নামের ছড়া
০৯ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নামের ছড়া
তালপাতাতে নাইরে সিপাই
বাঁশপাতাতে বাঁশী,
তালদিঘীতে তাল মেলেনা
মুখ টিপে তাই হাসি।
পলাশডাঙ্গায় নাইরে পলাশ
শিমুলতলায় শিমুল,
হালুয়াঘাটে নাই হালুয়া
ফুলবাড়িয়ায় ফুল।
সোহাগপুরে নাইরে সোহাগ
বালিয়াডাঙ্গায় বালি,
খালিশপুরের জায়গা জমি
নাইরে এখন খালি।
বেলী ফুলের মালায় এখন
হয়নাতো আর বিয়ে,
শ্মশানঘাটের মরা এখন
পোড়েনা আর ঘিয়ে।
কদমতলায় নাইরে কদম
বেলপুকুরে বেল,
পরচুলাতেও লাগায় মানুষ
দামী হেয়ার জেল।
থাকলে টাকা পকেট ভরা
ধরা যে হয় সরা,
গরীব মরে না খেয়ে আজ
তাদের ঘরে খরা।
ভোটের নামে ভেলকিবাজি
দেখবো কত আর,
রাজনীতি সব ভাঁওতাবাজি
লুটেরই কারবার।
নাম বদলের হিরিক দেখি
কাজের বেলায় নাই,
মরা মানুষের কবর খুঁড়ে
আকিকা দিতে চাই।
বুড়িগঙ্গা আজ নেই যুবতী
শরীরের যা ছিরি,
তার শরীরেও ভাগ বসাতে
করছি মারামারি।
গ্যাসের চুলায় নাইরে দাপট
মিটমিটিয়ে জ্বলে,
হায়রে আমার সোনার দেশ
যাচ্ছে রসাতলে।
মাটি-পাহাড় সহিংসায় আজ
জ্বলছে কুঁড়ে ঘর,
গোপন সে যে কোন ইশারায়
হচ্ছি সবাই পর।
নাম বদলে হয়নাতো আর
দেশের চাকা সচল,
ঋণের বোঝা মাথায় নিয়ে
উন্নয়ন আজ বিকল।
নিজের নাম পাল্টে যদি
জুটতো পেটের ভাত,
হতাম নাহয় বেজন্মা আজ
পাততাম দুটো হাত।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১০ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন