somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে উরন্ত গাড়ী - হোন্ডা ফুজো (প্রযুক্তি ভাবনা)

০৩ রা জুন, ২০০৯ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসছে উরন্ত গাড়ী - হোন্ডা ফুজো (প্রযুক্তি ভাবনা)


ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকার দিন শেষ। আসছে পঙ্খীরাজ গাড়ি। বানাচ্ছে হোন্ডা কোম্পানি। রাস্তায় চলবে আকাশে উড়বে। দুটি গাড়ির সংঘর্ষের আশঙ্কাও যাবে কমে।। আকাশে বা মাটিতে।


আপাতত কল্পকাহিনীর মত শোনালেও খুব বেশি দেরি নেই যখন আপনিও সকাল আটটা পাঁচের অনুষ্ঠানে ঠিক আটটা চারেই হাজির হয়ে যেতে পারবেন। যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবে না। তার মানে এই নয় যে, ঢাকা নগরী থেকে যানজটের যন্ত্রণাটা বেমালুম হাওয়া হয়ে যাচ্ছে! যানজট থাকলেও তাতে আপনাকে আটকে থাকতে হবে না। অবশ্য সে জন্য আপনাকে একটা হোন্ডা ফুজোর মালিক হতে হবে। এখন কথা হল, হোন্ডা ফুজো আসলে কি।
হোন্ডা কোম্পানি যে গাড়ি, মোটর সাইকেল ইত্যাদি বানায়-সেটা কিছু নতুন কথা নয়। হোন্ডা ফুজোও গাড়ি। তবে ভিন্ন রকমের। ফরাসি অটোমোবাইল ডিজাইনার জোনাথন মাহিয়েদিঁ সম্প্রতি এই গাড়ির নকসা বানিয়ে অটোমোবাইল দুনিয়ায় রীতিমত চমক সৃষ্টি করেছেন। গাড়িটা এমনই যে, সেটা পাতলা খান লেন বলুন আর ভূতের গলিই বলুন সবখানে চলাচল করতে পারবে সাধারণ গাড়ির মতই। কিন্তু আপনি যদি নবাবপুর রোড, মৌচাক বা মহাখালির মহাযানজটে আটকা পড়েন, তবে হোন্ডা ফুজো আপনাকে যানজটের এলাকাটুকু পার করে দেবে মাত্র কয়েক সেকেন্ডে। হোন্ডা ফুজো পঙ্খীরাজ গোত্রের। মানে উড়তে জানে। তাও আবার সাধারণ ওড়া নয়। ব্রিটেনের সেই বিখ্যাত হ্যারিয়ার জাম্প জেট বা মার্কিন সামরিক বাহিনীর ভি-২২ অপ্রে বিমানের মত মাটি থেকে একেবারে নব্বই ডিগ্রি এঙ্গেলে খাড়া উপরে উঠে যেতে পারে একই ভাবে আবার নামতেও পারে। আর গতি? আকাশে উড়তে পারবে ঘন্টা সাড়ে তিনশ মাইল বেগে।
এর আগে আরো কিছু নামকরা গাড়ি নির্মাতা কোম্পানি এরকম উড়ুক্কু গাড়ি বানানোর চেষ্টা করেছে। কোন কোন কোম্পানি বানিয়েও ফেলেছে। কিন্তু বাস্তবে সেগুলো রাস্তায় নামতে পারেনি। পারেনি তার কারণ, শহর বা নগরে এসব গাড়ি চলাচলের উপযোগি এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার অভাব। এয়ার ট্রাফিক কন্ট্রোল না থাকলে একটা উড়ুক্কু গাড়ির সাথে আরেকটা উড়ুক্কু গাড়ির ঠোকাঠুকি লাগার আশঙ্কা থেকেই যায়। আর বিভিন্ন শহরে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা চালু করা কৌশলগত দিক দিয়ে যেমন ঝক্কির তেমনি ব্যয়বহুল। বাস্তবে তাই গাড়ি নিয়ে আকাশে ওড়ার স্বপ্নটা অধরাই রয়ে গেছে। কিন্তু হোন্ডা ফুজো তেমন জাতের গাড়ি নয়। এতে থাকছে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস)। এর সাহায্যেই আকাশে দু’টি গাড়ির ঠোকাঠুকির পথ বন্ধ হচ্ছে।

-বিজিনেস অ্যাণ্ড ডিফেন্স ম্যাগাজিন
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×