ঘৃণিত রাজাকার : প্রস্তর নিক্ষেপ করুন
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘৃণিত রাজাকার : প্রস্তর নিক্ষেপ করুন

১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর কুষ্টিয়া জিলা হাইস্কুলের মূল ফটকের (কুষ্টিয়া-ঝিনইদহ মহাসড়কের পাশে) সামনে প্রথম ঘৃণিত রাজাকার : প্রস্তর নিক্ষেপ করুন-এর যাত্রা শুরু হয়। এমন একটি উদ্যোগকে সবাই স্বাগত জানায়। স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে ও পথচারীরা রাস্তার পাশে সংরক্ষিত পাথর নিক্ষেপ করতে শুরু করে বেশ ঘৃণার সাথে। এভাবেই চলতে থাকে স্বাধীনতা-বিরোধী ও যুদ্ধ-অপরাধীদের প্রতি কুষ্টিয়াবাসীর প্রকাশ্য ঘৃণা প্রকাশ। কিন্তু কাদের যেন সহ্য হলো না এই ঘৃণা প্রকাশের পদ্ধতি। তারা নানাধরনের তৎবির ও প্রভাব খাটিয়ে প্রতীকি ঘৃণা প্রকাশের ব্যবস্থাটি বন্ধ করার চেষ্টা করতে থাকে এবং এক পর্যায়ে তাদের সেই অপচেষ্টা সফল হয়। সবাইকে অবাক করে হঠাৎ একদিন ফাঁকা হয়ে যায় স্থানটি। অনেক চেষ্টা করেও জানা সম্ভব হয়নি নেপথ্য হোতাদের পরিচয়।


কুষ্টিয়াবাসী এক রকম প্রায় ভুলেই গিয়েছিল ঘৃণিত রাজাকার : প্রস্তর নিক্ষেপ করুন-এর কথা। কারণ মাঝখানে পার হয়ে গেছে বেশ কয়েকটি বছর। ঠিক এমন সময় আবার গত এপ্রিল মাসের ১৭ তারিখ ঘৃণিত রাজাকার : প্রস্তর নিক্ষেপ করুন-এর পূণ স্থাপন করা হয়। পূর্বের স্থানে নয়, এবার এটিকে পূণ স্থাপন করা হয়েছে কুষ্টিয়ার পুরাতন বাসস্ট্যাণ্ড অর্থাৎ মজমপুর ট্র্যাফিক মোড়ে। ঘৃণিত অপশক্তির আরো একবার পরাজয় হলো এই ঘৃণিত রাজাকার : প্রস্তর নিক্ষেপ করুন-এর পূণ স্থাপনের মাধ্যমে।

আসুন আর দেরী নয়, এক্ষুণি শুরু হোক ঘৃণিত রাজাকারের প্রতি প্রস্তর নিক্ষেপ .......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন