ঈদের ছড়া
আকাশের দিকে তাকাতে তাকাতে
চোখ দু'টো জ্বালা করে
দাঁড়িয়ে দাঁড়িয়ে তবু খুঁজি চাঁদ
আমরা যে পালা করে!
আঙুল দিয়ে দেখালো আপু
ওই দেখ চাঁদ হাসে
এক লাফে আমি দাঁড়ালাম গিয়ে
প্রিয় আপুনির পাশে।
কোথায় সে চাঁদ, দেখিনি তো আমি
আমাকে দেখাও আপি
তাকাই যেদিকে সেদিকেই শুধু
দেখি যে মেঘের ঝাঁপি!
ওই দেখ চাঁদ, ওই দেখা যায়
বলল ভাইয়া হেসে
আমি গিয়ে ফের দাঁড়ালাম তাই
ভাইয়ার কাছে ঘেঁষে।
তাকাতে তাকাতে ঘাড়ে ব্যথা করে
দাঁড়াতে দাঁড়াতে পায়ে
কেউ বলে চাঁদ ওই দেখ ডানে
কেউ বলে দেখ বাঁয়ে!
অবশেষে মা ঘর থেকে ডেকে
বললেন, শোন সবে
রেডিওতে এই খবর এসেছে
কালকেই ঈদ হবে!
আকাশের দিকে সকলে তাকাই
আবারও নতুন করে
ধবধবে সাদা, চিকন কাঁচি
সকলেরই চোখে পড়ে!
সকলের মুখ হাসি-খুশি ভরা
দুধমাখা চাঁদ দেখে
চাঁদ সে তো নয়, যেন সুখ পাখি
স্বপ্ন দিয়েছে এঁকে!
রমজানের ওই রোজার শেষে
এসে গেছে ফের ঈদ
কাঁধে কাঁধ রেখে হাতে হাত ধরি
ছুঁড়ে ফেলে সব জিদ!
চাঁদ রাত শেষে সকলেই দেখি
একদিকে শুধু হাঁটে
নতুন পোষাকে নতুন জীবন
খুঁজে ফিরে ঈদগা'তে।
কোলাকুলি আর সালাম বিনিময়
দৃশ্যটা কতই না ভালো
রোজা আর ঈদ থাকতো না যদি
ছড়াতো কী এমন আলো?
ঈদগাহে যদি সকলে আমরা
ভাই ভাই পারি হতে
সারাটি জীবন আমরা যে কেন
চলি নাকো এই পথে!
তখন
তখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ১০১

এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন
মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন
কাঁটাচামচ বিতর্ক....
কাঁটাচামচ বিতর্ক....
বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন
ছোটগল্প - চক্ষুহীন লোকটি

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।