সাধ
ভালবাসার ইঁদুর আমার কাটছে প্রেমের পান্ডুলিপি,
মন বোতলে পুরোনো মদ ইচ্ছে করেই খুলছি ছিপি।
তোমার প্রেমে দারুন নেশা টলছি আমি দিনেরাতে,
এক চুমুকে সাধ মেটেনা ফিরিওনা আজ শূন্য হাতে।
মাতাল বলে দাওনা গালি তাতে আমার জাত যাবেনা,
তোমার প্রেমে মরেছি যখন নরক পেলে দোষ হবেনা।
পাপপূণ্যের হিসেব নিকেষ তোমায় পেয়ে সব ভুলেছি,
সুখ-দুঃখ, হাসি-কান্না তোমার মাঝেই সব পেয়েছি।
এক জনমে চাইনা কিছু তোমার চেয়ে কে আর বড়?
ভালবেসেই মরবো যখন বিশ্বাসে তাই হাতটা ধরো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


