ছোট বেলায় পড়েছি, আষাড় শ্রাবন দুই মাস বর্ষাকাল; অথচ কোনো বৃস্টি নেই দেশে। বষাকালে শীতকালের মতো ছাড়া ছাড়া বৃস্টি হচ্ছে। কি যে দূভাগ্য আছে এ দেশের?
এই সময় টাতে ক্ষেতে ধান বুনা হয়। তাও পারছে না কৃষককূল। বৃস্টি নেই সাথে বিদুতও নেই যে পানি আনবে। এ সময় টাতে বোনা ধানের ধামও কম থাকে, কারন খরচ কম। চারা লাগিয়ে দিলে অটোমাটিক পানি পায় এবং বাড়তে থাকে।
এবার কিন্তু সব এলোমালো হয়ে যাচ্ছে।
যাক এসব হচ্ছে সম্ভবনার কথা। এরকম ক্রাইসিস হতেই পারে। বিদেশে পড়াকালীন, 'ক্রাইসিস ম্যানেজম্যান্ট' এই শব্দটার সাথে খুব পরিচিত ছিলাম। কত ধরনের ক্রাইসিস হতে পারে, কার কি রোল হবে, কে কি করবে, কারা করবে, কি ভাবে করবে, এদের সম্বনয় কে করবে আরও কত কি। ছোট দূঘটনা থেকে শুরু করে বড় বড় প্রাকৃতিক দূযোগ নিয়ে 'ক্রাইসিস ম্যানেজম্যান্ট' আলোচনা হয়েছে।
এর আলোকে একটা কথা না বললেই নয়। মডেলিং - না কোনো শরীর প্রদশনীর গল্প নয়। 'ক্রাইসিস ম্যানেজম্যান্ট' এর উপর বিভিন্ন কমকান্ডের সচিত্র মডেল তৈরী, যাতে ফুটে উঠে কাজ কিভাবে হবে এবং কেমনে হবে।
এগুলো কংগ্রেসের মাধ্যামে পাস করিয়ে নেয়া হয় এবং ইমপ্লিমেন্টেশনের জন্য যার মন্ত্রালয়ে পাঠিয়ে দেয়া হয়। দেশের বিভিন্ন সংস্হায় রয়েছে 'ক্রাইসিস ম্যানেজম্যান্ট সেন্টার'। তারা আবার মনিটর করে, কাজ ঠিক মত হচ্ছে কিনা। এদের সাথে রয়েছে মিডিয়ার অবিছিন্ন যোগাযোগ। এরা আগাম খবর দেয় এবং 'ক্রাইসিস হলে তার সম্বনয় করে।
সরকারের বিভিন্ন মন্ত্রালয় গুলো এতো সক্রিয় থাকে যে তারা বছর পাচেকের আগাম সংবাদ দিয়ে দেয় এবং সে অনুযায়ি সম্পদ যোগাড় করে রাখে। পাবলিক সেন্টিমেন্টের মুল্য তাদের কাছে অনেক।
একন প্রশ্ন হলো, আমাদের দেশে এরকম 'ক্রাইসিস ম্যানেজম্যান্ট সেন্টার' আছে কি? থাকলে তারা কি করছেন। সামনে খরা আসছে, তারই বা কি করা কিংবা চিন্তাভাবনা হচ্ছে? এরকম রয়েছে হাজারো 'ক্রাইসিস আর এর জন্য দরকার পরিকল্পিত ম্যানেজম্যান্ট।
'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

