অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
একটি প্রথম শ্রেণীর বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত আছি। চলে যাচ্ছে কোনরকম। বেশী ভাল থাকারতো কথা না।
আর এস এস ফিড

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

আমার প্রিয় পোস্ট

দেশের সংবাদপত্রগুলোর প্রচার সংখ্যার আপডেট, মার্চ ০৯

২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৫ |

শেয়ারঃ
0 0

বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার সুবাদে প্রতিনিয়ত দেশের দৈনিক সংবাদপত্রগুলোর সাথে যোগাযোগ রাখতে হয়। কার কি অবস্থা, অবস্থান, তা নিয়েও জরিপ করতে হয় অনেক রকম। মার্চ মাসে কোন বাংলা পত্রিকার সার্কুলেশন কেমন তা এখানে প্রকাশ করলাম। যদিও এটা খুবই গোপনীয়, তবুও ব্লগে বন্ধুদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না।

১) প্রথম আলো .................. ৪,১৫,০০০ কপি
২) যুগান্তর ....................... ১,৬০,০০০ কপি
৩) ইত্তেফাক ..................... ১১০,০০০ কপি
৪) আমাদের সময় ............... ১১০,০০০ কপি
৫) সমকাল ....................... ৭০,০০০ কপি
৬) নয়াদিগন্ত ..................... ৭০,০০০ কপি
৭) আমার দেশ ....................৭০,০০০ কপি
৮) জনকণ্ঠ .........................৩০,০০০ কপি
৯) যায়যায়দিন ................... ২৫,০০০ কপি
১০) ইনকিলাব ...................... ২০,০০০ কপি

টপ টেনের অবস্থান মোটামুটি এরকম। প্রকৃত সার্কুলেশন ৫ থেকে ১০ পার্সেন্ট পর্যন্ত উঠানামা করে অনেক সময়। মাঠপর্যায় থেকে সংগৃহীত ডাটা থেকে এই তথ্য সংকলিত।

প্রথম আলো শুধু ঢাকা শহরেই প্রায় ২ লাখ কপি চলে। অন্য কোন পত্রিকা সব মিলিয়েও অতটা চলে না। তারা পৃষ্ঠাসংখ্যাও বাড়িয়েছে। প্রায়ই ২৮ অথবা ৩২। শুক্রবারে ১০ টাকা দাম। প্রতিদিন প্রথমআলো গড়ে এখন ৪০ লাখ টাকার এড পায়। ইত্তেফাক থেকে তাদের এডের পরিমান প্রায় ৬০% বেশী।

ইংরেজী পত্রিকার মধ্যে ডেইলী স্টারের ধারে কাছেও আর কোন পত্রিকা নেই।

ব্লগের বন্ধুরা আমাদের নিজস্ব উপায়ে সংগ্রহ করা এই গোপনীয় তথ্য অন্য কোথাও প্রকাশ করবেন না, এটাই প্রত্যাশিত।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


২৭টি মন্তব্য

১. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৯

কাঙাল বলেছেন: একজনের ভাল লাগেনি। একটি সত্য তথ্য দিলাম যা লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। যার ভাল লাগেনি, তিনি যদি দুএকটা লাইন লিখতেন তো খুশী হতাম

২. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৩

মামু২ বলেছেন: টিক একই পরিছংখ্যান দিয়া গত বচর এই রকম একটা পুষ্ট দিচিল কেডা যানি?
হয়তো ওইটা আপনি চিলেন....

কয়দিন পর পর পেরথম আলুর এ্যাড কর্তে আসার মানে কি? এই কারনেই মাইনাচ খাইতেচে এইডা বুজেন না????

৩. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৩

আহমেদ হেলাল ছোটন বলেছেন: আমার ধারণা ছিল আমাদের সময় এর সার্কুলেশন আরো বেশি।
আর- নয়াদিগন্তের সার্কুলেশন আরও কম হবে ভেবেছিলাম।
ধন্যবাদ

২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: আমাদের সময়ের নিজস্ব কোন ছাপাখানা নেই। দুইটা প্রেসে শেয়ার করে ছাপাচ্ছে। বন্ধ হওয়া আজকের কাগজের পুরান ছাপার মেশিন একটা তারা কিনেছে। দুএক মাসের মধ্যেই নিজস্ব মেশিনে ছাপা শুরু করবে। একটা মেশিনে ৭০ থেকে ৮০ হাজার পর্যন্ত পত্রিকা ছাপা সম্ভব বলে শুনেছি। আমাদের সময় হচ্ছে ছোট কাগজ। নাইমুল সাহেব একাই একশ। আর কোন ভাল সাংবাদিক নেই। সব নতুন। এভাবে কম খরচে কম দামের একটি পত্রিকা বের করার একটা আইডিয়া তিনি নিয়েছেন। প্রথমদিকে পত্রিকা বের করতে গিয়ে হিমশীম খেয়েছেন, এখন অবস্থা মুটামুটি ভাল। নাইমুলের প্রতি পাঠকের আস্থা কম, তা না হলে এই পত্রিকার প্রচার সংখ্যা ৫ লাখের উপরে থাকার কথা


নয়াদিগন্তের ছাপা আগে আরও বেশী ছিল। জামাতের নিজস্ব কিছু পাঠক রয়েছে সারা দেশে। দাম্ও আগে কম ছিল্। এখন দাম কিছুটা বাড়িয়েছে। দাম বাড়ার পরই প্রচার সংখ্যা কমে যায়

৪. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৯

একরামুল হক শামীম বলেছেন: হুমমম

২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: এই পুস্টে বাঘের গর্জন কেন ? কোন সমস্যা ?

