আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

ফ্রি ওয়েবসাইট আর অনলাইনে টাকা কামানোর রহস্য

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৭

শেয়ার করুন:                   Facebook

নতুন ২০০৯ সাল সবার জীবনে আনন্দ উল্লাস আর শান্তির বার্তা বয়ে আনুক – সেই আশা নিয়ে আজকের এই পোষ্ট শুরু করছি। ইদানীং আমার পোষ্ট যারা পড়েন, সবাই এক বাক্যে বলবেন – আমি একই বিষয় নিয়ে কথা বলি। অনেকের কাছেই একঘেয়ে মনে হতে পারে সে জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই প্রথম প্যারাতেই বলে নিচ্ছি কি কি বিষয় নিয়ে কথা বলব।

1. ইন্টারনেটে ব্লগিং-এ কেমন করে এলাম এবং কোথায় থেকে ইন্টারনেটে টাকা কামানোর অনুপ্রেরনা খুঁজে পেলাম।
2. কিভাবে বেশি টাকা কামানো যায় – আমার সমীকরন ( আসলে যারা টাকা কামায় এটা সবাই জানে, কেউ বলে না)
3. কেন আমি বিনামূল্য ডোমেইন, হোস্টিং কিংবা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি? আমার লাভ কোথায়?
4. বিনামূল্যে ওয়েবসাইট পেতে কি করতে হবে?



-------------------------------------------------
ইন্টারনেটে ব্লগিং –এ কেমন করে এলাম এবং কোথায় থেকে ইন্টারনেটে টাকা কামানোর অনুপ্রেরনা খুঁজে পেলাম
---------------------------------------------------

২০০৫ সালে দেশ ছাড়ি। তার আগে সেইসালেই কোনো এক সময় Somewherein বলে এক নরয়েজিয়ান কোম্পানীর নাম শুনি, তারা নাকি অনেক টাকা দিয়ে ডেভেলপার নিয়োগ করছে। সবার কথা শুনে তাদের নিয়ে একটু গবেষনা করলাম, সেখানে একজনের CV দেখে অভিভুত হয়ে গেলাম – নাম তার হাসিন। কারন তার নাম আগেও শুনেছিলাম PHPExperts এ, তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম ওখানে ইন্টারভিউ দিলাম। ওখানকার পরিবেশ, সবার আন্তরিকতা দেখে খুবই ভাল লাগল। কিন্তু সাক্ষাতকার বিফলে গেল, চাকুরি পেলাম না। আমারই অভিজ্ঞতা আর মেধা ছিল না, যাইহোক তাই বলে ওদের উপর অভিমান করিনি। প্রায় ওদের ওয়েবসাইটে ঢুকতাম, দেখতাম ওরা কি করছে। যখন দেখলাম ওরা somewherein..blog বলে একটা ওয়েবসাইট করেছে দেরি না করেই ব্লগারের খাতায় নাম লিখলাম এবং লিখতে শুরু করলাম। সেই বিচারে আমি সবচেয়ে পুরোনো ব্লগারদের মধ্যে একজন।
সেই সময়ে ব্লগ কি জিনিস বুঝতাম না, শুধু বুঝতাম ডায়রি লেখার মতো কিছু একটা। তাই যা মনে আসতো তাই লিখতাম। সেখানে সাদিক মোহাম্মদ আলমের ব্লগ দেখলাম এবং লিংক ধরে তার blogspot এর ব্লগে গেলাম্ দেখলাম প্রচুর লোক তার ব্লগে যায়, পড়ে এবং কমেন্ট করে। আমার তেমনি একটা ব্লগ করতে ইচ্ছে হল্। আমিও blogspot এ ব্লগ খুললাম। কিন্তু ভিজিটর পাচ্ছিলাম না। তাই এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম কিভাবে ভিজিটর পাওয়া যায়, সে একটা তিন শব্দের একটা মন্ত্র বলে দিল – সেই দিন থেকে আমার মধ্যে একটা অন্য আমি জন্ম নিল। মন্ত্রটি ছিল – search engine optimization।
আমি আরোও কিছু জানতে চাইলাম, ও বলল SEO forum এ জয়েন কর, অনেক জানতে পারবি্। Talk.iwebtool.com এ যোগ দিলাম। আজ পর্যন্ত ওই ফোরামে আমার সর্বমোট পোষ্ট প্রায় ১৪০০ এবং ওরা আমাকে মডারেটর বানিয়ে দিয়েছে। বেশ কিছুদিন হল অনিয়মিত হয়ে পড়েছি।
যাই হোক ব্লগ হয়, SEO নিয়ে সামান্য জ্ঞান হল – তখন ভাবলাম ব্লগের পেছনে যখন সময় নষ্ট করছি, তাহলে কিছু পয়সা কামাতে পারলে মন্দ হতো না। সেখান থেকেই ইন্টারনেটে টাকা কামানোর দিকে ঝুকে পড়লাম।অনিয়মিতভাবে বেশ কয়েকবারই চেষ্টা করেছি, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি। অবশেষে গতবছরের মাঝের দিকে সফলতা পেতে শুরু করেছি। আপাতত এখন আমি শুধু Google Adsense থেকেই মাসে প্রায় ২০০ থেকে ২৫০ ডলার পাই। এছাড়াও আরোও কিছু পদ্ধতিতে মাসে ৮০ থেকে ১০০ ডলারের মতো পাই।




---------------------------------------------------
টাকা কামানোর আমার সহজ সমীকরন (আমার আবিস্কার নয়, শুধু বর্ণনা করছি)
----------------------------------------------------


ইন্টারনেটে সবোর্চ্চ কত টাকা কামানো যায় তার হিসেব কেউ দিতে পারবে না। তবে বেশ কিছু ব্লগার ১৫,০০০ থেকে ২০,০০০ ডলার কামায়। তারা কি করে – ব্লগ লিখেই যদি এত টাকা কামানো যায় তবে সবাই কামাচ্ছে না কেন? উত্তরে তিনটি কারনে, জ্ঞান, প্লানিং এবং সময়।
জ্ঞান – কিভাবে ব্লগকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় পাঠাবেন (search engine optimization)
প্লানিং – যেকোন বিষয়ে নিয়ে ব্লগ লিখলেই চলবে না, গবেষনা করে বের করতে হবে – কোন বিষয়ে পাবলিক ওয়েবসাইট ভিজিট করছে কিংবা দ্রব্যাদি কিনছে, কিংবা কোন বিষয়ের এ্যাডে তুলনামূলকভাবে বেশি পয়সা কামানো যায়।
সময় – কতটুকু সময় আপনি আপনার ওয়েবসাইটের পেছনে খরচ করছেন। শুধু সময় খরচ করলেই চলবে না, বরং কার্যকরীভাবে সময় ব্যয় করতে হবে।

তবে একটা খুব সমীকরন আছে, যা একটু পরিশ্রম করলেই তুলনামূলক ভাবে বেশি কামানো যায়। তা হল – একাধিক ওয়েবসাইট থাকতে হবে। এতে করে সব পরিশ্রম এক ওয়েবসাইটে না করে সবগুলোতে ভাগ করে দিলে – ক্লিক সংখ্যা বেশি পাওয়া যায়। আমার নিজের কথাই বলি। যখন আমার একটা ওয়েবসাইট ছিল তখন দিনে সব পরিশ্রম একটা ওয়েবসাইটকেই দিলাম – ফলাফল সবচেয়ে খারাপ দিনে ২/৩ ক্লিক পেতাম। এখন আমার বেশ কিছু ওয়েবসাইট আছে, সবচেয়ে খারাপ দিনে ১ ক্লিক পেলেও সব মিলিয়ে ৮/১০ টা ক্লিক পাই। তাহলে সব হিসেব – বেশি ওয়েবসাইট থাকতে হবে। অবশ্য ওয়েবসাইট থাকলেই হবে না, সেগুলোর যত্নও নিতে হবে। আমি অনেককে ইন্টারনেটের মাধ্যমে চিনি – যাদের ২৫ থেকে ৫০ টা ওয়েবসাইট আছে। একজন ভারতীয় ব্লগারের কথা জানি, তার মাসে আয় ২০,০০০+ ডলার, তার শয়ের উপর ওয়েবসাইট আছে এবং সে কোম্পানী খুলে ব্লগারদের চাকুরি দেয়, যারা তার ওয়েবসাইটে লিখে এবং পয়সা কামায়।




-------------------------------------------------------------
কেন আমি বিনামূল্য ডোমেইন, হোস্টিং কিংবা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি? আমার লাভ কোথায়?
------------------------------------------------------------

গতমাসে ঠিক করেছি আমি আগ্রহী বাংলাদেশি ব্লগারদেরকে ফ্রি ওয়েবসাইট দেব। এই কথা বললেই সবাই আগে প্রশ্ন করবে তাতে আমার লাভ কি কিংবা এটা কি কোনো স্ক্যামের অংশ।
না, এটা কোনো স্ক্যাম না। আমার প্রায় ১৩০ টি ডোমেইন আ্ছে এবং তিনটি বড় বড় হোস্টিং একাউন্ট আছে। এসবগুলোই পয়সা খরচ করে কিনেছি। তাই শুধু শুধু ফেলে রেখে খুব একটা লাভ হচ্ছে না। যদিও ডোমেইনগুলো ভবিষ্যতে বেশিদামে বিক্রি করে দেবার পরিকল্পনা আছে। কিন্তু তার আগে কিছু পয়সা যদি কামানো যায়, তাহলে মন্দ কি?
সর্বমোট দশজনকে দশটা ওয়েবসাইট বিনা খরচে দেব, তারা ব্লগে লিখবেন। আমি SEO দিকটা দেখব এবং কিভাবে SEO করতে হয় শিখিয়ে দেব। এর বিনিময়ে ওয়েবসাইটের আয়ের শতকরা ২৫ ভাগ আমি নেব। এরপর যখন তারা SEO কিংবা ওয়েবসাইটে পারদর্শী হয়ে যাবেন, আমার ওয়েবসাইট আমি নিয়ে নেব। এসময়ের মাঝে আপনারা নিজেদের ওয়েবসাইট করতে পারেন – তাতে আমার কোনো সমস্যা নাই। আয়ের সবটাকাই আপনাদের একাউন্টে জমা হবে – তাই টাকা হারানোর ভয় নাই




-------------------------------------------------------------
বিনামূল্যে ওয়েবসাইট পেতে কি করতে হবে?
-------------------------------------------------------------

প্রথমে নিজেকে প্রশ্ন করুন – রাতারাতি বড়লোক হতে চান নাকি অল্প অল্প করে টাকা কামাতে চান? যদি ধীরে ধীরে টাকা কামাতে চান, তাহলে পরের লাইন পড়ুন, নতুবা এখানে পড়া শেষ করুন। পরিশ্রম করতে হবে অনেক – আমার কাছে কোনো ম্যাজিক নাই। নিজেদের মধ্য বিশ্বাস বজায় রাখতে হবে। আপনাকে আমি কোনোভাবে ঠকাতে পারব না, কারন টাকা জমা হবে আপনার Adsense একাউন্টে। কিন্তু কোনো মাসে বেশি টাকা পেলেন আর আমার অংশ মেরে দিলেন – এই প্ল্যান থাকলে প্লিজ ওয়েবসাইটের জন্য আবেদন করবেন না।

মনে মনে ঠিক করুন কোন বিষয়ে আপনি ওয়েবসাইট বানাতে চান। কমেন্ট আকারে সেটা লিখুন - যদি দেখি আপনার নির্বাচিত বিষয়ে আমার ধারনা আছে, তবে তাদের মধ্য থেকে ১০ জনকে বাছাই করব। যেকোনো প্রশ্ন এখানে কমেন্ট আকারে লিখতে পারেন।


তবে যেকোনো প্রশ্নের জন্য আমার SEO ফোরামে যোগ দিতে পারেন, কারন সময়ের অভাবে আমি আপনাদের প্রশ্নের উত্তর না দিতে পারলেও অন্য মেম্বাররা আপনার প্রশ্ন উত্তর দিয়ে দেবে।

ফোরামের ঠিকানা - http://www.iseoforum.com

 

প্রকাশ করা হয়েছে: এলেবেলে ভাবনা  বিভাগে ।

 

  • ১০২ টি মন্তব্য
  • ২১৮২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২২ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩২
comment by: বেয়াকুফ বলেছেন: চলুন সবাই ইন্টারনেট এ টাকা আর া* কামাই। এই দুইটা জিনিসই কামানোর কাম।
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: আর ...

ওইটা কি?

২. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৩
comment by: বেয়াকুফ বলেছেন: চলুন আমরা সবাই খালি কামাইতেই থাকি।
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: ইচ্ছা থাকলে সঙ্গে থাকেন - আপনার পয়সার দরকার না থাকতে পারে, আমার আছে।

৩. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৬
comment by: তপন চৌধুরি বলেছেন: এই প্রথম এই ব্যাপারে বুঝতে পারলাম৷ এই আয়টা কি সত্যি? মানে আপনি কি আপনার একাউন্ট থেকে সত্যিকারের আয়টা দেশের টাকায় কনভার্ট করতে পারেন?
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫০

লেখক বলেছেন: আপনি যদি আমার আগের পোষ্টগুলো পড়েন - তাহলে বুঝবেন এই আয় আমাদের কাছে নতুন হতে পারে কিন্তু অন্য সবদেশেই লোকজন প্রতি মাসে অনেক টাকা কামাই করে। যে মাসে একাউন্টের টাকা ১০০ ডলার পার হবে, তারপরের মাসে গুগল আপনার নামে চেক পাঠিয়ে দেবে।

এগুলো হল আমার গত ৭ মাসের কামাই - $393.09, $197.08, $161.00, $195.90, $255.38, $518.52, $235.18

৪. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৩
comment by: রাহী বলেছেন: আছি।

আপাততঃ সুনিদির্ষ্ট কিছু মাথায় নেই; অনলাইন বেচা-কেনা জাতীয় একটা কিছু ভাবছি।

কি বলেন?
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: আগ্রহের জন্য ধন্যবাদ ... http://www.iseoforum.com এ যোগ দিন। ওখানেই বিস্তারিত কথা হবে।

৫. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৯
comment by: প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: আমি ফটোগ্রাফি নিয়া সাইট খুলতে চাই।আননে কি কন?
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: সমস্যা হচ্ছে ফটোগ্রাফি নিয়ে ওয়েবসাইট করলে সেটা সার্চ ইঞ্জিনে প্রথম পাতায় পাঠানো বেশ কঠিন - কারন তাতে সার্চ ইঞ্জিনের জন্য কিছু থাকে না। সার্চ ইঞ্জিনের কাছে ছবি শুধুই ছবি - সার্চ ইঞ্জিনের দরকার text । তবে আপনার যদি ফটোগ্রাফির উপর জ্ঞান থাকে, তবে আপনার ক্যামেরার উপরও জ্ঞান আছে। ক্যামেরা কিংবা কিভাবে ভাল ছবি তোলা যায় - এই বিষয়গুলো নিয়ে ওয়েবসাইট করতে পারেন।

আগ্রহের জন্য ধন্যবাদ ... http://www.iseoforum.com এ যোগ দিন। ওখানেই বিস্তারিত কথা হবে।

৬. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৯
comment by: আজাইরা আমি বলেছেন: আমি ভাই, ওডেস্ক দিয়ে কিছু ডলার মাসে কামাই।

গোগল আডসেন্স দিয়ে কিছু কামাতে চাই।
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: মনে মনে ঠিক করুন কোন বিষয়ে আপনি ওয়েবসাইট বানাতে চান। কমেন্ট আকারে সেটা লিখুন - যদি দেখি আপনার নির্বাচিত বিষয়ে আমার ধারনা আছে, তবে তাদের মধ্য থেকে ১০ জনকে বাছাই করব। যেকোনো প্রশ্ন এখানে কমেন্ট আকারে লিখতে পারেন।

৭. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০০
comment by: প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: ভাই জান আমি কি নির্বাচিত হয়েছি????
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: সময়মতো ঠিকই জানিয়ে দেব

৮. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০২
comment by: ইসানুর বলেছেন: আপনার সবচেয়ে জনপ্রিয় অর্থাৎ বেশি টাকা আয় হয় এরকম সাইটটার এড্রেসটা দিন। ঘুরে আসি।
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: ওয়েবসাইটের এড্রেস দিতে সমস্যা নাই, তবে ওয়েবসাইটের ডিজাইন খারাপ না ভাল ওটা পয়সা কামাতে বড় ব্যাপার না। ব্যাপার হল সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট কত নম্বর এল - যত আগে আসবে তত ভিজিটর বেশি পাবেন আর তত বেশি ক্লিক পড়ার সম্ভাবনা থাকবে।

৯. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০২
comment by: নীলবরষা বলেছেন: bangla likhte parsina bole dukkhito.keno jani firefox a aaj bangla likhte partasina. jay hok ektu kosto kore pore niyen.

apner idea ta khubi osadharon. ami sudhu guide line khujhtasilam.sunsi onek din dhore asob adsence er bisoye kintu kisu bujhte partasina.

kintu amar kisu question ase.... suppos dhoren apne ama k ekta website dilen ami amar moto kore gore tullam.Tarpor eta apne niye niben???kemon jeno laglona bisoyta?

koto diner jonne apne website ta dite chan?
taka amar acount theke apner acount a transfer korbo kivabe? r apne kivabe track korben j ami ei month a eto tk income korlam?

ekjon manush kotota kosto korar por dekhlo tar website valo choltase onek visitor kintu se somay apne bollen apner website ta apne niye niben.eta khub marattok bisoy na?

website er domain ki orginal domain hobe naki apne sub domain dite chassen?

apner prostabe aro kisu poriborton asha uchit.

amar khub issa ase apner sathe kaj korar.jodi vagge mile tahole.

amar plan soto khato entertainment er opor kisu korar r ki. ekta site banaysilam apne dekhle ideata pete paren amar dharonata ki .

http://www.borsa.co.nr

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: দেখেন আপনি আমার প্ল্যানটা ভুল বুঝছেন। ওয়েবসাইটের যাবতীয় কাজ আমি করব। আপনি শুধু কনটেন্ট যোগাড় করবেন এবং প্রতিটি পোষ্ট ড্রাফট আমাকে জমা রাখবেন - আমি সেগুলো চেক করে,seo করতে যা যা লাগে আমি করব তারপর পাবলিশ করব। এরপর এখানেই আমার দায়িত্ব শেষ নয় - পাবলিশের পর যাতে আর্টিকেলগুলো সার্চ ইঞ্জিনে ভাল করে সেগুলো কাজও আমি করব।

আর্টিকেল লেখা যদি ৩০ ভাগ কাজ হয়, seo করা ৭০ ভাগ কাজ। আর্টিকেল সবাই লিখতে পারে কিন্তু সবাই কি পয়সা পাচ্ছে? আবার আর্টিকেল লেখা যদি এতই সহজ কাজ হয় তাহলে আমি নিজে করছি না কেন?

কারন আমার নিজের ১০টা উপর ওয়েবসাইট আছে, যাদের মধ্যে মাত্র ২/৩ ওয়েবসাইটের আর্টিকেল লিখার সময় পাই, তাছাড়া আমার আর্টিকেল লিখতে ভাল লাগে না। আমার seo করতেই ভাল লাগে, তাই অপ্রিয় অংশটুকু অন্যদের দিতে চাই।

আপনি তো আর শুধু আমার জন্যই কাজ করবেন না, নিজের মতো করে নিজের ওয়েবসাইটও করতে পারেন - সেটা আপনার বিষয়। আমি আমার মতো করে আপনাকে শিখিয়ে দেব।

এটা সত্যি যে আপনি আমাকে আয়ের অংক না জানালে আমি জানতে পারব না, তাই যাদেরকে আমি ওয়েবসাইট দেব - তারা আমার প্রতি সপ্তাহে জানাবে যে তারা কত টাকা কামাই করেছে।

আমার যখন চেক ভাঙ্গাবেন, আমার বাংলাদেশি একাউন্টে টাকা পাঠিয়ে দিলেই চলবে।

আমি পুরো কাজটাই করছি বিশ্বাসের উপর।

১০. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৪
comment by: প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: ভাইজান আমাকে নির্বাচন করলেন না? আফসোস বরই আফসোস
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: কাউকে কি এখনও হ্যা বলেছি?

১১. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৫
comment by: নীলবরষা বলেছেন: SEO er bisoye temon dharona korte parsina.apner site gula ki forum base naki normal site?amar dayittota ki hobe apner sathe kaj korle?sudhu contence upload korbo?naki pura site er maintainance o korte hobe.apne jodi site control koren tahole ami kivabe adsance er acount transfer amar acount a korbo? details janale valo hoto.
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন: আপনাকে আমি এডমিন বানিয়ে দেব - কনটেন্ট যোগ করার সাথে সাথে আপনি আনুসঙ্গিক কাজও করতে পারবেন। এডসেন্সের কোড কিভাবে আদানপ্রদান করব - সে বিষয়ে আলোচনা করতে হবে।

হালকা করেই বলি - SEO দুই প্রকার। Onpage SEO - যা করতে হয় ওয়েবসাইটে বসে থেকে আর Offpage SEO - যা করতে হয় অন্য ওয়েবসাইটে।

Click This Link এ গেলে এই দুই বিষয়ে জানতে পারবেন।

১২. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৬
comment by: টিপু বলেছেন: আমার একটা ব্লগ সাইট আছে।কিন্তু কিছুই করতে পারছি না।
http://rainyriver-tipu.blogspot.com/

দেখে একটু বলেন তো কিভাবে এখান থেকে টাকা কামাতে পারব।এ ব্যাপারে আপনার উপদেশ চাই।
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: টিপু ভাই,

এই পোষ্টে আমি শুধু ওয়েবসাইটের বিষয়ে কথা বলব। আপনি দয়া করে আমার ফোরাম যোগ দিয়ে Website Reviews সেকশনে আপনার ওয়েবসাইট Review এর জন্য অনুরোধ করুন। ওখানে বিস্তারিত জানাবো।

ধন্যবাদ।

১৩. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩০
comment by: কালপুরুষ বলেছেন: উৎসাহীদের জন্য নিঃসন্দেহে কার্যকরী পোস্ট। প্রিয়তে রেখে দিলাম।

আশা করি ভাল আছেন।
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: কালপুরুষদা,

আশা করি ভাল আছেন, ভাবিও হয়তো ভালই আছেন। দু'বছর আগের সাক্ষাৎকারের কথা ভুলিনি।

এবছর দেশে আসছি ... অবশ্যই আবার দেখা হবে।

১৪. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩১
comment by: মদন বলেছেন: আমার ২ টি জেনারেল, ৫ টি বিড ডিরেক্টরী আছে, ১টি ব্লগ আছে। আপচুচ আমি এডসেন্স থেকে সুবিধা করতে পারতেছি না।
আমার সাইট http://www.digitechvalley.com
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: আপনার ওয়েবসাইট ভিজিট করেছি - এখনই কমপক্ষে ১০টা পরিবর্তনের কথা বলতে পারি। কিন্তু এই পোষ্ট রিভিউ নিয়ে আলোচনা করতে চাচ্ছি না।

যদি আমার সাথে কাজ করতে চান - বিষয় ঠিক করুন। দেখি আমার জ্ঞান আছে কিনা? থাকলে সাহায্য করব।

আর যদি ওয়েবসাইটের জন্য রিভিউ চান - ফোরামে যোগ দিয়ে রিভিউ সেকশনে পোষ্ট করুন।

ধন্যবাদ

১৫. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫২
comment by: রেটিং বলেছেন: আমি একটা সাইট করবার চাই। ঐখআনে অনেকগুলান অপশন থাকব।
একটা সাইট হইব---]


১.বই পুস্তকের লিন্ক ডাউনলোডের জন্য (অন্য মাইনষের লিন্ক ইউজ করুম)
-সাইন্সের বই.
-বিখ্যাত সব গল্পের বই।
- টোফেল , জিআরই আই ই এল টিসের টিপস এন্ড ফ্রি ডাইনলোডের লিন্ক।

২. বাংলাদেশী নাটক, সিনেমা অনলাইন স্ট্রিমের ব্যবস্থা করুম।
৩। ইংরেজী নতুন পুরান সব সিনেমার একটা সেকশন থাকব।
৪। পর্যটনের জন্য ওয়ার্ল্ডওয়াইড ইনফো থাকব।
৫। রেসিপি থাকব।
৬। কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকব।
৭। ফ্রী সফটওয়ারের লিনক্ক থাকব।
৮। নাস্তিকতা ও আস্তিকতার ফোরাম থাকব।
৯। সহজ উপায়ে নেট থেইকা টাকা কামানোর পথও লিখা থাকব।
১০।আরও যত মনে পড়ব এড করুম।

এইবার কন কি করতে হইবে ? আমি কিন্তুক পার্মানেন্টলি কড়বার চাই। দরকার হইলে আপনার কাছ থেইকা ৬ মাস পর ডোমেইন স্পেস কিইন্না নিমু। আগে দেখবার চাই মেইনটেইন করা কত টাফ।


১৬. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৬
comment by: রেটিং বলেছেন: ওহ টেকা কামইতে পারলে অনলাইনে সব ক্রিকেটের লাইভ সম্প্রচার করিবার চাই।
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: এইটা ভাল কইছেন - কিন্তু স্ট্রিম করে পয়সা খরচ করবেন কেন? তার চেয়েও বিনা খরচে ভাল আইডিয়া আছে। বলে রাখি ক্রিকেট নিয়ে আমারও ওয়েবসাইট আছে।

১৭. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৬
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: ব্লগ লেখার চেষ্টা করি মাঝে মাঝে। কিন্তু ব্লগস্পটে পাঠক পাইনা বলেই আবার অনিয়মিত হয়ে যাই। পাঠক এনে দিতে পারলে এডসেন্সের পুরোটাই আপনার ;)

ডেভেলপারদের জন্য ভালো কিছু লিখতে চাই। টেকনোলজি নিয়ে লেখার আগ্রহই বেশী। Ruby on Rails এ কাজ করছি ১ বছরের কিছু বেশী সময় ধরে। আগে জাভা ও পিএইচপি তে কাজ করেছি। এখন পাইথন নিয়েও কিছুটা ঘাটাঘাটি করছি। কিন্তু SEO নিয়ে তেমন জ্ঞান নেই :(

আমার ব্লগ - blog.yeameen.com
টেক ব্লগ - developerlog.blogspot.com

আরেকটি কথা, অনেকদিন জিজ্ঞেস করব ভাবি। আপনি কোন ক্যাডেট কলেজ?
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: রংপুর - ১৯তম ইনটেক - ১৯৯৩ - ১৯৯৯

১৮. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: আমি ফৌজদারহাট, '৯৫ ইনটেক।
১৯. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৯
comment by: রেটিং বলেছেন: কেমন আইডিয়া ?

বলে রাখি আমার ইন্টারনেট স্পীড মোটামুটি ভাল।
ডাউনলোড ৫-৭ মেগাবাইট ও আপলোড ১-২ মেগাবাইট
আমার ২৪ ঘন্টা সংযোগ আছে।

আমি দিনের অনেক সময়ই নেটে থাকি।

সো আমি কি কি করতে পারি বললে ভাল হত। আগে বেশ কয়েকবার ধোকা খেয়েছি বলে রাখলাম।

আর ক্রিকেটটা আমার নেশা :)
২০. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৯
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমি খুব ই আগ্রহী ...

আমি আপাতত একটা সাইট খুলতে চাই, পি এইচ পি এবং জেন্ড এর উপরে ...জেন্ড এ একটা কাজ করেছি , খুব ভালো লেগেছে । পি এইচ পি'র এরকম সাইট অনেক আছে জানি, কিন্তু জেন্ড এ কাজ করতে যেয়ে অনলাইন হেল্প এর অভাব বোধ হয়েছে ...এমন একটা ফোরাম হবে যেখানে আমার মত জেন্ড এ যারা নবাগত তারা একদম "হ্যালো ওয়ার্ল্ড " থেকে শুরু করতে পারবে ...

