আমার প্রিয় পোস্ট
- মুন্নাভাই - সাগর চক্রবতী
- ম্যান ইউ/বার্সেলোনা - আসেন হাত তুলেন দেখি
- নাফিস ইফতেখার
- পাকিস্তান, তালেবান ও আমাদের খোয়াব ২ : আতর পাহাড়ের জন্ম ও বিলয় কথা - ফারুক ওয়াসিফ
- পাকিস্তান, তালেবান ও আমাদের খোয়াব: যা ঘটছে ও যা ঘটবে ১ - ফারুক ওয়াসিফ
- সামহোয়্যারইনের জন্য আমার করা নতুন ডিজাইন - আদনান শামীম
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- বেনজির হত্যা ও কারণ - আমার মতামত - দিগন্ত
- 3 লক্ষ না 30 লক্ষ - তীর্থক
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- আফ্রিদির তান্ডবে শ্রীলংকা ধরাশায়ী - আশরাফ রহমান
বিজ্ঞাপনোষ্টালজিয়া ...
০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৩:৩৪
এখন বাংলাদেশে বিজ্ঞাপনের বাজারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কতো রঙের, কতো বাহারের বিজ্ঞাপন। কোনটা জিঙ্গেল বেইজড, কোনটা গল্প বেইজড। কতো মডেল, কতো স্মার্ট তারা। কিন্তু আমার মনে পড়ে গেল ম্যানোলার সেই বিজ্ঞাপন,
ম্যানোলা মানে টলমল শিশিরের লাবণ্য
ম্যানোলা মানে কমোলীন সুরভী অনন্য।
আহা! কেন যেন মনে হয় সেই মডেলের মতো সৌন্দর্য্য হাল আমলের মডেলরা ধারণ করে না।
এখন শুরু হয়েছে গল্পভিত্তিক বিজ্ঞাপন নির্মাণের ধুম। ভালোই লাগে। অথচ কেন জানি সেরা মনে হয় সেই ফিলিপসের বিজ্ঞাপন,
ও মানিক কি বাত্তি লাগাইলি ..
... মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস।
অথবা জীবনবীমার সেই বিজ্ঞাপন। দুটো বুড়োবুড়ি পার্কে হাঁটছে। আহা, কে কবে বানাতে পেরেছে এমন প্রেমের অপরূপ দৃশ্যরূপ।
এখনকার বাংলাদেশের বিজ্ঞাপনের মডেলদের হাসি প্রাণ জুড়িয়ে দেয়। হয়তো বা। কিন্তু এই হাসি শেল হয়ে বুকে বিঁধতে পারত যদি ব্যবহার করতেন দাঁতের মাজন। সুরে সুরে পড়ে দেখুন মনে করতে পারেন কিনা,
এপি দশন চূর্ণ সেরা দাঁতের মাজন
দাঁতের মাড়ি শক্ত, করে দশন চূর্ণ
মাড়ির ব্যথায় আরাম দেবে
এপি দশন চূর্ণ
... এপি দশনচূর্ণ এখন থেকে ব্রাশেও ব্যবহার করা যাচ্ছে।
ক্রিকেটাররা এখন কমান্ডো ট্রেনিং নিল। মডেলিংও করে আজকাল। ক্রিকেটের চাপে আজকের ফুটবলের এই তথৈবচ অবস্থা ফুটবলার সালাহউদ্দিন কি তখন ভাবতে পেরেছিলেন গোসল করার সময়?
স্বাস্থ্যকে রক্ষা করে লাইফবয়
লাইফবয় যেখানে, স্বাস্থ্যও সেখানে
লাইফবয়-য়-য়-য়
অথবা সেই টাচি জিঙ্গেল,
টাচ টাচ টাচ ... গ্যাকোটাচ ...
আজ কই গেল সেই রেক্সোনা অথবা হৃদয় খিঁচে নেয়া ঠোঁট সুরু করে বলা সেই মেয়েটি ইটস কুল...ইটস ফ্রেশ...সুপার লেমনডিউ
ডিটারজেন্টের যুগ তখন ছিল না। কিন্তু মা-দের আত্মবিশ্বাস ছিল ওই জিঙ্গেলে,
এক ঘষাতে অনেক কাচে
কোন সাবান কোন সাবান
নিরালা নিরালা, নিরালা বল সাবান
তাতেও মা-দের মন ভরে না। স্কুলশার্ট আরো শাদা করার জন্য মা-দের কি প্রচেষ্টা। ভাগ্যিস তখন ছিল ওই বিজ্ঞাপনটি,
শেষ হয় না কাপড় ধোয়া
যদি না হয় নীলের ছোঁয়া
রবিন লিকুইড ব্লু
আজকাল এনিমেটেড বিজ্ঞাপনের অভাব নেই। কিন্তু ছাড়িয়ে যেতে পেরেছে কি ওই বিজ্ঞাপন, যেখানে রাজকন্যার দীর্ঘ চুল বয়ে নিয়ে যাচ্ছে সখীরা। নেপথ্যে বাজছে,
রূপবতী সখী তোরে
কেশবতী করে দিল
এপি পনেরো কেশতেল
অথবা ইভটিজিংয়ের সেই বিজ্ঞাপনটি ?
