প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ মধুর ক্যান্টিন থেকে শুভেচ্ছা মিছিল বের করার প্রস্তুতি নেয়। মিছিলের সামনে সারিতে দাঁড়ানো কেন্দ্র করে ঢাবি ও ইডেন ছাত্রলীগের মাঝে সংঘর্ষ শুরু হয়।
এ ব্যপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা সাংবাদিকদের বলেন, এমন শুভ দিনে আমরা এ পরিস্থিতি কামনা করিনি। দোষিদের অবশ্যই বিচার হওয়া উচিত।
আহত শারমিন সুলতানা লিলি বলেন, ইডেনের কর্মীরা এ ঘটনা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটিয়েছে। তিনি ইডেনের ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বিচার দাবি করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


