আপনি নিরূপায় কারন নতুন এসেছেন কোথাও চিনেন না, তাই রাজি না হয়ে উপায় কি? দালাল ভাই আপনার মুখের দিকে তাকিয়েই বুঝে যাবে যে আপনি রাজি। সে বলবে ৮০০ টাকা চাইতেছে নৌকার চালাক, তবে চলেন আমার সাথে কমিয়ে ঠিক করে দিব। এবার গেলেন পিছন পিছন, নৌকার মাঝির সংগে ওনার আগেই কন্ট্রাক্ট করা। দর কষা কষির এ্যকটিং শেষে এক পর্যায়ে মাঝি ভাই ৭০০ টাকায় রাজী হবেন। দালাল ভাইকে অনেক বিশ্বস্ত মনে করে আপনি ধন্যবাদ দিয়ে চলে যাবেন। এবার মাঝির কাছ থেকে দালাল ভাই ২০০ টাকা কমিশন নিয়ে পকেট গরম করবেন। বিনা পুঁজির ব্যবসা..........প্রতিদিন দু'চারজন কাষ্টমার এমনিতেই জুটে যায়।
শুভলং যাবার পথে পেদা টিং টিং নামক অবকাশ কেন্দ্রে নাস্তা সেরে নিতে পারেন কারন সামনে আর কোন হোটেল চোখে পড়বে না। তবে দর দাম না করে কোন খাবারের অর্ডার দেওয়া নিতান্তই বোকামী হবে। একটা কথা জানিয়ে রাখি যেহেতু রাঙ্গামাটির বুক চিরে চলে গেছে লেক তাই কোন পর্যাটন কমপ্লেক্সে যেতে আপনাকে সড়ক পথে ভ্রমন করার দরকার হবে না। সবগুলো স্পটেই আপনি ইঞ্জিন নৌকায় চড়ে যেতে পারবেন। লেকের পাড়ে দাঁড়িয়ে থাকা সুউচ্চ পাহাড় আপনার মনকে এতই নাড়া দিবে যে মন চাইবে এখানেই আবাস গড়তে। এত সুন্দর আমাদের দেশ ! অথচ
আমরা চলেছি মনের খোরাক মিটাতে ভিন দেশে? একবার নিজের দেশ ঘুরুন দেখবেন কত সুন্দর এই সুজলা, সুফলা, শস্য, শ্যামলা আমাদের এই বাংলা। তার পর না হয় বিদেশ যাওয়া যাবে।
শ্যালো ইঞ্জির অবিরাম ভড ভড শব্দ আপনার কান ঝালা পালা করে দিবে তবে ৩০০ ফুট উচ্চতা বিশিষ্ট শুভলং ঝর্ণা থেকে ঝরে পড়া অবিরাম পানির ধারা চোখের নাগালে আসা মাত্রই আপনার ঝালা পালা কানের তালা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। বিষ্ময় দৃষ্টিতে চেয়ে থাকবেন ওটার দিকে; গোসল করার যাবতীয় উপকরন সংগে নিতে ভুল করবেন না। স্বচ্ছ পানিতে গোসল না সেরে ফিরতি পথ ধরলে আপনার মন অতৃপ্ত রয়েই যাবে।
যখন ফেরার পথ ধরবেন মনে হবে কি যেন একটা রেখে চলেছেন এই কাপ্তাই লেকের বুকে ! বিষন্ন মনে যান্ত্রিক জীবনে প্রবেশ করলেও সেই আনন্দক্ষণ মূহুর্তটাকে মনের কোনে রেখে দিতে পারবেন দীর্ঘদিনের স্মৃতি হিসাবে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


