“নারী দিবস” ভাবনা
হায়রে আমার পুরুষ!
“নারী দিবস” কইরা ভাবোস তোরা কত সরস!
খিস্তি-খেউর-গালি যত ইচ্ছামতো ঝাড়োস,
ইজ্জত লুট কইরা দেহি সালিশ আবার ডাকোস।
মুখে মারোস এসিড আর গায়ে কেরোসিন,
যৌতুকের বলি হইয়া আর মরুম কতদিন?
ওড়না ধইরা টানোস তোরা, রাস্তায় দ্যাস চুমু,
তোরাই আবার চোখ রাঙ্গাস, বিচার কারে দিমু?
ফতোয়া জারি করোস তোরা, মারোস পিঠে চাবুক,
এক বিয়াতে হয়না তগো চাইর বিয়াতেই সুখ।
পরকীয়া করোস তোরা আমাগো গলায় দড়ি,
ফাঁইসা গেলে পালাস তোরা আমরা হুদাই মরি।
পোলা-মাইয়ার দায় আমাগো বাবুমশাই তোরা,
মদ-জুয়াতে ডুবোস যখন আমরা রেসের ঘোড়া।
সংসার নামের জেলখানাতে কয়েদী হয়া থাকি,
বাংলাদেশের নারী বইলা সবই ঢাইকা রাখি।
অধিকারের কথা বইলা যতই খাটো করোস,
সেই পুরুষই সময়কালে পায়ে আইসা ধরোস।
লাঞ্ছনা আর বঞ্চনা যত তগো কাছেই পাই,
একটু ভালবাইসা যদি বুকে দিতিস ঠাঁই।
বুঝতি তখন আমিও মানুষ নইতো শুধু নারী,
গায়ের জোরে না পারলেও বুদ্ধিতে সব পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