ও কেশবতী কন্যা,
ফুল নেবে গো ফুল ... নেও না চাঁপা ফুল
চুলে আমার চাঁপা মাখা ... চাই না চাঁপা ফুল
ইউরোপে এসে ইটালির বিখ্যাত চামড়ার জুতা ব্যবহার করি। কিন্তু মন টানে ওই জিঙ্গেল,
রূপসা রূপসা রূপসা
নরম নরম হাওয়াই চপ্পল রূপসা
আচ্ছা প্রথম জিঙ্গেল বেইজড বিজ্ঞাপন কোনটি? অনেকে বলে থাকে মডেল তানিয়ার ইকোনোর সেই বিজ্ঞাপনটি,
লোনলি ডেজ ... লোনলি নাইটস
ইউ আর ফার এওয়ে
আবার অনেকে বলেন সেই বিজ্ঞাপনের কথা যেখানে ওড়না ছাড়া মিতানূরকে দেখে নিয়ত শিউরে উঠতাম,
আলো আলো ... বেশি আলো
শব্দ শব্দে ... মন মাতানো
অলিম্পিক অলিম্পিক ব্যাটারি
কিন্তু আমি মনে করি প্রথম জিঙ্গেলবেইজড বিজ্ঞাপন হলো, অবিস্মরণীয় সেই বিজ্ঞাপন যা টিভি পর্দায় আসলে আমরা লজ্জা পেতাম।
এই মায়া বড়ি খেলে
হবে সুন্দর, ছোট সংসার
মায়া আছে এ জীবনে আপন হয়ে
জীবনের সবটুকু সুখ হয়ে
হায়। আজকের কলমের বিজ্ঞাপনে বলা হয় না ইকোনো লেখে চমৎকার ... এক কলমে মাইল পার। পায়ে নেই জাম্প, জাম্প, জাম্প, জাম্প কেডস। আমাদের বোনেরা ফর্সা হয় না হেনো হেনো লাক্স.....কমপ্লেকশন ক্রীম মেখে। লন্ডনের শীতে আমি পড়তে পারব না আজ ও আগামীকালের পোষাক ... পিয়ারসন্স। কোনো ক্লাবে, পাবে, পার্টিতে আমার স্যুট হয় না সেঞ্চুরি....দ্যাটস হোয়াট আই লাইক-এর। ডি5 টুথপেস্ট-এর সেই চেরী মুখে নেয়া নওরীনের মতো কোনো প্রিয়া আজো হাতটা চেপে ধরল না।
মনে পড়ে যায় মা কতো জোর করত 'অস্ট্রেলিয়া থেকে সরাসরি আমদানীকৃত ... রেডকাউ' খাওয়াতে। ভাবির বাচ্চা হয়েছে, ভাই বাসায় ফিরেই গেয়ে উঠত 'উলে উলে পাপ্পা ... সোনাজাদুমনি লে।' ব্যাগ থেকে উপহার বের করে বাচ্চার সামনে নাচায় আর বলে, 'চোখে পড়লে চোখ জ্বলে না, কান্নাও পায় না ... মেরিল বেবি শ্যাম্পু।' আমার মনে পড়ে যায় দোকানে বাকি করতাম 'যতো খাও ততো মজা ... রিং চিপস'-এর জন্য।
লন্ডনে কতো সুন্দরি ঘোরাফেরা করে। কেউ একবার ফিরে তাকায় না। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্বান্ত্বনা দিই, 'এগুলো বড়দের খাবার ... তোমাদের জন্য সেরেল্যাক।' চোখের সামনে কোমর জড়িয়ে চলে যায় কোনো ছেলে, যেন মনে মনে আওড়ায়, 'আমি তো এমনি এমনি খাই ... হরলিকস'
তারপরও রঙের দুনিয়ায় গেয়ে উঠি,
দেখো দেখো দেখোরে
রঙ্গের বাহার
দেখো রোমানার বাহার।
অথবা,
রং রং রং রং রং
পেইলাক মনের মতো রঙ
আপনাদের কি মনে পড়ে মৌসুমীর কথা? শাড়ি পরে কোমরে বিছার আছড়ে পড়া সেই অবিস্মরণীয় দৃশ্য?
প্রিয় প্রিয় প্রিয়
সুন্দরি সুন্দরি সুন্দরি
প্রিয় প্রিয় সুন্দরি
সুন্দরি প্রিন্ট শাড়ি।
অনেক তো হলো। যাওয়ার আগে সুরে সুরে আপনাদের মনে করিয়ে যাই,
কোনো কোনো মা-বোনেরা কয়
শাকসব্জী খাইলে নাকি পেটের ব্যারাম হয়।
... একদম বাজে কথা।
শাক ভালো করে ধুয়ে রান্না করলে বাচ্চাদের পেটের অসুখ হয় না।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অমিত বলেছেন:
ম্যানোলার কথায় শুক্রবার সকালের কথা মনে পড়ে গেল..সেরম ছিল...
রাগিব বলেছেন:
এ ছাড়াও "বৌমা, তোমার হাতে কি জাদু আছে?"
"জাদু আমার হাতে নেই, জাদু আছে রেড কাউ বাটার অয়েলে। মা-ই তো আমাকে শিখিয়েছেন"
"বৌমা ঠিকই বলেছে ... রেড কাউ বাটার অয়েলে রান্না করলে ..."
"আমিই তো কিনি"
রাশেদ বলেছেন:
আরেকটা ছিল, তুমি রোজ বিকেলে আমার বাগানে...
রাহা বলেছেন:
সবার সেরা আমার কাছেটগবগ টগবগ ঘোড়ায় চড়ে
রাজার কুমার এলো
রাজকুমারী তোমার মাথায়
এতো চুল কে দিল ?
বলো ,,
অলৌকিক হাসান বলেছেন:
রাগিব @ পরেরটা অনেকেই মনে করিয়ে দিয়েছে। কিন্তু আপনার প্রথমটা আসলেই মনে পড়েনি, কেউ মনেও করিয়ে দেয়নি।রাশেদ @ লেখার পর মনে পড়েছে। কিন্তু সংযোজন করিনি। আমি দেখতে চেয়েছিলাম একবসায় কতোগুলা মনে করতে পারি।
রাগিব বলেছেন:
আরাম ...
অলৌকিক হাসান বলেছেন:
রাহা @ কলেজে অন্ত্যক্ষরী খেলার সময় 'ট' দিয়ে গান গাইতে হলে আমি এটাই গাইতমা। কেমনে যে ভুললাম।
অলৌকিক হাসান বলেছেন:
এখন অনেক কিছুই মনে পড়ছে। মিল্লাত ফ্যান আর হীরা ফ্যান নিয়েও কি জানি ছিল।
রাগিব বলেছেন:
@অলৌকিক হাসানপরেরটা তো প্রচন্ড হিট ...(মডেল সম্ভবত জেমসের প্রাক্তন স্ত্রী ??) এটা নিয়ে ঐ সময় কার্টুন বা উন্মাদ থেকে স্টিকারও বের করেছিলো, "ঝানতামনা"
রাহা বলেছেন:
আপনি সবাইকে নস্টালজিক করে তুললেন !!!
রাগিব বলেছেন:
আর, বর্তমানের দুই টিভি অভিনেত্রীর নাটক দেখলেই আমার তাঁদেরকে শিশু শিল্পী মনে হয়, কারন"মা দিয়েছে কোকোলা লজেন্স আর তো কিছু চাইনা
ভুলে গেছি আর যা ছিলো মায়ের কাছে বায়না
সবার প্রিয় সবার তরে
কোকোলা লজেন্স ঘরে ঘরে"
মানুষ বলেছেন:
কালে কালে কত দেখব !!!
অমিত বলেছেন:
হে হে অলৌকিক ভাই, আপনি লাক্সের কথা ভুলে গেলেন ?
এস্কিমো বলেছেন:
আলমের পঁচা সাবান কই?
মানুষ বলেছেন:
বার বার আসনের সময় নাই, পুরা প্যাকেট দাও
রাগিব বলেছেন:
অথবা ব্ল্যাক আনোয়ার আর ফরিদ আলীর লুকাস ব্যাটারির অ্যাড ...
মিরাজ বলেছেন:
আরেকটি চমত্কার বিজ্ঞাপন, এখনো দেখায় কিনা জানি না..মেরিল বেবী লোশন....
জিঙ্গেলটা আধো আধো মনে আছে..
আমার মেয়েকে লোশন দেবার সময় এখনো গুনগুন করে গাই..
অলৌকিক হাসান বলেছেন:
রাগিব @ তারিন আর ঈশিতার কোকোলা লজেন্সএর কথা আমার লেখার সময় মনে হয়েছিল। কিন্তু জিঙ্গেলটা কোনোভাবেই মনে করতে পারছিলাম না।জেমসের বউয়ের নাম ছিল রথী। পরে স্ক্রীণ নেম চাঁদনী হয়েছিল। আমার মনে আছে সিনেমার পোস্টারে বড় করে লেখা ছিল, 'বাংলাদেশে এই প্রথম ১ কোটি টাকায় নির্মিত রঙ্গিন ছায়াছবি।'
বায়েজীদ বলেছেন:
হা হা। সবগুলা কমন পড়ছে। পুরাপুরি নষ্টালজিক হয়ে গেলাম। বচ্চাদের একটা অ্যাড ছিল:
"চোখে লাগলে চোখও জ্বলে না, কান্নাও পায় না। মেরিল বেবি শ্যাম্পু, আমি ব্যবহার করি" -এখনো যেন শুনতে পাই সেই পিচ্চির কথা।
সবচেয়ে বিরক্তিকর অ্যাডের কথা বলি:
"হুইল সম্বন্ধে জানতে আমরা এসেছি ..। আচ্ছা, আপনি হুইল ব্যবহার করেন কেন?"
বায়েজীদ বলেছেন:
জনসচতেনতামূলক কিছু অ্যাড ভোলার নয়:মাছের পোনা, দেশের সোনা।
ঘুটা! (ঘরে তৈরি খাবার স্যালাইন)
রোগ বালই তো আছে দুনিয়ায়, ভালো থাকার আছে যে উপায়। (পুষ্টিহীনতাজনিত অন্ধত্ব)
বিহংগ বলেছেন:
ও ভাই ,কম খরচে জমি চাষে কলের লাংগল সাইফেং
নৌকা চলে ,কলে চলে ,সাইফেং :::::::সাইফেং।
বেশ মজার লিখা।
মোহাম্মদ আলী মাখন বলেছেন:
"টক টক করে বলবো সুস্থ আছেন তো ???"বৌরানি প্রিন্ট শাড়ীর কথাই তো বাদ পড়ে গেল । "ঘরের খবর পরে জানলো কেমনে?"
বায়েজীদ বলেছেন:
-"আপনার স্ত্রীর জন্য বৌরানী প্রিন্ট শাড়ি কিনতে ভুলবেন না কিন্তু।"-"ঘরের কথা পরে জানলো ক্যামনে?"
"এই যে, এ্যামনে"
বিহংগ বলেছেন:
কোনো কোনো মা বোনের কয়শাক সব্জি খেলে নাকি পেটের ব্যারাম হয়"
একদম বাজে কথা, শাক ভালো করে ধুয়ে রান্না করে খেলে পেটের ব্যারাম ,হয়না।
রোগ বালাইতো আছে ধুনিয়ায়, ভালো থাকার আছে যে উপায়।
পুরো করে দিলাম। ভালো লাগছে।
বায়েজীদ বলেছেন:
মেলামাইন আবিষ্কারের পর এই অ্যাডটা প্রায়ই দেখতাম:"বৌমা, প্লেটগুলো সব ভেঙ্গে ফেললে?"
"না মা, এটা শরীফ মেলামাইন"।
(তারপর সুরে সুরে)"পড়লে ভাঙ্গে না, দাগ পড়ে না , রঙ নষ্ট হয়না। শরীফ মেলামাইন।"
এতসব অ্যাডের মধ্যে কিছু কিছুর কথাগুলো সর্বত্র ব্যবহৃত হয়:
"বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। ভাবতে ভালই লাগে।" (গাজী প্লাস্টিক ট্যান্ক)
"ছিল্লা কাইট্টা লবণ লাগাইয়া দিমু।" (মোল্লা সল্ট)
"চল্লিশ বছর ধরে মাখছি, মাথা ঠান্ডা রেখে আজও কাজ করছি।" (তিব্বত কদুর তেল)
লাল দরজা বলেছেন:
দারুন একটা পোষ্ট! ক্লাসিক যুগের বিজ্ঞাপন নিয়ে কথাবার্তা, মজার সব আলোচনা। আমি একটা বিজ্ঞাপনের লিংন্ক দিলাম দেখেনত এই বিজ্ঞাপনটার কথা কারো মনে আছে কিনা?পেপ্সোডেন্ট দাঁত উজ্জল রাখে ক্ষয় রোধ করে।
প্রকৃতি প্রেমিক বলেছেন:
সব ছাড়িয়ে আমি যে বিজ্ঞাপনটা মিস করি তা হল আবুল খায়েরের ঔষধি গাছ বিক্রির বিজ্ঞাপন। একটা সময় ছিল যখন ওটার পুরোটাই আমার মুখস্ত ছিল। ... আজ আমি আপনাদের কাছে গাছ বিক্রি করুমনা। প্রশ্ন করতে পারেন, ক্যান? উত্তর হইল, গাছ শ্যাষ। লাকড়ি বানাইয়া চূলায় দিছেন, খাট-পালঙ বানাইয়া শুইয়া রইছেন টেকার দরকার পড়ছে কাইটা ফালাইছেন...যে পরিমান গাছ কাটছি তার এক ভাগও কি লাগাইছি?
শেষের কয়েকটা লাইন এরকম:
দসব গাছ কাইটা ফালাইতাছে। আমি ওষুধ বানাব কী দিয়া?....বুক ভইরা সবুজ দেখিনা। ভবিষ্যতে ক্যামনে দম লইবেন?'
