অনলাইনে টাকা কামানো সর্ম্পকিত ব্লগ
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৩
সাম্প্রতিক পোষ্ট - Search Engine Optimization – এ হাতেখড়ি (পর্ব ১)
আগে থেকেই বলে নেই, আমি অনলাইনে টাকা কামিয়ে বড়লোক হয়নি তবে আমার হত খরচ চলে যায়। তাই বড়লোক হবার প্ল্যান থাকলে না পড়াই ভাল।
নিজ সম্বন্ধে বলে নেই ... গত পাচঁ মাসে আমি গুগল এডসেন্স থেকে $1,059.36 পেয়েছি, সেই অভিজ্ঞতা থেকে কিছু সাহায্য করতে পারি। এছাড়াও আমি SEO Consultant হিসেবে কাজ করছি।
আজ দেখলাম সবাই এ বিষয়ে কথা বলছে, তাই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সাধ্যমত উত্তর দিতে চেষ্টা করব।
এই সিরিজের দ্বিতীয় পর্ব : অনলাইনে টাকা কামানোর সর্ম্পকিত ব্লগ ২
মুকুল বলেছেন:
কি জিজ্ঞেস করতে হবে, তাই তো জানি না! আপনি যা জানেন, বলতে থাকেন।
লেখক বলেছেন: টাকা কামানোর কয়েকটা পদ্ধতি:
১. নিজের ব্লগ কিংবা ওয়েবসাইট বানিয়ে
২. ডোমেইন কেনা-বেচা করে ( ক্রেডিট র্কাড কিংবা পে-পাল একাউন্ট আবশ্যক)
৩. Directory submission করে
৪. ফোরামে Signature link কেনা-বেচা করে
৫. লোগো কিংবা ব্লগ ডিজাইন করে
৬. প্রোগামিং করে
৭. ডাটা এন্ট্রি করে
সায়েম হক বলেছেন:
আমার টাকাই খায় কেডা ?
লেখক বলেছেন: টাকা বেশি থাকলে আমারে কিছু দেন - আল্লাহ অশেষ কল্যাণ করবেন।
বিডি আইডল বলেছেন:
ইনভ্যালিড ক্লিকের কারনে একাউন্ট ব্লক করে দিলে কি করার আছে? নতুন একাউন্ট কি একি নামে খোলা যাবে? না গেলে উপায় কি?
লেখক বলেছেন: আমার একাউন্ট দু'বার ব্লক হয়ে গিয়েছিল, একবার শুধু আমার দোষ ছিল। তবে আবার একাউন্ট খুলতে পারেন।
নিজের নামে সমস্যা নাই, তবে নতুন ওয়েবসাইটের এড্রেস দেয়া ভাল। আরোও ভাল যদি Blogger কিংবা blogspot এর এড্রেস ব্যবহার করেন। একেবারে নতুন ওয়েবসাইট ব্যবহার না করা ভাল।
মুছাব্বির বলেছেন:
মুকুল বলেছেন: কি জিজ্ঞেস করতে হবে, তাই তো জানি না! আপনি যা জানেন, বলতে থাকেন।হে হে.........।
ফারুক আহসান বলেছেন:
অনলাইন ইনভেস্টমেন্ট নিয়া কিছু বলতে পারবেন ?কয়েকটা ওয়েবসাইট দেখলাম, চটকদার সব বিজ্ঞাপন । এখন পে-পাল দিয়া ২০০ ডলার পে করলে, ২৪ ঘন্টার মধ্যে ৪০০ ডলার রিটার্ন করবে জাতীয় ।
এই ধরণের কি সিরিয়াস কোনো ওয়েবসাইট আছে ? নাকি গনহারে সবগুলাই ভুয়া ?
লেখক বলেছেন: আমি এখনও ট্রাই করি না, তবে শুনেছি প্রায় সবগুলোই ভুয়া। টাকার বিনিময়ে ইবুক ধরায় দেবে আর টামস এন্ড কন্ডিশন দিয়ে দেবে - তাতে লেখা থাকবে প্রতিশ্রুত ফলাফল না পেলে ওরা দায়ী থাকবে না।
টাকা যদি ইনভেস্ট করতেই চান, ডোমেইন নেম কিনে রাখতে পারেন। এখানে দেখুন একেকটা ডোমেইন কত টাকায় বিক্রি হচ্ছে - Click This Link
এছাড়াও ওয়েবসাইটে আগ্রহী হলে রেডিমেট কিংবা প্রতিষ্টিত ওয়েবসাইট কিনে এ্যাড থেকে টাকা পেতে পারেন।
আন্ধার রাত বলেছেন:
হাসান ভাই আমি আই টি'র মানুষ নই তাই সবগুলো ব্যাপার তেমন বুঝতে পারিনা। কিন্তু গুগল থেকে ইনকাম করার ইচ্ছা প্রবল। ত্রিভুজ ভাই এর লেখা ব্লগ পড়ে ১টা সাইট কোন রকমে দাঁড় করিয়েছি। আপনার কাছে অনুরোধ আমাকে একটু গাইড দেন প্লীজ, কিভাবে আর কি কি করা উচিত।
আমার সাইট http://allsylhet.blogspot.com দেখে সুপরামর্শ দেবেন।
লেখক বলেছেন: আপনার ওয়েবসাইটের নিচের এ্যাডের অর্ধেকটা ঢেকে গেছে - এটা এডসেন্সের র্টামের বিরোধী ... তাই ওখানে ছোট আকারের এ্যাড ব্যবহার করুন।
এছাড়াও ইংরেজীতে লিখুন - বাংলায় এ্যাডের পয়সা কম পাওয়া যায়। অনেক ক্ষেত্রে পাওয়াই যায় না। সর্বোচ্চ ৩টা এ্যাড (ব্যানার) এবং ৩টি লিংক এ্যাড একই পেজে বসানো যায়।
বিডি আইডল বলেছেন:
ব্লক করা সাইট আনব্লক করার কোন অপশন আছে?ব্লগস্পটের সাইট কন্টেন্ট কেমন হলে ভালো হয় (কতগুলো পোষ্ট, কতদিনের পুরোনো ইত্যাদি)।
রেভেনিউ শেয়ারিং এর বিষয়ে কিছু বলতে পারবেন?
লেখক বলেছেন: আপনি কি ব্লক একাউন্টের কথা বলছেন না, ব্লক সাইটের কথা বলছেন। ব্লক একাউন্ট আনব্লক করার কোনো উপায় নাই।
ব্লক সাইটের জন্য ঠিক করে খুজে দেখুন কি পাপ করেছেন? সেগুলো শুধরানোর চেষ্টা করুন। এরপর xml sitemap তৈরি করে http://www.google.com/webmasters/sitemap এ আপলোড করে দিন। তাছাড়াও Link building শুরু করে দিন।
ভাগ্য ভাল থাকলে শ্রীঘ্রই আনব্লক হয়ে যাবে।
বলেন "আমিন!"
খোকন জিও বলেছেন:
আমি একটি ফোরাম করেছি গুগুল এডসেন্স রেভিনিউ শেয়ারিং করার জন্য।সম্ভবত এটিই বাংলাদেশের প্রথম গুগুল এডসেন্স রেভিনিউ শেয়ারিং ফোরাম।
যারা ফোরামে লেখালেখি করে আয় করতে চান, লিন্কটি দেখুন
http://forum.alljobsbd.com
২ টি সাহায্যকারি লিন্ক
http://forum.alljobsbd.com/index.php/topic,2.0.html
http://forum.alljobsbd.com/index.php/topic,79.0.html
লেখক বলেছেন: রেভিনিউ শেয়ারিং সাইট করেছেন শুনে ভাল লাগল - আমিও কিছুদিন আগে ফোরাম খোলার চিন্তা করেছিলাম, সময় করে উঠতে পারি না। তবে ভিজিটর বেশি না হলে খুব একটা পয়সা পাওয়া যায় না।
তাই যেসব সাইটে বেশি ভিজিটর থাকে সেগুলোতে যোগ দিতে এবং নিয়মিত লিখতে হয়। এখানে কয়েকটা সেরা seo ফোরামের নাম আছে: Click This Link
সামী মিয়াদাদ বলেছেন:
দোস্ত...হোপ তুই ভালই আছিস। নিজের ব্লগ বানায়া কিভাবে রোজগার করা যায় ঐ বিযয়ে বিস্তারিত জানতে চাই। ত্রিভুজের পোষ্ট পড়ে একটা সাইট করেছিলাম ব্লগস্পটে...সময়ের অভাবে আর লগিন করা হয়নি।
লেখক বলেছেন: তোর আবার পয়সার দরকার কি ... বিয়া করছোস নাকি?
লেখক বলেছেন: ধন্যবাদ
সামী মিয়াদাদ বলেছেন:
এইটা কি কইলি?
লেখক বলেছেন: শুনছিলাম বউ পালা আর হাতি পালা নাকি সমান কথা - তাই আগেভাগে জিজ্ঞাসা করে নিলাম।
নামহীনা বলেছেন:
আমার ডেভেলপ করা ৩/৪টি সাইট আছে যেখানে আমি গোগল অ্যাডসেনস এর অ্যাড দিতে পারি, কথা হল এরপর ঐ অ্যাডগুলিতে ক্লিক করার হার কিভাবে বাড়াবো? উল্লেখ্য সাইট গুলি তেমন বড় কোন কোম্পানী-র সাইট না যে সবাই ওগুলিতে ভিজিট করবে।
সাজেশন দেন প্লিজ।
লেখক বলেছেন: ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে না কেন, আসতেই হবে।
ধরুন, আমি কোনো সমস্যায় পড়েছি, আমি সবসময় গুগলে সাচ করি। আপনার লেখাটি যদি আমার সমস্যা সর্ম্পকিত হয় আর সাচ রেজাল্টে আগে আসে তবে আমি তো আপনার সাইটেই ঢুকবো - তাই না?
আমার ওয়েবসাইটের ৭০% থেতে ৭৫% ভিজিটর আসে কেবল গুগল থেকেই - তার মানে কি দাড়াচ্ছে গুগলই আপনাকে ভিজিটর দিচ্ছে আবার টাকাও দিচ্ছে।
তবে গুগল থেকে অনেক ভিজিটর পেতে, Search engine optimization সম্বন্ধে জানতে হয় এবং অন্যান্য ওয়েবসাইটে আপনার সাইটের promote করতে হয়।
বিবর্তনবাদী বলেছেন:
প্রিয়তে রাখলাম। চিন্তাটা মাথায় রাখলাম, আশা করি দরকারে হেল্প করবনে। $1,059.36 = কত টাকা? প্রায় ৬৫,০০০ হবে তাই না?
লেখক বলেছেন: সানন্দে ... সাহায্য করব, আশা রাখছি।
সামী মিয়াদাদ বলেছেন:
আমার তো মনে হয় তুই প্রেকটিক্যাল এক্সপেরিয়েন্স থাইকা কইতাছস
.....তা নিজে কবে কর্ম সাবাড় করবা?
বিডি আইডল বলেছেন:
ব্লক একাউন্টের কথা বলছিলাম। বাকী প্রশ্নগুলোর উত্তর পাইনি
লেখক বলেছেন: রেভিনিং শেয়ারিং সম্বন্ধে আপনার মন্তব্যের পরের মন্তব্যে জবাব দিয়েছি। দয়া করে দেখে নিন।
সরি ব্লগস্পট নিয়ে লিখতে ভুলে গেছি।
কমপক্ষে ১০ টা বড় ছোট মিলিয়ে পোষ্ট করুন, তার চেয়েও বড় কথা যতক্ষন পর্যন্ত গুগলে র্সাচ দিয়ে আপনার ওয়েবসাইট পাওয়া যাচ্ছে না, ততক্ষন এডসেন্সের জন্য আপ্লাই না করাই ভাল।
গিফার বলেছেন:
ভাই আমার সাইটে প্রায় ২০০ এর উপর ভিজিট পাই কিন্তু এডে ক্লিক পাই না তেমন সাহায্য করতে পারেন?আর adesne ctr রেট বাড়ায় কেমনে?
লেখক বলেছেন: আপনার ওয়েবসাইটে এড্রেস এখানে দিতে পারেন কিংবা ইমেইল করুন এ, দেখি কোনো সাহায্য করতে পারি কিনা?
ড্রাকুলা বলেছেন:
লেখক বলেছেন: আপনার ওয়েবসাইটের নিচের এ্যাডের অর্ধেকটা ঢেকে গেছে - এটা এডসেন্সের র্টামের বিরোধী ... তাই ওখানে ছোট আকারের এ্যাড ব্যবহার করুন।আমারও একই সমস্যা, কিন্তু ছোট এড ব্যাবহার করতে পারছিনা, কি করবো?
http://www.amibanglailekhi.tk
সাজেশান আশা করছি।
লেখক বলেছেন: এ্যাডের কোড কি আপনি তৈরি করেছেন নাকি টেমপ্লেটে ছিল? এ্যাডসেন্স একাউন্ট থেকে এ্যাডের সাইজ ছোটবড় কিংবা রং পরির্বতন করতে পারবেন।
আপনার ব্লগে আপনার লেখা গল্প আছে, কিন্তু সেগুলো ইমেজ হিসেবে আছে। সাচ ইঞ্জিন সেগুলো পড়তে পারবে না, তাই টেক্ট্স হিসেবে পোষ্ট করুন।
এছাড়া .tk ডোমেইন বাদ দিয়ে ওয়ার্ডপ্রেস কিংবা ব্লগস্পটে ব্লগ খুলে একই কনটেন্ট যোগ করে অনেক বেশি ভিজিটর পেতে পারেন। এছাড়াও ওয়েবসাইটের কালারের সাথে ম্যাচ করে এ্যাডের কালার ঠিক করুন।
ড্রাকুলা বলেছেন:
টেমপ্লেটে ছিল। এ্যাডের সাইজ ছোটবড় করলে দেখায় "internet eplorer cannot......something"। টেকস্ট ফাইল হিসেবে দেওয়া যায়না, এই সাইটে।ওয়ার্ডপ্রেস কিংবা ব্লগস্পটে ব্লগ খোলার কোন লিংক দিতে পারেন।ভাই মাঝে মাঝেই আপনার এই পোষ্টটা একটু পড়েন, মাঝে মাঝেই নক করবো।
লেখক বলেছেন: আমি আসলে ওই ধরনের টেমপ্লেট ব্যবহার করিনি, তাই জানি না ওগুলো কি করে কাজ করে। তবে ওর্য়াডপ্রেস কিংবা ব্লগস্পটে ব্লগ খুললে আর কোনো সমস্যা হবার কথা নয়।
ওর্য়াডপ্রেসের ঠিকানা - http://wordpress.com/
ব্লগস্পটের ঠিকানা - http://www.blogger.com/
আমার সবগুলো ওয়েবসাইট ওর্য়াডপ্রেসে করা ... তবে আমার ওয়েবসাইটগুলো আমার ওয়েব হোস্টিং এ হোস্ট করা আছে। আমার নিজের প্রায় ১০-১২ টা ওয়েবসাইট আছে, যদিও নিয়মিত আপডেট করা হয় না।
------------------------------------------------
আমার Search Engine Optimization ব্লগ
সোহান বাশার বলেছেন:
আমার নিজের ওয়েবে কিভাবে এড এড করতে হবে তাও তো জানি না জানাবেন কি?
ড্রাকুলা বলেছেন:
webnode.com এ কাজ হবেনা?
লেখক বলেছেন: আমি এদের সার্ভিস ব্যবহার করি না, তবে যা দেখলাম, তাতে আমার ধারনা ওয়েবসাইট সুন্দর কিংবা ভাল হলেও সাচ ইঞ্জিনে কতটা সুবিধা করতে পারবে - তাতে আমার সন্দেহ আছে।
সেক্ষেত্রে ওয়াডপ্রেস, ব্লগস্পট আর সেইমানের ব্লগ সাইটগুলো অনেক বেশি কাজে আসবে। যে ওয়েবসাইট যত বড় কিংবা যত বেশি লোক ভিজিট করে, গুগলও তত তাড়াতাড়ি ভিজিট করে সেই ওয়েবসাইটে কনটেন্ট ইনডেক্স করে।
মো ঃ আবু সাঈদ বলেছেন:
Paypal এ একাউন্ট ওপেন করতে গেলে সেখানে বাংলাদেশের নাম নাই?
কি ভাবে ফরম পুরন করব??
লেখক বলেছেন: এটা একটা খুবই বড় সমস্যা। সেক্ষেত্রে আপনার কোনো আত্মীয় কিংবা বন্ধু দেশের বাইরে থাকলে তাকে অনুরোধ করে তার ঠিকানায় একাউন্ট খুলতে পারেন।
আর অনেক এ্যাডভারটাইজার চেক পাঠানোর সুবিধা দেয়, সেক্ষেত্রে পে-পালের দরকার হয় না।
ড্রাকুলা বলেছেন:
আমার এই সাইটটা একটু দেখেন। http://shahariarsagor.blogspot.com/
ঠিক আছে না আর কিছু করতে হবে?
টাকা পাচি্ছ কিনা কি করে জানবো?
উত্তরের অপেক্ষায় থাকলাম।
লেখক বলেছেন: আপনার ওয়েবসাইটে মাত্র একটা পোষ্ট - তাতে এ্যাড বসিয়ে লাভ না। যা হোক, আপনি যদি এডসেন্সে একাউন্ট খুলে থাকেন, তবে সেখানে লগিন করে উর্পাজনের রির্পোট পেতে পারেন।
ড্রাকুলা বলেছেন:
আমার মনে হয়, আপনি এই বিষয়ে একটা বিস্তারিত রিপোর্ট লিখতে পারেন।
সুিমর সূত্রধর বলেছেন:
সবই দেখলাম এবং বুঝলাম, কিস্তু বাংলাদেশে কি কোন পে পালের সমাধান হবে? পে পাল ছাড়া অনলাইনে কোন জায়গায় ভালো সাপোর্ট পাওয়া যায় না। কোন দেশে যে বাস করি? কবে এই সব ঝামেলা থেকে মুত্তি পাব? গুগল এডসেন্স ই আপাতত বৈধ উপায়ে টাকা রোজগারের জন্য বাংলাদেশীদের ভরসা। ধন্যবাদ রইল লেখকের প্রতি এই রকম একটা দরকারী পোষ্টের জন্য।
লেখক বলেছেন: পে-পালের সুবিধা না থাকায় বাংলাদেশ আইটিতে অনেকখানি পিছিয়ে গেছে - অনলাইনে কেনাবেচাতে পে-পালের বিকল্প নেই। প্রায় সব সার্ভিস প্রোভাইডারই পে-পাল সার্পোট করে। কি আর করবেন বলেন?
পড়বার জন্য ধন্যবাদ।
কিন্তু টাকা কেমনে আসবে???
গুগল ভাই তো এখনো বলছে ০.০০$!!!
৪-দিন হল খুলেছি!!
বন্ধু বান্ধব এর পসি দিয়া তো ভালই ক্লিক মারছি!!
আর আরেকটা কথা, ভিসিটর কাউন্ট বসাব কেমন করে?
লেখক বলেছেন: শিবলী আপনি খুব বড় একটা ভুল করছেন - ইচ্ছা মতো ক্লিক করে। গুগল আপনার চেয়ে অনেক বেশি চালাক। গুগল ইতিমধ্যেই জেনে গেছে ক্লিকগুলো ইচ্ছে করে করা - তাই ক্লিকগুলো ইনভ্যালিড ঘোষনা করে আপনাকে কোনো পয়সাই দেয় নাই।
সাবধান হয় যান - আমার কথা শুনেন, আর ক্লিক করবেন না। যেকোন মুর্হূতে আপনার একাউন্ট বাতিল হয়ে যাবে।
ওয়েব সাইটের এড্রেস পাঠান - দেখি কোনো সাহায্য করতে পারি কি না। http://www.statcounter.com এ free তে একটা একাউন্ট খুলে ওদের দেয়া কোড ওয়েবসাইটে বসালে ভিজিটর কাউন্টার এবং ভিজিটর ট্রাকিং করতে পারবেন।
এটা আমার গতমাসের চেক

ড্রাকুলা বলেছেন:
blogspot-এ কোড দিতে হয় কিভাবে?http://www.shahariarahmed.blogspot.com
এখানে সরাসরি এড দিতে পারছি, কিন্তু এডসেন্সের কোড কপি করে বসাতে পারছিনা। ফর্মুলাটা একটু বলবেন?
ফাহমিম বলেছেন:
জরুরী পোস্ট।রাখলাম আপাতত।সেমেস্টার ব্রেকে কাজ শুরু করবো ভাবছি।
ড্রাকুলা বলেছেন:
আর একটা সাহায্য করেন......আমার একাউন্টে কত টাকা জমা হল সেটা কিভাবে দেখব.........একটু বিস্তারিত বলেন।
লেখক বলেছেন: প্রথমে বলেন - আপনার কি এডসেন্স একাউন্ট আছে?
তবে, আর করব না!!! ভয় পাইছি!! সাবধান করার জন্য ধন্যবাদ।
সাইট বানানো টানানো নিয়ে আমি একদম অগ্গ!!
কাল দিতে ভুলে গেছিলাম সাইটের এডরেস
dighol.blogspot.com
লেখক বলেছেন: আপনার ব্লগটা দেখলাম। খুবই নতুন - এক মাসেরও কম পুরোনো।
আপনার ওয়েবসাইট থেকে মাত্র একটি পেজ গুগলের ডাটাবেজে জমা আছে। আপনাকে আর লিখতে হবে এবং Digg, StumbleUpon, Furl.net, Zimbio, Delicioius ওয়েবসাইটগুলো ব্যবহার করুন। গুগল তাড়াতাড়ি আপনার অন্য পেজগুলোও এড করে নিবে।
ব্লগের কালারের সাথে মিল রেখে এ্যাডগুলো্র কালার ঠিক করে দিন। পাঠকের জন্য লিখুন, পাঠকই আপনাকে খুঁজে নিবে।
ট্যাগ যত্ন সহকারে ব্যবহার করুন। র্সাচ কি ওর্য়াডগুলো ট্যাগে ব্যবহার করুন। র্সাচ কিওর্য়াড সম্বন্ধে ধারনা পেতে এই ব্লগটি পড়ুন - Click This Link
ভাল থাকবেন।
ড্রাকুলা বলেছেন:
আছে। এই ম্যাসেজ গুলো পেয়েছি।কিন্তু কোথায় ঢুকে একাউন্টে কত টাকা জমা হল কিভাবে দেখব, এইটা বুঝতে পারছিনা। একটু সিরিয়ালি বললে ভালো হয়।
লেখক বলেছেন: https://www.google.com/adsense এই ঠিকানায় আপনি লগিন করে অংকের পরিমান জানতে পারবেন। এছাড়াও এখান থেকে খুব সহজের এ্যাডের সাইজ, কালার নির্ধারন করতে পারবেন।
