ট্রাইব্যুনাল : কাঠগড়ায় অসুস্থ হয়ে পড়লেন সাক্ষী মধুসূধন 

৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার সময় কাঠগড়ায় হয়ে পড়েছেন সাক্ষী মধুসূদন ঘরামী। তার বয়স ৮১ বছর। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। এর আগে বেশ কয়েকবার তাকে সাক্ষ্য দিতে আনার কথা থাকলেও রাষ্ট্রপেক্ষের আইনজীবীরা অসুস্থতার কারণে তাকে আনতে পারেননি।
গতকাল সোমবারও মধুসূধনের সাক্ষ্য দিতে আসার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সে সময় জানিয়েছিলেন, হাসপাতাল থেকে তাকে রিলিজ না দেয়ায় তাকে সাক্ষ্য দিতে আনা যায়নি। পরবর্তীতে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হলে আজ মঙ্গলবার সকালে তিনি সাক্ষ্য দিতে উপস্থিত হন। সে সময় তিনি সুস্থাবস্থায় হেঁটে কাঠগড়ায় উঠেন। এরপর তিনি মাওলানা সাঈদীর বিরুদ্ধে জবানবন্দি দেয়া শুরু করেন। এর সাত মিনিটের মাথায় তিনি আবার অসুুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় আদালত তার সাক্ষ্যগ্রহণ আগামীকাল বুধবার পর্যন্ত স্থগিত করেছে। কাল সুস্থ হলে পরিস্থিতি বিবেচনা করে তার সাক্ষ্য দেয়ার ব্যাপার আদালত সিদ্ধান্ত নিবে। উল্লেখ্যে গত ৮ জানুয়ারি বাসুদেব নামে অপর একজন সাক্ষী মাওলানা সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। পরদিন তিনি মারা যান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন