তোমাতেই হবো বিলীন
রাতের কপালে যদি না থাকে চাঁদের টিপ,
তুমি আঁধারে জ্বালিয়ে দিও তোমার রূপের প্রদীপ।
ভরা বসন্তে যদি না ফুটে ফুল গাছের শাখায়,
তুমি এঁকে দিও আলপনা প্রজাপতির পাখায় পাখায়।
শ্রাবণের রাতে যদি না ঝরে বৃষ্টি অভিমানে,
তুমি একটুও কাঁদোনি বলে দিও মেঘের কানে কানে।
ঝরে যদি বকুল রাতের আঁধারে নিঃশব্দে একা,
ভেবোনা, আমি তোমাতেই হবো বিলীন
নাইবা হলো চোখের ক্ষণিক দেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