লেখক বলেছেন: কালার ম্যাচ করে এ্যাড দেয়াটা খুব জরুরী কেননা ভিজিটররা ওয়েবসাইটের সাথে মানানসই নয়, এমন এ্যাডে ক্লিক করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না।
বিডি আইডল বলেছেন:
আপনার ব্লগে যে থিম ব্যবহার করেছেন এটা কি ফ্রি? আমার ওয়ার্ডপ্রেসের জন্য কিছু ফ্রি থিম চাই..লেখক বলেছেন: আপনি কোন ব্লগের কথা বলছেন ... আমার সব কয়টা ব্লগের থিমই ফ্রি। এখানে কিছু ফ্রি থিমের লিংক দিলাম, আশা করি পছন্দ হবে।
১. Click This Link
২. http://www.fresheezy.com/
৩. http://www.freewpthemes.net/wordpress-themes/
বিডি আইডল বলেছেন:
এখানে যেটির লিংক দিলেন..ধন্যবাদ..আপনার সহযোগিতা চেয়ে ভবিৎষতে হয়ত আরো বিরক্ত করব। আপাতত ব্লগে গুগুল ট্রেন্ডের হট ওয়ার্ড গুলোর পোষ্ট করছি
লেখক বলেছেন: খুবই ভাল করছেন ... ট্রেন্ড অনুযায়ী পোষ্ট করে সোশাল বুকমার্কিং সাইটগুলোতে বুকমার্ক করুন। জলদি ইনডেক্স হয়ে যাবে।
বিডি আইডল বলেছেন:
এই থিম গুলো ব্যবহার করবো কি করে? আমি আপলোডের কোন সিস্টেম দেখছি না
লেখক বলেছেন: আমার ব্লগগুলো আমার নিজস্ব হোস্টিং-এ হোস্ট করা। আর তাই এতে থিমগুলো আপলোড করা সহজ। আপনি বোধ হয়, ওর্য়াডপ্রেসের হোস্টিং এর ব্লগ ব্যবহার করছেন। এতে থিম যোগ করতে হলে ওর্য়াডপ্রেসকে পয়সা দিতে হয়।
বিডি আইডল বলেছেন:
হুম আমিও তাই মনে করেছিলাম। আপনার মেইল আইডি টা আছে আমার কাছে..আমি ব্লগটি আর একটু গুছিয়ে আপনাকে লিংক দিব..রিভিউ করে কিছু সাজেশন দিবেন
লেখক বলেছেন: কোনো সমস্যা নাই ... সাহায্য করতে চেষ্টা করব। আর আপনি যদি হোস্টিং সমস্যার সমাধান চান, আপনাকে আমার থেকে কিছু স্পেস ধার দিতে পারি। একটাই শর্ত - নগ্ন ছবি, অবৈধ সফটওয়ার, ফার্মেসী বিষয়ক ওয়েবসাইট করতে পারবেন না।
ভাল থাকবেন।
মো ঃ আবু সাঈদ বলেছেন:
ধন্যবাদ,আর অনেক এ্যাডভারটাইজার চেক পাঠানোর সুবিধা দেয়, সেক্ষেত্রে পে-পালের দরকার হয় না।................
এই সম্বদ্বে বিস্তারিত জানালে উপকৃত হবো..........
পে পলে পরিচিত দের এড্রেস না দিয়ে যে কারো এড্রেস দিলে অসুবিধা কি???
লেখক বলেছেন: গুগলই অনলাইন ট্রান্সফার কিংবা চেক পাঠিয়ে দেয় আর এ্যাডভারটাইজারদের মধ্যে গুগলই সবচেয়ে বেশি পয়সা দেয়। এছাড়াও Clicksor, Adbrite.com ও চেক পাঠিয়ে দেয় - তবে গুগলের এ্যাডের মানই সবচেয়ে ভাল।
লেখক বলেছেন: পে-পালে অন্যের ঠিকানা বলতে কি বুঝিয়েছেন, বুঝিনি। অন্যের ঠিকানা দিয়ে হয়তো ঠিকই একাউন্ট খুলবেন, তবে টাকা তুলবেন কেমন করে?
এছাড়া পে-পালে ঠিকানা এবং ব্যাংক একাউন্টও ভেরিফাই করতে হয়। তখন কি করবেন?