সম্ভবত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অর্থায়নে তৈরি ছিল। কেউ লিংক পেলে আমাকে জানাবেন।
কালপুরুষ বলেছেন:
গুড পোষ্ট। বিজ্ঞাপনে এখন পর্যন্ত বাংলা লিংক এগিয়ে।
বায়েজীদ বলেছেন:
দাদাজান হসপিটালে রুমের বাইরে নাতিকে নিয়ে বসে তসবী জপছেন। বাকি সবাই টেনস হয়ে আছেন। আজ শীলার চোখের ব্যান্ডেজ খোলা হবে। শীলা আবার দেখতে পাবে তো?রোগীর রুমে ডাক্তার, নার্স এবং আত্নীয়রা। ব্যান্ডেজ খোলা হল।
ডাক্তার: "তুমি কিছু দেখতে পাচ্ছ?"
শীলা চুপ, কিছুই বলছে না।
ডাক্তার একটু আনইজি ফিল করছেন, টাইয়ের নট ঠিক করলেন। মা একটু যেন কেঁদে উঠলেন। বেশ কিছুক্ষণ পিনপতন নিরবতা। তবে কি শীলা দেখতে পাবে না?
হঠাৎ শীলা বলে উঠল,
"আমি দেখতে পাচ্ছি। মা, আমি দেখতে পাচ্ছি। আমি সব দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বাবা, আমি সব দেখতে পাচ্ছি।"
মা খুশীতে কেঁদে উঠলেন, "আমার মেয়ে দেখতে পাচ্ছে"। স্রষ্টার কাছে শুকরিয়া জানালেন দাদা।
এখানেই শেষ, তারপর ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্র সংগীত, "আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব।"
মরনোত্তর চক্ষুদানের কি মর্মস্পর্শী আহ্বান ছিল।
@সামী: সুরটা মনে পড়েছে, গানের প্রায় ২ মিনিটের দিকে কিবোর্ড ওয়ার্কটা বেশ ভালই মনে আছে। তবে কোন মেয়ে নাচছিল কিনা, খেয়াল নেই।
অলৌকিক হাসান বলেছেন:
প্রকৃতিপ্রেমিক @ দারুণ একটা বিজ্ঞাপন মনে করলেন।বায়েজীদ @ আপনিও।
বাকি সবাইকেও সংযোজনের জন্য ধন্যবাদ।
আমি আসলে শুধুমাত্র বিটিভি আমলের বিজ্ঞাপনগুলো মনে করতে চেয়েছিলাম। দেখা যাচ্ছে অনেক কিছুই মিস করেছি। আমার স্মৃতিশক্তি তাহলে তেমনন প্রখর না। সবাইকে আবারও ধন্যবাদ।
প্রশ্নোত্তর বলেছেন:
(জিঙ্গেল)...রেডকাউ রাখে হাসি খুশিনিমিষে মেশে, রেডকাউ মিল্ক
প্রাণশক্তি ভরা
একদম খাঁটি দুধ
রেডকাউ মিল্ক
(গরু) কউহ কউহ কউহ কউহ কউহ কউহ কউহ
প্রশ্নোত্তর বলেছেন:
আমার সুমির বিয়া, তিন হাজার লোক খাবে, চুলা জ্বল্বে...লাকড়ি? আছে?...
চেয়ারম্যান সাব, জয়নুদ্দিন মাষ্টার গাছ কাটতে বাধা দেয়
কীইহ - গাছ কাটতে বাধা দেয়?
...
তোমরা কি চাও? আমরা চাই, যদি একটা গাছ কাট, পাঁচটা গাছ লাগাবে!
অলৌকিক হাসান বলেছেন:
প্রশ্নোত্তর @ জটিল। মনে পইড়া গেল।
পথহারা বলেছেন:
কোনো কোনো মা বৈনেরা কৈ...শাক সবজি খাইলে নাকি পেটের ব্যরাম হ.....
...একদম বাজে কথা...শাক ভালো কৈরা রানলে পেটের অশুখ হয় না....
..হায়......রোগ বালাই তো আছে.দুনিয়ায়..। . ভালো.থাকার আছেও যে উপায়........।
মনিটর বলেছেন:
৫!
বিষাক্ত মানুষ বলেছেন:
@মৎস মারিবো খাইবো সুখে
কি আনন্দ লাগসে বুকে
ইলিশ মাছের পোনারে
টাকার খবর শোনা রে
-সাদেক আলি তুমি কি করতাসো ! তুমি জানো না জাটকা মারা নিষেধ! জাটকা ধরলে দেশের ক্ষতি ।
-মৎস মারলে দ্যাশের ক্ষতি!!
ঠিকাছে তো মতি-গতি!
-হ আজ যে পোনা কাল সে বড় পরশু ইলিশ
আজ যে পোনা , কাল যে বড়
ঐ মিয়ারা সবুর করো....
েজবীন বলেছেন:
দারুন মজার পোষ্ট। কমেন্টের সবাই কিছুনা কিছু যোগ করল। আমি বাদে
অলৌকিক হাসান বলেছেন:
আপনিও যোগ করেন @ জেবীন
ফারলিন বলেছেন:
"ছিল্লা কাইট্টা লবণ লাগাইয়া দিমু।" (মোল্লা সল্ট) এইটা ইত্যাদির ঈদ স্কীড থেকে নিয়ে বানানো হয়েছিলো।--
'উল্লি লি লি পাপ্পা ... উম্মা,
জু জু জু জু জা - সোনাজাদুমনি
লা লা লা লা - লা লা লা লা - লা লা লা লা
জু জু জু জু - দি ডা ডা পা পা রাপ্পা
হাহ হাহ - পারাপ্পা পাপ পাপ পা রারা রা-রাপ্পা !
উলে উলে পাপ্পা -- সোনাজাদুমনি লে.. সোনাজাদুমনি লে।।'
[ চিন্তা করেন .. আমি কাজ-কাম ফালায় দিয়া অফিসে বইসা মনে মনে 'উল্লি লি লি পাপ্পা' করতেছি ]
--
পারসোনালি, লাইফবয়ের এ্যাড আমারে বহুত জ্বালাইছে। ঐ টিউন মাথায় ঢুকলে ভাঙা রেকর্ডে মতন বাজতেই থাকতো।
--
একটা গহনার এ্যাড ছিলো (মনেহয়), কবিতার - 'ভোরের প্রথম আলোয় উঠিল গোলাপ ফুটে.. তোমারে রাখিব চিরকাল মনে, কহিয়া গোলাপ পড়িল ধরায় লুটে।'
.. তোমারে রাখিব চিরকাল মনে। ঈস! ঐ টা মনে হয় বাকের ভাই এর আবৃত্তি ছিল।
--
কঠিন একটা পোস্ট! খুব মজা লাগলো..