৫. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২১

কাঙাল বলেছেন: মামু মনে হয় দেশের বাইরে থাকেন। তথ্য ঘাটতি আছে বেশ।

এক কাজ করি, কী কন, প্রর্থমআলুরে ৫ নম্বরে নিয়া আসি?

তো কুনডারে পর্থম বানামু? আফনের পছন্দ কুনডা?

৬. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৬

শয়তান বলেছেন:

কাঙালের কথা বাসি হলে ফলে

২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: হালুম

৭. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৩

বক্ররেখা বলেছেন: আপনি হয় বোকা নতুবা প্রথম আলো দালাল। প্রথমেই বললেন - "যদিও এটা খুবই গোপনীয়, তবুও ব্লগে বন্ধুদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না" - আপনি এত লোভী কেন? একটা গোপনীয়(?) বিষয় এভাবে ফাসঁ করে দিলেন! শেষ লিখলেন- "ব্লগের বন্ধুরা আমাদের নিজস্ব উপায়ে সংগ্রহ করা এই গোপনীয় তথ্য অন্য কোথাও প্রকাশ করবেন না, এটাই প্রত্যাশিত।"- ব্লগারদের আর খেয়ে কাজ নেই একটা ভিত্তিহীন রিপোর্ট প্রচারের দায়িত্ব নেয়। আর অন্য কোথাও বলতেই আপনি কি বুঝাতে চেয়েছেন পরিস্কার না। ইন্টারনেটের মতো একটা বিশাল জগতে আপনি নিজেই প্রকাশ করেছেন তাও আবার এত গোপনীয়(?) ব্লগাররা আর কোথায় প্রকাশ করবে? আপনাকে শুধু মাইনাস দিয়ে শান্তি পাচ্ছি না ... আর কিছু দিতে ইচ্ছে করতাছে...........

২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: আপনি তো ভাই নামেই পরিচয়, বক্ররেখা.............

কোনকিছুই সোজাভাবে নিতে পারেন না।

অফিসে চাকুরীর সুবাদে আমি তথ্যগুলো প্রকাশ করতে পারি না তবে ব্লগে যেহেতু ছদ্মনাম ব্যবহারের সুযোগ আছে তাই কোন সমস্যা দেখি না।

মনে হচ্ছে আপনি খুবই ছালাক মানুষ। ঠিক বইলেছেন, আমরা তো বুকাই, কিন্তু এটাকে ভিত্তিহীন বললেন কিভাবে? আমনার কাছে অন্য কোন রিপোর্ট আছে নাকি? সেইটার ভিত্তিটা একটু দেখে নিতাম আরকি.....

৮. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৫

বিডি আইডল বলেছেন: গোপনীয়তার দোহাই দিয়ে নেটে তথ্য দিলেন?!

গতবছর সম্ভবত আপনিই একই ধরণের পোষ্ট দিয়েছিলেন আরো একটা

মাইনাচ দিলাম..গোপনীয়তার লাইনটার জন্য

১৭ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: আফনের নয়াদিগন্তের অবস্তা দেইখা আমার নিজেরই খারাপ লাগে। শুনলাম এখন দারুন অর্থকষ্টে আছে তারা। একটু দান খয়রাত করেন না কেন ভাই?

৯. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৯

ফ্রুডো বলেছেন: ব্লগের বন্ধুরা আমাদের নিজস্ব উপায়ে সংগ্রহ করা এই গোপনীয় তথ্য অন্য কোথাও প্রকাশ করবেন না, এটাই প্রত্যাশিত।

কথাডির মানে বুঝলাম না।

১০. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৭

রিফাত হোসেন বলেছেন: কারণ আমার যখন থেকে জ্ঞান হয় অথার্ত বুঝতে পারি পত্রিকা কি চিস:: তখন থেকে ইত্তেফাক আর ডেইলি স্টার আর বিচিত্রা । তাই

প্রথম আলো আমার প্রতিপক্ষ । তাই মাইনাস । যেমন আমি আর্জেন্টিনা তেমনি ব্রাজিল আর প্রতিপক্ষ ।


১১. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১২

দ্বিতীয়নাম বলেছেন: প্রথম আলোর অনলাইন পাঠকের সংখ্যার ধারে কাছে কেউ নাই। যাইহোক, কমেন্ট দেইখ্যা মনে হইতাছে প্রথম আলোর অবস্থা মাস্টারবেশনের মত; করে সবাই তয় স্বীকার করতে মঞ্চায় না;)

১২. ২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪২

কাঙাল বলেছেন: জামাত পন্থী ছাড়া প্রথমআলোর প্রতিপক্ষতো তেমন দেখি না। তাহলে তো দেখা যাচ্ছে ব্লগে জামাতের পাল্লাই ভারী!

