প্রেস কাউন্সিলের সাম্প্রতিক এক রায়ে কালের কণ্ঠ পত্রিকাকে হলুদ সাংবাদিকতার পত্রিকা বলে আখ্যায়িত করা হয়েছে।
সচেতন পাঠক মাত্রই তা আগে থেকেই জানার কথা। বসুন্ধরা গ্রুপের পত্রিকা প্রকাশের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে! থাকাটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন উঠেছে এর সম্পাদক আবেদ খানকে নিয়ে। তিনি তো একজন প্রথিতযশা সাংবাদিক। আপাদমস্তক কেরিয়ার সাংবাদিক। তাঁর সম্পাদিত একটি দৈনিকের এরকম দুরবস্থা কেন হবে? এর উত্তরেই এখন আসা যাক.....
আবেদ থান ১৯৬২ সালে সাংবাদিকতা শুরু করেন। স্বাধীনতার পরে দৈনিক ইত্তেফাকে যোগদান করেন। তখন তাঁর বিখ্যাত ওপেন-সিক্রেট নামে একটি আলোড়ন সৃষ্টিকারী কলাম ছিল ইত্তেফাকে। তারপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
কিছুদিন আগে ইলেকট্রনিক মিডিয়াতে তাঁর দক্ষ বিচরণ আমরা দেখেছি। কিন্তু তাঁকে কোন ভূতে আসর করলো যে বসুন্ধরার একটি কাগজে সম্পাদক হতে হবে? সম্পাদক হওয়ার কি তার এতই খায়েশ?
তিনি কি এটা লক্ষ্য করেননি যে কিছুদিন আগে শফিক রেহমানকে কী অপদস্থ হয়েই না বিমানবন্দর থেকে ফেরত আসতে হলো!!! শফিক রেহমান তো বসুন্ধরার পত্রিকারই সম্পাদক ছিলেন.... (যায়যায়দিন)
এর পর বের হলো কালের কণ্ঠ। কেউ কেউ বলে বালের কন্ঠ।
যা হোক, কালের কণ্ঠের সম্পাদক হয়ে এখন সারা জীবনের অর্জিত সকল সুনাম ধবংস করতে চলেছেন তিনি। শুনেছি কালের কণ্ঠের যাবতীয় অপসাংবাদিকতার সাথে আবেদ খানের কোন সংশ্লিষ্টতা নাই। কতিপয় তরুন দালাল সাংবাদিক এটা চালাচ্ছে।
তিনি মাসিক তিন লাখ টাকা বেতনেই বেশ সন্তুষ্ট। কোন কাজ নেই তার। বেশ কয়েকবার তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি।
জীবনের শেষ প্রান্তে এসে এরকম একজন প্রতিভাধর মিডিয়া ব্যক্তিত্বের অধঃপতন দেখে এই পোস্টটি না লিখে পারলাম না।আবেদ খানকে হলুদ সাংবাদিকতার দায় নিতে হবে কেন? যদি নিতেই হয় তবে তা নেবে এর মালিক পক্ষ। কারণ সাংবাদিকদের কোন স্বাধীনতা নেই সেখানে।
সুপ্রিয় আবেদ খানের জন্য কাঙালের শুভকামনা।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।