অলৌকিক হাসান বলেছেন:
ফারলিন @ ধন্যবাদ।
ফরিদ বলেছেন:
মনে আছে নাকি? বাপে মানুষজন যোগাড় করে শুরু করে,শোনেন শোনেন বন্ধুগণ শোনেন দিয়া মন
অভাজনের মনের কথা করি গো বর্ণন
একটা মাত্র ছেলে আমার এমন কপাল মন্দ
চক্ষু নিয়া জন্ম নিয়াও আমার দোষে অন্ধ
এইসময় পিচ্চি চিক্কুর দিয়া ঊঠে,
রোগ বালাই তো আছে দুনিয়ায়,
ভাল থাকার আছে তো উপায়
পরে কোন সময় পেপারে পড়েছিলাম, আন্ধা পিচ্চি আসলে আন্ধা ছিল না। তবে পাব্লিক সার্ভিস এডটা আসলেই টাচি ছিল।
একটা মনে পরে গেল।
" মামা মামা . মামি আসে নাই? "
" মামি আসে নাই তবে মিমি আসছে!!!"
(মিমি চকলেট এর এড ছিল. সূজা খন্দকার ছিলেন এতে)
হে হে হ হ হে!!!!
তুমি আছো তাই , প্রতিদিন কোমলতা পাই ।
রোমান্স................
সম্ভবত কি ফয়সালের(তখন লম্বা চুল ছিল) করা কিউট রোমান্স আফটার শেভ লোশনের অ্যাড ..........
চমৎকার লাগত জিংগেলগুলো
অলৌকিক হাসান বলেছেন:
সবাইরে ধন্যবাদ।
কতবতবকতকত বলেছেন:
বলুনতো এই এ্যাড গুলো কিসের১. ওগো সুকন্যা, জানো কি তুমি জানো কি, তুমি আমার সপ্নেদেখা রাজকন্যা!
২. সেইরেছে! এই ময়লা উডবনা হুজুর।...বেটা জানোস? এইডা আমার পোলায় বিদেশ থাইক্যা পাঠাইছে?
৩. মনে পড়ে সেই নীল খাম চিঠি? তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন।
কতবতবকতকত বলেছেন:
1.মামা.........এ্যাই আরে রেরেরেরেরে....most probably it was tooth paste or dater mojon er commercial.২. পেপসী আর আছে কি? that was pepsi cold drinks's commercial and performed by former famous modern BD male singer SUVRODEB!
কতবতবকতকত বলেছেন:
thanks a mega loooot manush vai, 2nd ta so far i can remember, ata silo kono sabaner commercial. performed by let suja khondokar.
মানুষ বলেছেন:
ছিল্লা কাইট্টা লবণ লাগাইয়া দিমু ...
কতবতবকতকত বলেছেন:
vai apnara keu jodi ei purano kono commercial er kono audio ba video link dite paren, internet er je kono jaga thke, tahole ami apnader kase chiro kriggo thakbo.
অলৌকিক হাসান বলেছেন:
আপনাদের অংশগ্রহণে এই পোস্টটা তো হারিয়ে যাওয়া বিজ্ঞাপনের অপূর্ব সম্ভার হিসেবে গড়ে উঠল।
সবাইরে ধন্যবাদ।
ম্যানোলা মানে কমোলীন সুরভী অনন্য ...........
ইউটিউবে কেউ এটা দিতে পারলে চাইনিজ পাওনা থাকবে আমার কাছে
প্রথমটা মেরিল পাউডারের অ্যাড ।
আর তিব্বত ভ্যাসলিনের (কমলা রংয়ের ছিল ভ্যাসলিনটা ?) এর জিংগেলটাও দারুন ছিল : (মডেলটার নাম ছিল সম্ভবত রুবাইয়া পারভিন রুবা, সবুজ ধানক্ষেতের মাঝে ) । কথাগুলো মনে আসছে না :
রুপ , রুপে .....................অপরুপা
আনে কোমল .....................সজীবতা (মোটামুটি এমন কিছু একটা)
এক্সবিজনেস বলেছেন:
অনেক ভালো লাগার একটি প্রিয়পোস্ট ।
কতবতবকতকত বলেছেন:
পোস্টটারে কতদিন খুজসি। পাইলাম শেষ পর্যন্ত এইটারে। মেহরাব,আপনি তো জিনিস (জিনিয়াস)। আবার জিগায়@ছালু।
নিবিড় অভ্র বলেছেন:
মেহরাব শাহরিয়ার বলেছেন: @কতবতবকতকত ,প্রথমটা মেরিল পাউডারের অ্যাড :না মেরিল পাউডার না। মেরিল লোশন!
আর তিব্বত ভ্যাসলিনের (কমলা রংয়ের ছিল ভ্যাসলিনটা ?) এর জিংগেলটাও দারুন ছিল : (মডেলটার নাম ছিল সম্ভবত রুবাইয়া পারভিন রুবা, সবুজ ধানক্ষেতের মাঝে ) । কথাগুলো মনে আসছে না :
রুপ , রুপে .....................অপরুপা
আনে কোমল .....................সজীবতা (মোটামুটি এমন কিছু একটা)
সজীবতা না......... কমনীয়তা
মানুষ বলেছেন: ছিল্লা কাইট্টা লবণ লাগাইয়া দিমু ... : এটা মোল্লা সল্টের
মেহরাব শাহরিয়ার বলেছেন: সৌরভে অনুভবে তুমি ................।
তুমি আছো তাই , প্রতিদিন কোমলতা পাই ।
রোমান্স................
এটার প্রথম অংশটা আরো সুন্দর: "তুমি ছাড়া আমি যেন আমি নই, অন্য মানুষ কোন...."
... আজ আমি আপনাদের কাছে গাছ বিক্রি করুমনা। প্রশ্ন করতে পারেন, ক্যান? উত্তর হইল, গাছ শ্যাষ। লাকড়ি বানাইয়া চূলায় দিছেন, খাট-পালঙ বানাইয়া শুইয়া রইছেন টেকার দরকার পড়ছে কাইটা ফালাইছেন...যে পরিমান গাছ কাটছি তার এক ভাগও কি লাগাইছি?
শেষের কয়েকটা লাইন এরকম:
দসব গাছ কাইটা ফালাইতাছে। আমি ওষুধ বানাব কী দিয়া?....বুক ভইরা সবুজ দেখিনা। ভবিষ্যতে ক্যামনে দম লইবেন?'
সম্ভবত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অর্থায়নে তৈরি ছিল। কেউ লিংক পেলে আমাকে জানাবেন।
অক্সিজেনের ফ্যাক্টরি বানাইলাম............
