অতীতে ধর্ম শিক্ষা দিতে গিয়ে ছোট বাচ্চাদের ঘোরতর সাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, সে রকমটি যেন না ঘটে, তাই শিক্ষানীতিতে বলা হয়েছে, ধর্ম শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে ‘শিক্ষার্থীর বাংলাদেশের মূল চারটি ধর্ম সম্পর্কে পরিচিতি’ ঘটানো। শুরুতে একটা শিশু যদি অন্য ধর্ম সম্পর্কে জানার সুযোগ পায়, তাহলে সে সব ধর্মের প্রতি শ্রদ্ধা নিয়ে বড় হতে পারবে-ডঃ মুহম্মদ জাফর ইকবাল প্রথম আলো ৪ঠা নভেম্বর
কথাটা কেমন হল? কোন ভাবেই শেইপ দিতে পারছিনা।
আমি অধম বাঙ্গালী
আরো ভালভাবে বল্লে বাঙালী বাংলাদেশী।
দশ বছর স্কুল জীবন পার করেছি। স্কুল পাঠক্রম আমার কাছে যতটা না বই খাতা তার চেয়ে এর পারিপার্শিক পরিবেশ।
তার ভয়ঙ্কর বেত্রধারী শিক্ষকদের থেকে শুরু করে সুনামধারী স্যাররা সকলেই আমার জীবন গঠনের চরিত্র সাজানোর মূলনায়কের ভুমিকা রেখেছেন।
স্কুলের পাঠক্রমে ধর্মশিক্ষা(আমার ক্ষেত্রে যেটা ইসলাম শিক্ষা )বিষয়টা অন্যান্য বিষয় থেকে কিছু সহজ ছিল। সে সহ আরও বিভিন্ন কারণে আমার মত বেশ কিছু ছাত্রের এ বিষয় প্রিয়তে থাকত।
আরবী ভাষাটা ট্রেডিশনালী পরিবার থেকে পেয়েছি। তাহলে ইসলাম শিক্ষা কি দরকার ছিল? যারা প্রচলিত ইসলাম শিক্ষা বলতে শুধুমাত্র আরবী শিক্ষা বুঝে থাকেন তাদের জন্য প্রশ্নটার উত্তর নেগেটিভ। কিন্তু আমার জন্য এবং আমার মত দেশের ৯৯.৯৯% শিক্ষিত মুসলমানের জন্য উত্তর হল, দরকার।
কারণ, পাঠক্রমের "বাংলা" কিছু গল্প ব্যতীত ,আমার বিশ্বাস ও কৃষ্টির সঠিক পথটি দেখিয়েছে এ শিক্ষা।
***এ শিক্ষা আমাকে শিখিয়েছে কেন যেকোন জীবকে অযথা কষ্ট দেয়া যাবেনা।
****এটি আমাকে জানিয়েছে কেন কোন প্রকার অন্যায় অসৎ উপায় পরিত্যাজ্য।
এবং
মি. ইকবালের সাথে দ্বিমত পোষণ করে বলতে চাই,
****এ শিক্ষায় আমাকে শেখানো হয়েছে, কেন এবং কিভাবে অন্যান্য ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে।
সহজ ভাষায় (শিক্ষানীতিতে উল্লীখিত উদ্দেশ্যর সাথে সঙগতি রেখে।)নামমাত্র ধর্ম না শিখিয়ে এর সামাজিক প্রয়োগ শিখিয়েছে।
"অতীতে ধর্ম শিক্ষা দিতে গিয়ে ছোট বাচ্চাদের ঘোরতর সাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে"-
এই যুক্তিহীন অভিযোগটা আমার দশ বছরের শিক্ষাজীবনের ১/১০ কে অর্থহীন করে দিল?
না।এ শিক্ষার আবেদন এত সহজে ফুরানো সম্ভব নয়।
তেমনি সম্ভব নয় আপনার , নতুন নৈতিক শিক্ষা দিতে গিয়ে ছোট বাচ্চাদের ঘোরতর ধর্মবিরোধী মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা সফল করা।
আল্লাহ আমার সকল শ্রদ্ধেয় শিক্ষকের সম্মান রক্ষা করুন।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