মো ঃ আবু সাঈদ বলেছেন:
তারমানে কি...শুধূ ঠিকনাই ব্যবহার করলে হবেনা ,যার ঠিকানা ব্যবহার করব তার ব্যাংক একাউন্টও এক্ষেত্রে প্রয়োজন.....
অন্যের ঠিকানা বলতে ,ভুয়া যে কোন ঠিকানা বুঝিয়েছি..............
লেখক বলেছেন: অবশ্যই আপনি ভুয়া ঠিকানা ব্যবহার করবেন না - একাউন্ট খুললেও টাকা তুলতে পারবেন না। দেখেন খালাতো, মামাতো ... লতায় পাতায় বিদেশী আত্মীয় খুজে পেলেও পেতে পারেন।
বিডি আইডল বলেছেন:
Many thanks...I will knock you soon
ড্রাকুলা বলেছেন:
আপনি আমার সাইটটা একটু দেখেন। এইবার বলেন কোন কমতি আছে কিনা? আর গুগল এ সার্চ করে পাচ্ছি বা কেন? আর কি করতে হবে একটু জানাবেন?http://www.shahariarahmed.blogspot.com
লেখক বলেছেন: ১. আপনার ব্লগ খুবই নতুন, কমপক্ষে ২/৩ সপ্তাহ লাগে গুগলের র্সাচে খুঁজে পেতে
২. আপনি মাত্র দুইটি পোষ্ট করেছেন - আরো পোষ্ট করতে থাকুন।
৩. আপনার পোষ্ট লিংকে ভরা - লিংক ছাড়া আপনার পোষ্টে আর কিছুই নাই। তাও আবার আপনার লিংকগুলো আউটগোয়িং।
৪. লিংকসহ পোষ্ট দিতে হলে লিংকের আগে প্রাসঙ্গিক কিছু আলোচনা করুন ... তারপর লিংক দিন।
৫. প্রতিটি পোষ্টে খুব বেশি আউটগোয়িং লিংক দিবেন না - তাতে পোষ্টের মান কম হয়ে যায়। এছাড়া লিংকে কোডে rel="nofollow" বসিয়ে দিন
৬. Digg, StumbleUpon, Technorati, Furl, Zimbio, Humsurfer ব্যবহার করে বুকর্মাক করুন - তাতে খুব তাড়াতাড়ি ইনটেক্স হবে।
৭. অনলাইনে অনেক RSS Feed Directory আছে, তাতে আপনার ওয়েবসাইটে RSS Feed যোগ করে দিন - যেমন BlogCatalog, Blogtoplist, TopBlogging, BlogListing, TopBlogArea, FeedBoy, BlogRama
এই আর্টিকেলটা কাজে লাগতে পারে - Click This Link
ভাল থাকেন ...
ড্রাকুলা বলেছেন:
আগামী পর্ব আসবে আগামিকাল ... ততক্ষন যেখানে থাকুন, ভাল থাকুন। @ কবে পাব?আর একটা উপকার করেন।
আমার একটা সাইটে এড সেন্সের এড আছে, এখন যদি অন্য আর একটা সাইটে এড সেন্সের এড এবং সার্চ বক্স দিতে চাই তাহলে কি সরাসরি এড কোড বসিয়ে দেব না অন্য কিছু করতে হবে?
ব্লগ স্পটে তো কোড না বসায়েও এইচ.টি.এম.এল থেকে এড দেয়া যায়, এতে কি কাজ হবে?
আমি এড পেয়েছি, এডসেন্স এ একাউন্টও করেছি। আমার কিছু বিজ্ঞাপনের অংশ কেটে যাচ্ছে, সাইটের রংয়ের সাথে কালার ম্যাচ করাতে পারিছনা। কতদিন লাগে ব্লগ থেকে রিটার্ন পেতে। মানে কতদিন পরে ডলার দেখাতে পারে। কী ধরণের লেখা লিখলে ভিজিটর বেশী পাবো? আপনি আমার সাইটটা ভিজিট করে, কিছু সমাধান দেন।


