তারিক রানা চৌধুরী বলেছেন:
তামাক আর ফিল্টার..দুজনে দুজনার।( এটা কি ছিলো ?) একজন ভেসপা চালাতো...পিছনে একজন দৌড়াতো। তোর জাফর চাচার ছেলে ফরহাদ। হুহ্ (মুখঝামটা) কোন ব্লেড জানি ছিলো?
বিডি আইডল বলেছেন:
এই ক্লাসিক পোষ্টটা মিচ করছিলাম!!
অিনেকত বলেছেন:
উফ, পুরা নষ্টালিজক কইরা দিলেন । আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম ।
তারিক রানা চৌধুরী বলেছেন:
ওভাস্ট্যট?পানি নিয়ে ভাবনা-আরনা আরনা-পেড্রলো পাম্প।
কপিল দেব এর..boost is my secret energy!
নকীবুল বারী বলেছেন:
আমার ফেভারিট মডেল এখন প্রভা.........হের কোমর দুলানী নাচের ভক্ত। এ্যাডটা শুরু হইলই টিভির সামনে ছুইট্টা যাই।
সাইলেন্সার বলেছেন:
...... অপরূপ ঝলমলে চুল, আহা কিউট!কিউট শ্যাম্পু পরশেই করল আকুল!
কিউট শ্যাম্পু, কিউট শ্যাম্পু, কিউট...
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন:
পুরা নষ্টালিজক কইরা দিলেন।আর আমার এই পোস্টটি এক মাসের ব্যবধানে ১০৭৮ বার পঠিত হয়েছে। আশা করি এটি এই ব্লগের সবচাইতে বেশী পঠিত পোস্ট হবে (যে গুলো স্টিকি করা হয়েছে সে গুলোতে ভিন্ন):
Click This Link
সাগর চক্রবতী বলেছেন:
ফেভারিটে রাখলাম।
কাঠগোলাপ বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: boost is my secret energy! না তারিক,boost is the secret of my energy! boost is the secret of our energy!
@লেখক: আনন্দের আতিশয্যে আগের কমেন্টায় ভুল করে ফেলছি
হাসান বায়েজীদ বলেছেন:
++++
যীশূ বলেছেন:
দুইটা দারুন এ্যাডের কথা বাদ গেছে। আমার দেখা বিটিভির প্রথম সবচেয়ে দারুন এ্যাড ছিলো একটা টুথপেস্টের এ্যাড, যদ্দুর সম্ভব ক্লোজআপের এ্যাড। আর ভালো লাগতো সুন্দরী প্রিন্ট শাড়ির এ্যাড, আর আপন জুয়েলার্স।
কামাল পাশা (2য়) বলেছেন:
তাসমেরী হেয়ার টনিকের এ্যাডটা যখন বিটিভি প্রথম দেয় আমি তখন ক্লাস টু কি থ্রি তে পড়ি। আমার ছোট মামার তখনকার গার্লফ্রেন্ডের নাম ছিলো ডনি। আমি ওকে খেপানোর জণ্য বলতাম তাসমেরী হেয়ার ডনি।
কামাল পাশা (2য়) বলেছেন:
বাংলাদেশের প্রথম আন্তজার্তিক মানের একটা কমার্সিয়ালের নাম কে বলতে পারবে?
কামাল পাশা (2য়) বলেছেন:
আচ্ছা আমিই বলে দেই!!পেপসির ঐ এ্যাডটা, যেখানে এককালের সাড়া জাগানো কন্ঠশিল্পী সুদর্শন শুভ্রদেব একজন এ্যাকশনধর্মী নায়কের ভূমিকার অভিনয় করেছিলেন। কম করেও হলেও ২০ বছর আগের বিজ্ঞাপনচিত্র এটি। পুরা ইন্টারনেটের জগত চষে বেড়িয়েও এই এ্যাডটার কোন নাম নিশানা আমি খুজেঁ পাই নি।
প্রিয়া বলেছেন:
গরমে দেহে ক্লান্তি এলে
ঘাম আর ঘামাচি'র অস্থিরতায়
স্বস্তি আনে
কি? বলোতো দেখি!
মিল্লাত, মিল্লাত ঘামাচি পাউডার!
ধন্যবাদ হাসান ভাই খুব ভালো লাগলো।
মনির হাসান বলেছেন:
৮০ ৯০তে ফিরা গেছলাম ... সবাইতো সব কিছু বইলা দিল ... আমার যে গুলা মনে আছে ...
একটা পিচ্চি পোলা এক গ্লাস দুধ শেষ করে বলতো "গিভ মি অ্যানাদার ওয়ান" - ডানোর বিদেশি অ্যাড ... বুধবার ইংলিশ ড্রামার আগে হইতো
কুল কুল ওয়াটার
ওল দ্যা টাইম
ফ্রেশ ফ্রেশ ফ্লেভার
অব লেমন লাইম - - ভ্যয়ংকর এক সুন্দরী ... পানিতে ঝাপাইতো
পেপ্সি কিম্বা কোকের অ্যাডঃ
প্রথম টিএসসি'তে শ্যুট করা ... একটা ভ্যান গাড়ি এসে থামতো ... সবাই অবাক হয়ে তাকাত ... গাড়ির ভেতর ছেলেটা গ্লাস বের করে কোক ঢেলে ঢক ঢক করে খেয়ে আহ্হ,হ,হ, বলে ঢেকুর তুল্লো ... ভ্যানের মাইকে সবাই তা শুনে হই হই করে ভ্যানের কাছে আসলে ... ছেলেটা বলে হুজ নেক্সট
মেরিল ফ্রেশ জেলঃ সম্ভবত আফজালের তৈরী প্রথম আন্তঃর্জাতিক মানে অ্যাড ... ইংরেজি জিঙ্গেল ... তিন চারটা মেয়ে থাকে ...
নায়িকা অঞ্জনা কিম্বা নতুন'এর একটা অ্যাড ছিল রেক্সোনার প্রথম অ্যাড।
হালাল সাবান অ্যারোমেটিকের কথা কি সবাই ভুইল্লা গেছি ?
সিবা গেইগির বিষন্নতা একটি রোগ ।
এইডসের অ্যাডঃ
শোনো মানুষ ... শোনো মানুষ ... শোনো মানুষ
এসেছে .... এসেছে ... পৃথিবীতে .... এক মহা রোগ ...
শোনো মানুষ ... দুইন্যার সব সেলিব্রিটি দিয়া বানানো
যাউক ... টাচ টাচ টাচ গ্যাকোটাচ .... আর উৎপলের এপির দশণ চূর্ন সেরা দাতের মাজন ... অনেক দিন পর মনে পড়ল ...
নুশেরা বলেছেন:
আশি সালে বোধহয়; বিটিভিতে প্রথম জিংগেলসহ বিজ্ঞাপন দেখায়। নাজমা জামান (তখনকার পপ আইকন; জিংগা শিল্পীগোষ্ঠী) মডেল হয়েছিলেন। গেয়েছিলেন নিজেই। তখন প্রথম শ্যাম্পুর বিজ্ঞাপন এনেছিলো সানসিল্ক। প্রথম বিজ্ঞাপনটা ছিলো এরকম-- একটা চশমার দুইটা কাঁচ দুই বাটিতে রাখা সাবানের ফেনা আর শ্যাম্পুর ফেনাতে চুবানো হতো। দেখা যেত সাবানের ফেনায় ডুবানো কাঁচ ঘোলা আর শ্যাম্পুর ফেনারটা ঝকঝকে। এর মাজেজা কী কে জানে!
হুইল সম্পর্কে সালেক খান আর মুহম্মদ জাহাঙ্গীর মিসেস অমুক মিসেস তমুক নামের গৃহিনীদের মতামত জানতে জেলায় জেলায় বাড়ীতে বাড়ীতে ঘুরতেন। লম্বা ডান্ডার মতো মাইক হাতে। চট্টগ্রামের এক মিসেস এলাহী সোফায় বসে পায়ের উপর পা তুলে ছিলেন আর জাহাঙ্গীর সাহেব তার পায়ের কাছে কার্পেটে বসে ছিলেন মাইকের ডান্ডা ধরে-- ঐটার পর সিরিজটা বন্ধ হয়ে যায়।
নব্বই দশকের শুরু থেকে স্মার্ট অ্যাডের পাশাপাশি চরম হাস্যকর কিছু অ্যাডও আসে। "ও কেশবতী কন্যা, ফুল নেবে গো ফুল, নাওনা চাঁপা ফুল... চুলে আমার চাঁপা মাখা চাইনা চাঁপা ফুল" একটা চরম অখাদ্য অ্যাড ছিলো। মেয়েটার চুলের খুবই করুণ দশা। নির্মাতা আফজাল হোসেন! উনি নোবেল-তানিয়ার বিখ্যাত আজাদ বলপেনের অ্যাডটাও বানিয়েছিলেন। আইয়ুব বাচ্চু ফাটাফাটি গেয়েছিলেন "লোনলি ডেইজ লোনলি নাইটস, ইউ আর ফার অ্যাওয়ে..."
বৌরানী, জনি আর রকি প্রিন্ট শাড়ি বহুদ্দিন যন্ত্রণা দিসিলো মনে আছে।
নুশেরা বলেছেন:
প্রথম জিংগেলের সেই বিজ্ঞাপনটা ছিলো পেপস ফ্লুরাইড টুথপেস্ট-এর। ফাইজার কোম্পানির।
তারিক রানা চৌধুরী বলেছেন:
নাজমা জামান কি এভাবে শুরু করতেন....সুন্দর দাঁত যদি চান...
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সবই দেখি বলা শেষ ! জনগণ আমার জন্য কিছুই রাখলো না , আফসোস !
তবে, দুই বছর পর এই পোস্ট দেইখা পইড়া ব্যাপক মজা পাইলাম ।
হাবিব রাজু বলেছেন:
সেই প্রথম দেখা প্রথম ভাল লাগা সেই কাঙ্খিত দিন অনুভব তুলনা বিহীন যেন থাকে সারা জীবন.....পরেছি কপালে টিপ আঙ্কটী আমার নিপা কানে নাক ফুল্।
সুন্দরী বা পাকিজা গার্ডেন প্রিন্ট শাড়ী মনে আসছে না
বরফ মাখা জল বলেছেন:
cool
সাজিদ. বলেছেন:
শৈশব আর কৈশরের সেদিন গুলো যেনো ফিরে আসে এই আ্যডগুলোর কথা মনে হলে। মনে আছে নোবেলের সেই আ্যড:
take take... take a break
take take HRC break...
আহা সেই দিনগুলো.....
মুভি পাগল বলেছেন:
100 No. comment
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
রকি প্রিন্ট শাড়ি :এক দুই তিন .......
রকি প্রিন্ট
রকি প্রিন্ট শাড়ি যে আন্নন্দ
রকি প্রিন্ট শাড়ি সবার পছন্দ
( একটা অখ্যাদ্য ad , এক রঙ মাখা মহিলা স্টেজ এ নাচছিলো ,সবাই তালি ,গানের সুর নকল )
ছোটমির্জা বলেছেন:
কি কমু!!ওনেকখন ধরে এইডা পড়লাম।
আমি একদিন বিজ্ঞাপন বানামু,
আপনাগো বাচ্ছা-কাচ্ছা সেই জিংগেল গাইব।
....ভি,এস বুদ্ধিরানার জিংগেলটা খুব প্রিয় ছিল আমার-'''তার উষন পরশ--রিদয় ছুয়ে যায়, কিছু সোময় ভোরিয়ে রাখে -----(মনে নাই)'''
ডাসট ইন দা উইনড বলেছেন:
অলিম্পক ব্যাটারির এ্যাড...বিদেশী কোন এ্যাড থেকে নেয়া দৃশ্যে নৃত্যরত দুই মেয়ে.....সাউদিয়া, এমিরেটস, বৃটিশ এয়ারওয়েজ এর এ্যাড গুলো.....
"আপনার মনেই হবেনা কোন ঘড়ি পড়ে আছেন" ক্যাসিও ঘড়ির এ্যাড...
"এপির মধু"
প্রান জুড়ালো...ওহ আমার প্রান জু..ড়া..লো.............
শীতল শীতল ঠান্ডা সরবত...
শরবতে এপি...ও আমার সরবতে এপি...
লুকাস ব্যাটারীর সেই আ্যড....."ঐ বাস তো আর যাইবার লাগসে না...আসেন ভাই আসেন...সবাই মিল্যা একটু ধাক্কা দেন....
ডানো মিল্ক পাউডারের এ্যাডগুলো..ওয়েষ্টার্ন বারের মধ্যে ঢুকে বাচ্চা ছেলের....."give me another one"
The sun will always shine
The birds will always sing
Where ever there is thurst there's always the real thing.....
কোকাকোলার সেই বিখ্যাত জিংগেল.....
