি। যাই হোক এবার ওনাকে পেয়ে যখন জানতে পারলাম উনি কিছু লেখা লিখছেন এবং লিখবেন তখন আমি বললাম আপনি ব্লগিং করেন তাহলে। সামহয়ারইনের নাম শুনেছেন? উনি বললেন না তো, শুনিনি। আমি তখন তাকে সামহয়ার ইন সম্পর্কে বিশাল একটা লেকচার ঝাড়লাম। (সামইনের কেউ সেটা দেখলে নির্ঘাত আমাকে তখন তখন ই সেলস এন্ড এ্যাড ব্রাঞ্চে চাকরি দিয়ে দিত-নিশ্চিত)। যাই হোক উনি বললেন আমি তো ‘ব্লগ’ কথাটা এই প্রথম শুনলাম। কি করে শুরু করব। তখন হঠাৎ করে আমার মনে পড়ল ‘উত্তরাধিকার ‘ নামে একটা নিক আছে। আর এই কথা ওনার সাথে যেদিন হচ্ছিল তার একদিন কি দুদিন পরেই আমার দেশে আসার তারিখ। তাড়াহুড়া করে আর কিছু করার নাই.........দেখে উনাকে সেই নিকটাই দিয়ে দিলাম। আর বললা লিখতে থাকেন .....। কেমন লাগে জানাবেন।
আমি দেশে চলে আসলাম। দেশে আসার পর আর ব্লগের মুখটাও দেখতে পারিনি। আজ খুলে বসলাম। দেখি ওমা! এত্তগুলা লেখা লিখছে সে.........খুব ভালো ও লিখেছে......।। দেখে খুব ভালো লাগল। কিন্তু একটু মন খারাপ হল প্রথম পাতায় এখনো একসেস পায়নি দেখে। মনে মনে ভাবলাম......ইস্স্ এত সুন্দর কিছু লেখা সবার আড়ালে আড়ালেই রয়ে গেল।
ভাবলাম কর্তৃক্ষকে একটু জানাই। তাই এই লেখা।
( আরো ভালো করে বুঝিয়ে সুঝিয়ে লেখার ইচ্ছে ছিল......।।কিন্তু সময় পেলাম না।) কর্তৃপক্ষের কাছে অনুরোধ “ উত্তরাধিকার” কে প্রথম পাতায় আসতে দিন , যাতে তিনি আরো উতসাহ পান এবং আমাদেরকে আরো বেশি বেশি লেখা উপহার দিতে পারেন। আমার জানা মতে উনি এখন সেই সময়টা পার করছেন যখন তিনি কিছু একটু লিখতে পারবেন। এই সময়টা চলে গেলে এই আমারই মত হয়ত পক্ষে বা মাসেও একবার ব্লগে বসতে পারবেন কিনা কে জানে। তাই বলছিলাম .........সময় থাকতেই তার কাছ থেকে যা পাওয়া যায় তাই ই সবাই মিলে নিয়ে নেই না কেন ভাই???
Click This Link
লেখক বলেছেন:
তাই দেখছিলাম...লেখাগুলোর মন্তব্যের ঘরে...............গ্রেইট। তোমাদের মত মানুষেরা আছে বলেই হয়ত পৃথিবীতে মানুষ এখনো মিলেমিশে বসবাস করার স্বপ্ন দেখে।
মুকুল বলেছেন:
ভুয়া অনেক নিকও দেখি প্রথম পাতায় দ্রুত এক্সেস পেয়ে যায়! অনেক ভালো লেখকও অনেক সময় সহজে এক্সেস পায় না!আশা করি উনি দ্রুত প্রথম পাতায় আসবেন।
লেখক বলেছেন:
ধন্যবাদ মুক্লা।
কি খবর? কেমন চলছে দিনকাল? অনেক অনেক লেখা পড়া বাকি পড়ে গেল। আস্তে আস্তে পড়ে ফেলব আশাকরি।
পারলে উত্তরাধিকারের লেখা পোড়ো... কিছু মন্তব্যও দিও .........উনার ভালো লাগবে।
বুমবুম বলেছেন:
এই প্রথম পাতায় একসেস যে কোন নিয়মে হয় বুঝিনা।কত ফালতু নিক রেজি করতে না করতেই প্রথম পাতায় চলে আসে।
লেখক বলেছেন:
বুমবুম ধন্যবাদ আপনাকে, মন্তব্যের জন্য। ব্যাপারটা আমার ও জানা নাই। কর্তৃপক্ষ নিশ্চই ভালো লেখার কদর বোঝেন।।
লেখক বলেছেন:
জ্বি? 
লেখক বলেছেন:
পুষ্প,
দেখো পড়ে। মনে হয় ভালো লাগবে। মন্ত্যব্য-টন্তব্যও করতে পারো। ভালো লাগবে উনার।
রাশেদ বলেছেন:
কেমন আছেন?
লেখক বলেছেন:
জোস আছি। কিন্তু ব্লগাইতে না পারার কারনে ভাল্লাগেনা।


















যাই হোক আশা করছি উনি আসবেন অচীরেই প্রথম পাতায়।
ভালো থাকিস।
শুভকামনা।