
ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে তালা ও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে একদল শিক্ষার্থী।
বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবনের আইন অনুষদের ১০৮/এ নম্বর আসিফ নজরুলের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
ভবনের নিরাপত্তাকর্মী নজরুল বাংলানিউজকে জানান, একদল শিক্ষার্থী স্যারের রুমের দরজায় তালা লাগিয়ে দেয়। পরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে চলে যায়। তখন আমারা দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলি।
তিনি আরও জানান, শিক্ষার্থীরা তখন মিছিল করে। মিছিলে তারা বলে, ‘আসিফ নজরুল রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়।’
আইন বিভাগের গেইটে একটি প্ল্যাকার্ডে ‘রাজাকারদের দালাল, আসিফ নজরুলকে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হলো’ লিখে টানিয়ে দেয়।
জানা যায়, শিক্ষার্থীরা স্লোগান ৭১ নামে বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠনের সদস্য।
এদিকে গোলাম আযম গ্রেফতারের পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছোট ছোট আনন্দ মিছিলের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
স্লোগান ৭১’র সভাপতি শিবলী জানান, গত ৩১ ডিসেম্বর আসিফ নজরুল একটি টেলিভিশনের টকশোতে বলেন, ‘আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু সাঈদী যুদ্ধাপরাধী নয়।’ তার এ বক্তব্যের প্রতিবাদে আমরা তার রুমে তালা লাগিয়ে দিয়েছি।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