অসাধারন পোস্টের জন্য ধন্যবাদ ++++++
ড্রীমার বলেছেন:
"মনে পড়ে.........মনে পড়ে, মনে পড়ে হৃদয় মেলত পাখা
বাধা সব হত দূর,
ছোট ছোট কত কথা
ভালবাসায় ভ---রপুর............"
সানোয়ারা করপ. এর গুড়া দুধের এড
ইশ নস্টালজিক হয়ে গেলাম..........
just awesome !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সুন্দরি সুন্দরি সুন্দরি
প্রিয় প্রিয় সুন্দরি
সুন্দরি প্রিন্ট শাড়ি
প্রজন্ম৮৬ বলেছেন:
একটা রেডিওর এ্যাড.......গাড়িয়াল ভাই, কৈ যাও?
দুরের গাও।
ফিরবা কখন?
সন্ধা যখন।
ফিরা আইসা,ঘাটে বইসা লাইফ বয়!!!!!
সজীবসমগ্র বলেছেন:
আমার বাচ্চাকালের সময় এ্যাড নেট ঘেটে পাইলামhttp://www.youtube.com/watch?v=plv1S9XmV1Q
আরেকটা এ্যাড মনে পড়ে খুব
"কি মিষ্টি মিষ্টি অপূর্ব সৃষ্ট..।
.....এ যে মনের গভীরে তার ছবি আঁকা আছে
কি একটি লিপজিল যেন এ্যাড ছিল এটা, মনে থাকার কারন মিষ্টি নামে ছোটবেলায় এক বান্ধবী ছিল এই এ্যাড হওয়ার সময় ফাজিল বড় ভাই খেপাইত।
বাচ্চা পোলাপাইন বলেছেন:
"আজকে চলো সবাই মিলে...রাঙ্গাই এই দুনিয়াটা
কাঠ লোহা বেত
ঘরে বাইরে
রঙের ঘনঘটা
......জুরি মেলা ভার
এর ফোটো ডি আর ফরমুলার...
রোদ থেকে রক্ষা এবার
রঙ্গে রঙ্গে চমৎকার......।।"
"রক্সি পেইন্ট
সেই উনিশশো তিপ্পান্ন সাল থেকে......।"
"আজ এই দিন......
হয়েছে রঙ্গিন...
হাসিগানে ভরা যেনো...
থাকে প্রতিদিন......
সুখে ভরা
...আমাদের ই পরিবার...
থাকবে চিরদিন......।
।।"
"শীতে ফেটেছে ঠোট
হৃদয়ে লেগেছে চোট
সেই ফাটা ঠোট দেখে মনে লাগে চোট
আহা!!
শীতের কি দাপট!!!!!!!!!!!!!!"
"পানি পানি পানি............।।
পানি নিয়ে ভাবনা ...
আর না আর না
পেডরোলো পাম্প আছে আর কী ভাবনা?????
ঘড় বাড়ি বাসাতে পেডরোলো পাম্প...
...কলকারখানাতে পেডরোলো পাম্প
মাঠে কৃষি কাজেতে পেডরোলো সাথী হে
ইতালির বিখ্যাত পেডরোলো পাম্প"
"তোমার কালো দীঘল চুলে হারিয়ে যায় মন.........।
যাহ! পাগল!!!!!!!"
সাইকোপ্যাথ্ বলেছেন:
আলো আলো বেশি আলো।এরকম একটা বিজ্ঞাপন ছিলো যদ্দূর মনে পড়ে।
নীল চাঁদ বলেছেন:
প্রথমেই বলে নিই যে ১-১১-২০০৭ এর একটা পোষ্টে কমেন্ট করছি ভাবতেই কেমন যেন রোমান্চ লাগছে।
ঐ এড টার কথা কি কারও মনে পড়ে........
টাং টাং টাং (একটি টিনের মধ্যে বাচ্চা একটা ছেলের লাঠি দিয়ে আঘাত)
: বাপজান মটর চালানোর সময় হইছেএএএএএ ।
রাত এগারটা থেকে ভোর ৫ পর্যন্ত নিরিবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা হবে। ফলে হঠাৎ করে বিদ্যুত বন্ধ হওয়াজনিত কারণে মটর নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এই সময়ে মটর চালানোর জন্য একটা মেসেজ দেয়া হত।
নীল চাঁদ বলেছেন:
প্রথমেই বলে নিই যে ১-১১-২০০৭ এর একটা পোষ্টে কমেন্ট করছি ভাবতেই কেমন যেন রোমান্চ লাগছে।
ঐ এড টার কথা কি কারও মনে পড়ে........
টাং টাং টাং (একটি টিনের মধ্যে বাচ্চা একটা ছেলের লাঠি দিয়ে আঘাত)
: বাপজান মটর চালানোর সময় হইছেএএএএএ ।
রাত এগারটা থেকে ভোর ৫ পর্যন্ত নিরিবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা হবে। ফলে হঠাৎ করে বিদ্যুত বন্ধ হওয়াজনিত কারণে মটর নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এই সময়ে মটর চালানোর জন্য একটা মেসেজ দেয়া হত।
যতই মাথা চুলকাও তোমার রাজা বাচাতে পারবেনা।
আর আমরা বলতাম"
যতই -ছা চুলকাও তোমার রাজা বাচাতে পারবেনা"।
পোলাপান বলেছেন:
আবুল খায়েরের - "এক একটা গাছ, এক একটা অক্সিজেন ফ্যাক্টরি"
স্বপবাজ বলেছেন:
প্লাস প্লাস হোয়াইট প্লাস। সাদা সাদা আরো সাদা । মনে আছে?ওগো সুকন্যা ,জানো কি তুমি জানো কি,তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা। মেরিল বডি লোশন
এই দুইটা আলিফ লাইলা র সময় খুব দেখাইত।
উচ্চশিক্ষায় অশিক্ষিত বলেছেন:
ধন্যবাদ শেয়ার করার জন্য
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























আপনি কিন্তু সবচেয়ে হিট দুইটা বিজ্ঞাপনের কথা বলেননি ...
- মরটিন - স্ত্রী এসে স্বামীর গালে বিশাল এক চড় বসিয়ে দিলো।
"তুমি দেখোনি, এত্ত বড় একটা মশা বসে ছিলো" ।
"মশাটাও তো মারতে পারলেনা ..."
মর্টিন মশার কয়েল ...
- শামুরা ডাবল ক্যাসেট রেকর্ডারে গান শুনতে অ্যাতো আনন্দ, ঝ্