আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

অবশেষে এলো Google Adsense cheque

১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৭

শেয়ার করুন:                   Facebook

গত সপ্তাহে পেলাম গত দুইমাসের ব্লগিং-এর ফসল - Google Adsense cheque। এটাই আমার প্রথম চেক - ব্লগিং কিংবা Search Engine Optimization(SEO) করছি বেশ কিছুদিন ধরেই কিন্তু টাকা নিয়ে খুব একটা ভাবি না। অবশেষে দুইমাস আগে রাতে জেগে প্রতিদিনই কিছু সময় নিয়ে ব্লগিং-এ সাথে যুক্ত হয়ে পড়েছি।

অফিসের ওয়েবসাইট ছাড়াও নিজের বেশ কয়েকটা ওয়েবসাইট আছে। নিজের ওয়েবসাইটগুলোতে Google Adsense এর এ্যাড দিয়েই মূলত আমার এই উর্পাজন। এইমাসে পেয়েছি ১৯৭.৫৩ পাউন্ড।



সামনের সোমবার ব্যাংকে চেক জমা দেব। এখন প্রতিদিনই কিছু না কিছু আয় হয়। অবশ্য যা হয় পুরোটাই শখের উর্পাজন - তাই পরিমান নিয়ে খুব একটা ভাবি না।

সূএ: My First Google Adsense Cheque

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): google adsense chequebloggingsearch engine optimization ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮

 

  • ৩২ টি মন্তব্য
  • ১২১৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:১৯
comment by: অতন্দ্র প্রহরী বলেছেন: এটার মেম্বার হওয়া যায় কিভাবে অথবা লগিন করব কোন সাইটে।
ভাল থাকুন।
২. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:২৭
comment by: হোঁদল কুঁত কুঁত বলেছেন: Click This Link
এইটা দেখেন। আমি মেম্বার হইছিলাম। কিন্তু আয় হয় না। সময় দিতে হয় ।
১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: আয়ের মূলেই রয়েছে ট্রাফিক। আপনি প্রতিদিন কত ভিজিটর পান - এবং কতজন আপনার এ্যাডে ক্লিক করে।

নতুন কোনো ওয়েবসাইটে চট করেই ধারাবাহিক উর্পাজন করাটা কঠিন কাজ। নতুন ওয়েবসাইটগুলো গুগল কিংবা ইয়াহুর সার্চে আসে না। তাই কিছুদিন লেগে থাকতে হয়।

আবার আপনার niche কতটা জনপ্রিয় তার উপরেও ট্রাফিক নির্ভর করে। তাই ব্লগিং এবং search engine optimization দু্টোর উপরেই সময় দিতে হয়। একবার search engine optimization এর উপায়গুলো চর্চায় এসে গেলেই উর্পাজনটা সহজ হয়ে যায়।

আমার search engine optimization ব্লগটা পড়ে দেখতে পারেন - কাজে লাগতে পারে, হাজার হলেও তিন বছরের অভিজ্ঞতার ফসল Click This Link

৩. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৪১
comment by: হোঁদল কুঁত কুঁত বলেছেন: থ্যাংকস
৪. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:০১
comment by: ইউনুস খান বলেছেন: ভালো লাগলো জেনে।
৫. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:১১
comment by: কণা বলেছেন: হুমম.. ভালই...
৬. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:২৪
comment by: র‌্যাভেন বলেছেন:
বাংলাদেশে থেকে ২০০ পাউন্ড এডসেন্স থেকে আয় করলে সেটা ওনেক এবং যে পরিমান সময় এবং পরিশ্রম দেয়া লাগে তাতে ইনকামটা যথেস্ট ভালো


এবং বাট ইউকে বা ইউএসে তে থেকে এসবের পিছে সময় নষ্ট করা পন্ডশ্রম কারন এর চায়া অনেক কম কষ্টে ক্যাজুয়াল জব কইরা বেশি আয় সম্ভম
তয় শখ কইরা করলে আলাদা বেপার
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৩

লেখক বলেছেন: ঠিক বলেছেন - ইউকে তে থেকে ২০০ পাউন্ড খুব একটা বড় ব্যাপার না। তবে শখের ইনকাম হিসেবে কম না। আমি একটা কোম্পানীতে ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত, তাছাড়া ফ্রিল্যান্স SEO কনস্যালটেন্ট হিসেবে টুকটাক কামাই করি।

৭. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৫
comment by: নাজিরুল হক বলেছেন: হুম......

ভালো।
৮. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১০
comment by: টিপু বলেছেন: Google adsense সুযোগ পেতে মিনিমাম কয়টা পোস্ট লাগে একজন ব্লগারের? দয়া করে জানাবেন।
৯. ১০ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৫
comment by: খোকন জিও বলেছেন: কোন লিমিট নাই। এছাড়াও আল জবস ফোরাম এ পোষ্ট করে Google adsense থেকে আয় করতে পারেন। http://forum.alljobsbd.com
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৬

লেখক বলেছেন: revenue sharing ফোরাম থেকে খুব একটা আয় করা যায় না। তবে ফোরামের মাধ্যমে নিজের ওয়েবসাইটে প্রসার এবং backlink পাওয়া যায়। SEO তে ভাল করতে হলে backlink খুব জরুরী। তবে প্রথম অবস্থায় blogger কিংবা wordpress এ ব্লগ খুলে Adsense, Adbrite, Kontera থেকে এ্যাড নিয়ে এক্সপেরিমেন্ট করা যেতে পারে।

১০. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০২
comment by: তানভীর আহমেদ সজীব বলেছেন: শুভেচ্ছা আপনাকে...

আমি কি আপনার মেইল এড্রেসটা পেতে পারি...

শুভকামনা...
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন:

১১. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৮
comment by: লাল পিপড়া বলেছেন: এসইও টা পারফেক্ট হইছে আপনের । কনগ্রাটস !!
১২. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩২
comment by: সজল বলছি বলেছেন: নিজের তৈরি করা যে কোন ওয়েভ সাইট কি Google adsense যোগ করা যায়?
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: জ্বি - যেকোন সাইটেই গুগল এডসেন্স যোগ করা যায়, তবে প্রথমে গুগল এডসেন্সে একাউন্ট খুলে ওয়েব সাইটের এড্রেস দিতে হয়। ওরা দুই-তিন দিন পর ওদের সিদ্ধান্ত জানায়। তবে ওয়েবসাইট খুলেই আবেদন না করা ভাল - কিছুদিন ধরে কনটেন্ট যোগ করে আবেদন করলে না-মঞ্জুর হওয়া সম্ভাবনা কম থাকে। আর পর্ণ, হ্যাকিং সম্পর্কিত সাইটের আবেদন মঞ্জুর হয় না।

১৩. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৬
comment by: সজল বলছি বলেছেন:
একটি ই-মেইল দিয়ে Google adsense সাইট খোলা যায়?
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: যেকোন ইমেইল এড্রেস দিয়েই একা্উন্ট খোলা যায়, তবে একই সময়ে একটি বেশি একা্উন্ট খুললে সব একাউন্টই বন্ধ হয়ে যা্বার সম্ভাবনা থাকে।

১৪. ১১ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৪৯
comment by: সজল বলছি বলেছেন: প্রথম থেকে ধাপে ধাপে যদি সব লিখেদিতেন তাহলে সবার আনেক উপকার হতো। ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৩৪

লেখক বলেছেন: হোদল কুত কুত -এর মন্তব্যে ত্রিভূজের এডসেন্স নিয়ে একটা ধারাবাহিক একটা টিউটোরিয়াল আছে - ওটা দেখতে পারেন। বেশ পরিশ্রম করে ভাল লিখেছে।

আমি আসলে গুছিয়ে লিখতে পারি না। তাই টিউটোরিয়াল টাইপের কিছু লিখতে গেলে অনেক কিছুই বাদ পড়ে যায়।

ওর টিউটোরিয়ালটা চেষ্টা করে দেখুন। তারপর যখন একবার ব্লগ দাড়িয়ে যাবে, তখন র্সাচ ইঞ্জিনে ভাল করতে হলে আমাকে আওয়াজ দিয়েন। আমি সার্চ ইঞ্জিন প্রমোশনে ভাল সাহায্য করতে পারবো আশা করি। আমার ইমেইল এড্রেস হল - কিংবা আমার ব্লগে গিয়ে মন্তব্য ছেড়ে আসবেন - অবশ্যই উত্তর পেয়ে যাবেন।

এছাড়া অনলাইনে অনেক seo ফোরাম আছে - যেখান থেকে হাজারো প্রশ্নের উত্তর জিজ্ঞাসার আগেই পেয়ে যাবেন। এখানে বেশ কয়েকটা বড় বড় ফোরামের নাম আছে Click This Link

১৫. ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:১৫
comment by: বিডি আইডল বলেছেন: বালা
১৬. ১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৮
comment by: খোকন জিও বলেছেন: আমি কিন্তু revenue sharing ফোরাম থেকে আল্প আল্প পাইতেছি।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: ফোরাম থেকে আয় করা যায়, তবে তা পরিমানে কম। সেক্ষেত্রে নিজের ওয়েবসাইটের আয়ই পরিমানে বেশি থাকে।

১৭. ১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০১
comment by: আজমান আন্দালিব বলেছেন: গুগুল অ্যাডসেন্স এর কথা অনেক শুনেছি। আপনার চেক পাওয়া দেখে উৎসাহিত হচ্ছি্। এ ব্যাপারে আরও বিস্তারিত জানালে কিংবা প্রয়োজনীয় কোন লিংক দিলে চেষ্টা করে দেখতে পারতাম আপনার মতো একটি চেক পাওয়া যায় কি না!
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন: আমার ইমেইলে যোগাযোগ করুন - । অবশ্যই সাধ্যমত সাহায্য করব।

১৮. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:২২
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: আরে হাসান ভাই যে !!
অনেকদিন পর দেখলাম।
ফ্লিকারে এডেসন্স করা যায় ?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১৪

লেখক বলেছেন: জি না ... ফ্লিকার ইয়াহুর ওয়েবসাইট

১৯. ২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫০
comment by: এইচ আহমেদ বলেছেন: ভাই আমি যদি অন্য I.P. থেকে registration করে নিজের P.C. ঠেকে রেগুলার বিগগাপোন ক্লিক করি্এবং অন্য I.P. থেকে account info check করি তবে account কি বন্ধ করে দিবে
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১৫

লেখক বলেছেন: আপনি যত চালাক ... গুগল আপনার চেয়ে কয়েক হাজার লক্ষগুনে চালাক - বাকিটা বুঝে নিয়েন।

২০. ০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৮
comment by: আরএন বলেছেন: হাসান ভাই আমিও শরীফুল হাসান, আমার ই-মেইল এড্রেস হচ্ছে । আমি কিভাবে আপনার মতো গুগল এডসেন্স ব্যবহার করে এরকম আয় করতে পারবো তা যদি জানাতেন তাহলে কৃতজ্ঞ হবো।
০৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: শরীফুল পুরো ব্যাপারটাই অনেক বড় ... একবারে বলে শেষ করা সম্ভব নয়। আমার ব্লগগুলো পড়ে দেখতে পারেন। কিছুটা হলেও ব্যাপারগুলো বুঝতে পারবেন।

এছাড়া আমার বাংলা ব্লগ http://bn.jinnatulhasan.com এবং আমার ফোরাম http://www.iseoforum.com এ যোগ দিতে পারেন। ওখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবেন।

ধন্যবাদ।

 

 


আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