তাদের নয়াদিগন্ত সম্পর্কে যে তথ্য দিলাম, তা কি মনোক্ষুন্ন হয়েছেন? চাকুরীর সুবাদে নয়াদিগন্তের অনেককেই চিনি। তারাতো এর বিরোধীতা করবে না।

মনে হয় ব্লগের জামাতিদের অধিকাংশই বিদেশে অবস্থান করছেন। মাঝে মাঝে দেশে আসার আহ্বান জানাই

১৩. ২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:০৩

রিফাত হোসেন বলেছেন: কাঙাল সাহেব আমি ইত্তেফাক কে ভাল পাই । তাই প্রথমআলো পচাঁ । সুতরাং এখানে জামাত কি জিনিস বুঝলাম না .?

১৪. ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: সামান্য এদিক-ওদিক হতে পারে, তবে এই পোস্টে দেওয়া তথ্যগুলো খুবই বাস্তবসম্মত ও নির্ভরযোগ্য। বড়ো বিজ্ঞাপনী সংস্থাগুলো তো সরাসরি হকার্স সমিতি ও পত্রিকা এজেন্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।

ধন্যবাদ, কাঙাল। মাঝে মাঝে এরকম আপডেট দেবেন। ছোট পত্রিকাগুলোর কী অবস্থা বলতে পারেন? সাপ্তাহিক বা পাক্ষিক সাময়িকীর সার্কুলেশন সম্পর্কে ধারণা দিতে পারেন?

১৭ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: দৈনিকগুলা বিভিন্ন ক্রোড়পত্র প্রকাশ করায় এখন সাপ্তাহিক বা পাক্ষিকগুলার অবস্থা এখন খুবই খারাপ। ১০ হাজারের বেশী কোনটাই না

১৫. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৬

নিরক্ষর বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: সামান্য এদিক-ওদিক হতে পারে, তবে এই পোস্টে দেওয়া তথ্যগুলো খুবই বাস্তবসম্মত ও নির্ভরযোগ্য। বড়ো বিজ্ঞাপনী সংস্থাগুলো তো সরাসরি হকার্স সমিতি ও পত্রিকা এজেন্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।

ধন্যবাদ, কাঙাল। মাঝে মাঝে এরকম আপডেট দেবেন। ছোট পত্রিকাগুলোর কী অবস্থা বলতে পারেন? সাপ্তাহিক বা পাক্ষিক সাময়িকীর সার্কুলেশন সম্পর্কে ধারণা দিতে পারেন?

১৬. ০৬ ই মে, ২০০৯ রাত ৯:১১

দূরন্ত বলেছেন: +

১৭. ০৬ ই মে, ২০০৯ রাত ৯:১১

দূরন্ত বলেছেন: নতুন আপডেট চাই।

১৮. ০৮ ই মে, ২০০৯ সকাল ১১:৩২

কেএসআমীন বলেছেন: যথেষ্ট নির্ভরযোগ্য মনে হচ্ছে। এই লাইনের অভিজ্ঞতা থেকেই বলছি...

তবে সমকালের সার্কুলেশন এখন বেড়েছে। এখন প্রায় লাখখানেক।

আশাকরি পরীক্ষা করে দেখবেন। পোস্ট নিয়মিত আপটুডেট করলে খুশী হবো।

নয়াদিগন্তের সার্কুলেশন একটু বাড়িয়ে বললে ব্লগের একটি পক্ষ বেশ খুশী হবে বলে মনে হয়। এ বিষয়টি বিবেচনা করা যেতে পারে...
শুনেছি তাদের আর্থিক অবস্থা এখন বেশ খারাপ্। চেক বাউন্স হচ্ছে...

০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।
নয়াদিগন্তের কিছু লোকজনকে চিনি। এদের অনেককে ক্রিমিনাল মনে হয়। আপনি দেখছি অনেক ভিতরের খবর রাখেন

১৯. ০৮ ই মে, ২০০৯ সকাল ১১:৩৫

ভাস্কর চৌধুরী বলেছেন:

কেমন আছেন আমীন ভাই?

২০. ১৭ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫৬

জানজাবিদ বলেছেন: "যদিও এটা খুবই গোপনীয়, তবুও ব্লগে বন্ধুদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না"

"ব্লগের বন্ধুরা আমাদের নিজস্ব উপায়ে সংগ্রহ করা এই গোপনীয় তথ্য অন্য কোথাও প্রকাশ করবেন না, এটাই প্রত্যাশিত"

উপরের এই দুটি কথা যে কত হাস্যকর একই ধরণের কোন পোস্ট যদি আর কেউ দিত তাহলে বুঝতে পারতেন।

তবে আমার কাছে তথ্যগুলো নির্ভরযোগ্যই মনে হয়েছে। যাযাদির পাঠক যে এত কমে গেছে ধারণা ছিলোনা।

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন