আমার এক পরিচিত এবারের ঢাকা ও চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষায় "খ"' ইউনিটে চান্স পেয়েছে । ত সে ভাবছে যদি বাংলা বা দর্শন বিষয় পেয়ে যায় , তাহলে সে সিরিয়াসলি পড়বে কিনা?
১) যারা ভার্সিটির বাংলা বা দর্শন নিয়ে পড়েন (যেমন ঢাকা, চট্টগ্রাম,রাজশাহি বিশ্ববিদ্যালয় , আমি মেইনলি এ তিন বিশ্ববিদ্যালয়ের বাংলা বা দর্শন বিভাগে পড়া ছাত্রদের কথা জানতে চাইছি , জাতীয় বিশ্ববিদ্যালয় বিবেচ্য নয় ) তারা পরবর্তীতে কন কোন জায়গায় চাকরীর ক্ষেত্রে অগ্রাধিকার পান ?
২) অই সব চাকরীর বেতন ,সুযোগ - সুবিধা কেমন?
৩) পত্রিকায় চাকরি করার ব্যাপারে তারা কেমন অগ্রাধিকার পান?
৪) যদি চাকরীর বাজার সুবিধাজনক না হয় তাহলে এই সব বিশয়ে পড়ার সাথে আর কি কোর্স করলে চাকরীর বাজা্রে সুবিধাজনক অবস্থান আশা করা যায়?
আপনার সুচিন্তিত মতামত কাম্য । ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে তা শেয়ার করলে ভাল হয় । ধন্যবাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


