somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমপি শাওনের পিস্তলের গুলিতে যুবলীগ নেতা ইব্রাহিমের মৃত্যু হয়েছে।

১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোলা ৩ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের পাজেরো জিপের ভেতরে রাখা তার লাইসেন্স করা পিস্তলের গুলিতেই মৃত্যু হয়েছে যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলের সামনে গুলিবিদ্ধ হন ইব্রাহীম। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাওনের গাড়ি চালক কামাল হোসেনকে উদ্ধৃত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, জিপের ভেতরে রাখা সংসদ সদস্য শাওনের লাইসেন্স করা পিস্তল নাড়াচাড়া করার এক পর্যায়ে ইব্রাহীম গুলিবিদ্ধ হন।

গাড়ী চালক কামাল পুলিশকে জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে জিপে করে (ঢাকা মেট্রো ঘ-১৪-১৪০০) সংসদ সদস্য শাওন ও ইব্রাহীমকে নিয়ে তিনি জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর ব্লকের সামনে যান। শাওনকে হোস্টেল কক্ষে পৌঁছে দিয়ে তার সঙ্গে ফিরে আসে ইব্রাহিম।

এরপর গাড়ি চালক জিপটি পরিস্কার করতে থাকেন বলে পুলিশকে জানিয়েছেন। এ সময় ইব্রাহীম এসে গাড়িতে রাখা শাওনের লাইসেন্স করা পিস্তল নাড়াচাড়া করার একপর্যায়ে তা থেকে গুলি বেরিয়ে যায় বলে পুলিশকে লিখিতভাবে জানিয়েছে কামাল।

গাড়ি চালক কামাল চোয়ালে গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহীমকে উদ্ধার করে একটি মাইক্রোবাসে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে পুলিশের কাছে দাবি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার বিকালের পর থেকে বার বার চেষ্টা করে সংসদ সদস্য শাওনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যে পিস্তলটি দিয়ে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়েছেন তা জব্দ করা হবে কি-না সে বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।

নিহতের ছোট ভাই মো. মাসুম শুক্রবার রাতে জানিয়েছিলেন, জনৈক মাসুদ গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে সম্ভাব্য প্রাথী ছিলেন ইব্রাহীম।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×