somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বানী । কাদের সিদ্দিকী। গামছা বাহিনী

০২ রা এপ্রিল, ২০১০ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি মৌলবাদী ছাত্র সংগঠনের সম্মেলনে যোগ দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে ইসলামী রাজনীতি থাকবেই; কেউ বন্ধ করতে পারবে না।

এ সময় তিনি দেশের সব ইসলামী দলকে স্বাধীনতাপ্রেমী বলেও মন্তব্য করেন।

শুক্রবার দিনব্যাপী পল্টন ময়দানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন হয়।

সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, "ইসলামী রাজনীতি বন্ধের পাঁয়তারা চলছে। পৃথিবী যতদিন থাকবে ইসলামী রাজনীতি থাকবে, বাংলাদেশে তো থাকবেই। এটি কেউ বন্ধ করতে পারবে না।"

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলে যাদের রাখা হয়েছে তাদেরকে জাতি ঠিক মতো চেনে না বলে দাবি করেন স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য বীরউত্তম খেতাব পাওয়া কাদের সিদ্দিকী।

এ সময় তিনি আইনজীবী প্যানেল গঠনে ব্যরিস্টার রফিকুল হক ও ড. কামাল হোসেনের মতো আইনজীবীর মতামত নেওয়ার দাবি জানান।

যুদ্ধাপরাধীদের বিচার করার ব্যাপারে সরকারের পক্ষে যারা বক্তব্য-বিবৃতি দিচ্ছে তারাই কোনো ষড়যন্ত্র করছে কি না তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান কাদের সিদ্দিকী।

আওয়ামী লীগেও যুদ্ধাপরাধী রয়েছে দাবি দলটির এক সময়কার এই নেতা তাদের নামের তালিকা প্রকাশের দাবি জানান।

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "জামায়াতে ইসলামী ছাড়া কোনো দল স্বাধীনতাবিরোধী নয়, বিএনপি তো নয়-ই।"

সরকার নেতাকর্মীদের জঙ্গি হিসেবে প্রমাণের চেষ্টা করছে অভিযোগ তুলে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহম্মদ রেজাউল করীম বলেন, "এই অপচেষ্টা বন্ধ না করলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।"

তিনি সরকারের এই অপচেষ্টা রুখতে দলের নেতাকর্মীদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তত থাকার আহ্বান জানান।

সরকার ধর্মহীন একটি শিক্ষানীতি বাস্তবায়নের নীলনকশা এঁকেছে অভিযোগ করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ তা বাস্তবায়ন করতে না দেওয়ার হুমকি দেন।

সম্মেলনে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব ইউনুস আহমেদ, কেন্দ্রীয় নেতা এটিএম হেমায়াতে উদ্দিন, নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাইমুল আহসান খান, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন ।

১৯৯১ সালের ২৩ আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×