সাহারা খাতুন বললেন - পিপলস্ ডিমান্ড (যুদ্ধাপরাধীদের বিচার)।
অথমন্ত্রী বলেন - পিপলস্ ডিমান্ড (কালো টাকা সাদা করার)।
পানিমন্ত্রী - পিপলস্ ডিমান্ড (টিপাই বাধঁ নিয়ে)।
আমার প্রশ্ন হচ্ছে কোনটা কিংবা কোনটা নয়। অনেক সময় শুনেছি, নেতা নেত্রিরা বলেন দেশের জনগন এইটা চাই, ওইটা চায়। আসলে জনগন কি চায়, নেতারা জানেন কি ভাবে, - মানে ম্যাকানিজম টা কি?
ব্যাপারটা ভাববার বিষয়!
রাজনীতি থেকে কিছু নেতার বিদায় দরকার যুদ্ধাপরাধী নামে। মইন উ আহমদের টু মাইনাস ফরমুলার মতন।
কালো টাকা সাদা করা, তারেক কিংবা মামুনের জন্য অথবা আমাদের নেতা নেত্রির জন্য, যাদের কালো টাকা আছে।
আমার তো মনে হয় না, সাধারন জনগনের কাছে কোনো কালো টাকা আছে। টিপাই বাধঁ, তাও বলা হচ্ছে পিপলস্ ডিমান্ড
আসলে কাদের ডিমান্ড । জনগনের! তাদের কাছ থেকে জানার কোনো আগ্রহ আছে কি আমাদের। দেশের ৯০ ভাগ দরিদ্র জনগোস্টি কি এই চাই?
এমনি আনেক বিষয় আছে, যেগুলো বলা হয় জনগনের জন্য। আমাদের এমন কি কোনো সংগঠন আছে কি যার মাধ্যমে জানা যাবে আসলে কোনটি 'পিপলস্ ডিমান্ড'।
গনতন্ত্র হচ্ছে জন গনের কন্ঠ।কিন্তু তা কি সত্যি আমাদের দেশে। সংসদে আনেক আলাপ আর বিলাপ। কতটা বিষয় জনগনকে নিয়ে ভাবা হয়।
প্রত্যেক এলাকা থেকে নেতা নিবাচিত হ্ য়েছে গত ৩৮ বছর। জন গনের জন্য উপকার/উন্নতি কতখানি হয়েছে ঐ এলাকা গুলোর।
সরকারি তরফ থেকে খুব সামান্যই। যা হয়েছে, NGO কিংবা প্রাইভেট অনুপ্রেরনায়। তাহলে সাংসদের প্রয়োজন কি? সবাই ফুলে ফেপে বাড়ি গাড়ির মালিক হয়েছেন, সন্তানরা বিদেশে। আর আমরা সেই জায়গায় পড়ে রইলাম। আমাদের বতমান অবস্হা কি 'পিপলস্ ডিমান্ড'।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


