somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রামানিক ভাই -এর জন্য সুফিয়া আপার ঈদ রেসিপি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
( উৎসর্গঃ শ্রদ্ধেয় ব্লগার শহীদুল ইসলাম প্রামানিক ভাই!!! )





জামালপুরের ম্যান্দা বা পিঠালি


চট্টগ্রামে গিয়ে মেজবানি মাংস খেয়েছেন কিংবা সিলেটে গিয়ে সাতকরার রান্না! বাংলাদেশের একেক অঞ্চলে আছে বিশেষ বিশেষ খাবার, যে খাবারগুলোর সঙ্গে এক হয়ে গেছে সেই অঞ্চলের নাম। জামালপুর অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ম্যান্দা বা পিঠালি। উত্তরবঙ্গেও এর প্রচলন আছে। সাধারণত কলাপাতায় ভাতের ওপরে ম্যান্দা পরিবেশন করা হয়। রেসিপি দিয়েছেন জামালপুরের সরিষাবাড়ির সুফিয়া আখতার।

উপকরণঃ

★গরুর মাংস ১ কেজি,
★পেঁয়াজ কুচি ১ কাপ,
★রসুনবাটা ২ টেবিল চামচ,
★আদাবাটা ২ টেবিল চামচ,
★জিরাবাটা ২ টেবিল চামচ,
★হলুদ ১ টেবিল চামচ,
★ধনেবাটা দেড় টেবিল চামচ,
★মরিচবাটা ১ টেবিল চামচ,
★কাঁচা মরিচ ১ টেবিল চামচ,
★সয়াবিন তেল ১ কাপ,
★তেজপাতা ৪ টি,
★বড় এলাচি ৩ টি,
★ছোট সাদা এলাচি ৬ টি,
★দারুচিনি ৫ টি,
★লবণ স্বাদমতো এবং
★চালের গুঁড়ো ২৫০ গ্রাম।

প্রণালিঃ

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর একটি পাত্রে সব ধরনের মসলা দিয়ে মাংসটা মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এরপর একটি সসপ্যানে তেল গরম করে মাংস ঢেলে কিছুক্ষণ কষিয়ে নিন। কষাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এরপর দেড় লিটার পানি দিয়ে মাংস কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ১০ মিনিট ফোটানোর পর ধীরে ধীরে চালের গুঁড়া মেশাতে হবে আর নাড়তে হবে, যাতে গুঁড়া দলা বেঁধে না যায়। চালের গুঁড়া সম্পূর্ণ মেশানোর পর ১০ মিনিট রান্না করতে হবে। তারপর সসপ্যান চুলা থেকে নামিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আধা চা-চামচ জিরা ও আধা চা-চামচ মেথি দিয়ে বাগাড় দিতে হবে। এবার ম্যান্দার সঙ্গে বাগাড় মিশিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

--------------- তথ্যসূত্রঃ প্রথম- আলো

★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাংক রেজল্যুশন আইন আমানতকারীদের সুরক্ষা নাকি লুটেরাদের পুনর্বাসন?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৯

বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হলো ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতের নজিরবিহীন লুটপাট। আওয়ামী লীগের শাসনামলের দেড় দশকে বাংলাদেশের ব্যাংকিং খাত দেশের সাধারণ মানুষের... ...বাকিটুকু পড়ুন

সেজে ওঠে জ্যৈষ্ঠ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৬


বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৯

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৩





---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।




বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।




তারপর... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

×