আমার প্রিয় পোস্ট

বলতে পারো ?

২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০৫

শেয়ার করুন:                   Facebook


বলতে পারো-সকাল বিকাল পার্কে বসে রুমাকে-
কোন ছেলেটি তার ঠোঁটে ভালোবাসার চুম আঁকে ?

বলতে পারো ঘুমের মাঝে স্বপ্নে রুমা ক্যান হাসে,
কাহার ছবি আঁকা আছে রুমার হৃদয় ক্যানভাসে?

বলতে পারো পার্কে বসে প্্রতিদিনই ফালগুনে
কার চোখে চেয়ে রুমা সুখ স্বপনের জাল বুনে?

কার সাথে আড্ডা মেরে দিচ্ছে রুমা কাস ফাঁকি,
কাকে ভেবে যায় রয়ে তার নাওয়া-খাওয়ার কাজ বাকি?

আড়চোখেতে কাকে দেখে না তাকানোর ছল করে,
কার বিরহে বলতে পারো রুমার চোখের জল পড়ে?

 

 

  • ৬ টি মন্তব্য
  • ১৭৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১১
comment by: বিহংগ বলেছেন: "আড়চোখেতে কাকে দেখে না তাকানোর ছল করে,
কার বিরহে বলতে পারো রুমার চোখের জল পড়ে?"
২. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৫
comment by: সুখী মানুষ বলেছেন: বিহংগ, আপনার সাথে দেখি আমার পছন্দের ও অনেক মিল। হা ভাই শেষ দুইটা লাইন চমতকার হইছে।

বর্ননা সহজ, পড়তে মজা, ভালো লাগলো ৫।
৩. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৫
comment by: বিভাস চাকী বলেছেন: প্রথম ছয় লাইন দমবন্ধ করা ছন্দ। দারুন।সুন্দর।
৪. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৫
comment by: বিভাস চাকী বলেছেন: প্রথম ছয় লাইন দমবন্ধ করা ছন্দ। দারুন।সুন্দর।
৫. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৮
comment by: কামভাই বলেছেন: সবার জন্য শুভ কামনা
৬. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৮
comment by: বিভাস চাকী বলেছেন: শুধু শুভ কামনায় খুশী নই।
তীব্র গতির ছন্দ চাই।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩১৬৮