অনেকে বিভিন্ন অজুহাত বা যুক্তি দিয়ে ইসলামী আন্দোলনের মত অত্যন্ত গুরত্বপূর্ণ কাজ থেকে বিরত থাকেন।লেখক "আবুল হাসেম মোল্লা" এমন ২৮ টি যুক্তির জবাব দিয়েছেন,তার লিখিত বই "ইসলামী আন্দোলন না করা কতিপয় যুক্তি বনাম তার জবাব :" শীর্ষক বইতে।নিম্নে তার বই থেকে আজ একটি যুক্তির জবাব পেশ করা হলো।পর্যায়ক্রমে বাকিগুলোও পেশ করা হবে,ইনশাআল্লাহ !
রাজনীতি ভালো লাগে না ঃ
"আপনার এই যুক্তির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।কারণ এক সময় আমি নিজেও রাজনীতিকে খুব ঘৃণা করতাম।কারণ আমি জানতাম রাজনীতি মানেই চাঁদাবাজি,টেন্ডারবাজি,প্রতারণা,অহেতুক নেতাগিরি,চামচাগিরি,মামাগিরি,হানাহানি আরো যাবতীয় অপকর্মের সমাহার।কিন্তু ইসলামী আন্দোলনের মাঝে যে রাজনীতি,এ রাজনীতি গতানুগতিক রাজনীতি নয়।বরং এ রাজনীতির মাঝে কোরআন অধ্যয়ন,হাদিস অধ্যয়ন,নবী রাসূলগণের জীবনী অধ্যয়ন,নিজের যোগ্যতাকে সমৃদ্ধ করা,নামাজ পড়া,অন্যের কাছে সত্যের দাওয়াত পৌঁছে দিয়ে জান্নাতের রাস্তা সুগম করা।বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে মানবাধিকার প্রতিষ্ঠা করা।কোরআনের আইন প্রতিষ্ঠা করা,জমিনে হুকমত প্রতিষ্ঠা করা।স্বার্থবাদিতা আর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করা।যেখানে কোন দলাদলি বা নেতা হওয়ার প্রতিযোগিতার সুযোগ নেই।নেতৃত্বের জন্য তাকওয়া বা আল্লাহভীতিই মূলদন্ড।
কোরআনের বানী:
"নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সবচেয়ে বেশী সম্মানিত,যে যত বেশী আল্লাহকে ভয় করে।"{হুজরাত:১৩}
তাছাড়া আল্লাহ তায়ালার বিধান জমিনে প্রতিষ্ঠা করতে হবে,এটা আল্লাহ তায়ালার অলংঘনীয় বিধান।যুগে যুগে নবী রাসূলগণ সে দায়িত্বই পালন করেছেন।সুতরাং আপনি রাজনীতি ভালো লাগে না বলে বসে থাকবেন,আর ইসলাম বিরোধী শক্তি ক্ষমতার মসনদে বসে ইসলাম ধ্বংসের লাইসেন্স পেয়ে যাবে এ ধরনের হীনমন্যতা ইসলাম শিক্ষা দেয় না।সুতরাং ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে রাজনীতির বিকল্প নেই।ওষধ যেমন তিতা লাগলেও রোগ মুক্তির জন্য খেতে হয়,শীতকালের ফজরের নামাজ অত্যন্ত কষ্ট হলেও যেমন পড়তে হয়,অনুরুপ আপনার ভালো না লাগলেও ইসলামকে প্রতিষ্ঠার স্বার্থেই রাজনীতি করতে হবে।পার্থিব কোন চাহিদার জন্য নয়।ইমাম হাসানুল বান্নাহর একটি কথা প্রসংগত বলা যায় :
"we call you to the teaching of islam,to the way of islam,to the rules of islam,to the gudince of islam if this means politics to you,than this is our politics."
"আমরা তোমাকে ইসলামের শিক্ষার দিকে ডাকি,ইসলামের পথে ডাকি,ইসলামী শাসনের দিকে ডাকি,ইসলামের দিক-নির্দেশনার দিকে ডাকি,যদি এটা তোমার কাছে রাজনীতি মনে হয়,জেনে রেখ এটাই আমাদের রাজনীতি।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


