সাঁজ থেকে ভোরে, ছয় জন চোরে
লুটে পুটে খায়
পারিনা ধরিতে নফর করিতে
মনে আশা পায়।
কাম নারায়ণ, দলপতি হন
চোর পরিশদে
বাকি পাঁচ জন সিলসিলা হন
নারায়ণ বাদে।
ক্রোধানল রায়, কতোয়ালী পায়
বাকী পাঁচ মাঝে
লোভনীয়া রানী, সব চেয়ে ধনী
মন চোরা কাজে।
মোহিনী ঋষি, লোভনীয়র দাসী
কাজে ফাঁকি নাই
শ্রী-মদন কুমার, বেটা চাটুকার
তেল মাখে তাই।
শ্রী শ্রী-মাৎশর্য্য, যথারীতি কার্য্য
করে বেটা খায়
রায়, রানী, ঋষি, ধার দেয় বেশি
তাই বেটা পায়।
আমি সাধারন, করিব স্বরন
তাই রাখি মনে
গুটি গুটি পায়, হাটি হাটি যাই
লক্ষ্য স্বধনে।
হাটিবার সময়, কান পাশে কয়
নারায়ন বেটা
শোন বেটা ধনী, কোথা যাও শুনি
আগে তোর কেঠা।
*******************************************************************
কবিতাটির মূল ভাব লিখে পাঠান...................................................
(বিঃ দ্রঃ- কবিতা টি রিপোষ্ট করা হয়েছে।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