আরেকটা কথা, আমি আমার কোম্পানির একটা প্রজেক্ট এর জন্যে seo এর উপর বেশ পড়াশোনা করেছিলাম, অনেক ঘেটেছি, কিন্তু কেউ ই অফ পেইজ seo কিভাবে করতে হয় সে বিষয়ে বলতে নারাজ ...হয়ত seo সার্ভিস টা বড় ফ্যাক্টর। আমি যদি আপনার সাইটের জন্যে নির্বাচিত নাও হই তবু অফ পেইজ seo এর ব্যাপার টা জানতে চাই এবং করতে চাই ...
আমাকে সাহায্য করুন ...
আমার মেইল এড্রেস
যোগাযোগ করলে খুশি হব ...
২১. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪২
comment by: আহমদ কায়েস বলেছেন: song, software, Warez ডাউনলোড সাইট কর্তে চাই। এজন্য আমি ভিন্ন ভিন্ন আইটেম প্রচুর কালেকশন করেছি এবং করছি। প্রয়োজনে আমি যথেষ্ট সময়ও দিতে পারব। ২/৩টা ভি-বুলেটিন সাইট এর মডারেটর হিসেবেও কাজ করেছি। পরের সাইটে কাজ করতে এখন বোরিং লাগে, আবার নিজেও ওয়েব ডিজাইনার না। আমি বর্তমানে ফ্রি আছি, আপনি চাইলে আমরা একসাথে কাজ করতে পারি।
২২. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৯
comment by: মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ওয়েবসাইট পরে আপনি নিয়ে যাবেন এই শর্ত পছন্দ হলোনা।
২৩. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৯
comment by: পাগল রাজা বলেছেন: আমার একটা সাইট আছে।

মাসে ৫০-৬০ টা ইউনিক হিট পরে,
এডসেন্স যুগ করি নাই।

যদি এডসেন্স যুগ করি আর যদি কেউ সেই এডসেন্স এ ক্লিক না করে তয় আমি কি টাকা পামু ?

এডসেন্স এ ক্লিক করলেই কি টাকা দিবো ?

পরামর্শ দিলে উপকৃত হমু।
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: গুগলের এ্যাড দুই ধরনের - এক ধরনের এ্যাডে ক্লিক না পড়লে পয়সা পাওয়া যায় না। এ ধরনের এ্যাডই বেশী। অন্য ধরনের এ্যাডে ক্লিক না পড়লে চলে, তবে অনেক বেশি ভিজিটর হতে হয় - ওই এ্যাডগুলোর আয় পেজ ভিউয়ের উপর নির্ভর করে।

২৪. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪১
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
প্রিয়তে রাখলাম...

০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ

২৫. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৪
comment by: সব যদি আজ বদলে যেত বলেছেন: বাংলাদেশের দর্শনীয় স্থান, এছাড়া ভ্রমন বিষয়ক দরকারী সব বিষয় গুলো নিয়ে একটি সাইট খুলতে চাই।

ইচ্ছা আছে, সাথে থাকলে কথা দিচ্ছি আমরা পারবো।

ভালো থাকবেন।
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: বাংলাদেশের পর্যটন শিল্প উন্নত নয়, তাই এর জন্য যথেষ্ট ট্রাফিকও পাবেন না। অন্যদিকে বিশ্বের পর্যটন শিল্প এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো খুবই শক্তিশালী - তাদের সাথে পাল্লা দেয়া খুবই শক্ত হবে। তাই আমি অনুরোধ করব অন্য বিষয় নিয়ে চিন্তা করতে।

আগ্রহের জন্য ধন্যবাদ

২৬. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৫
comment by: ভেংচুক বলেছেন: আমার এডএকসেল পেপারস এর একটা ওয়েবসাইট আছে, রেন্কিং ৫/৬ এ আছে, ২০০ এর ওপর পার ডে হিট, কিন্তু আর কি এড করব বুইজা পাইনা, তাই আপাতত কিছু ফ্রি বুক আপলোড করতাচি
http://bdeconomy.blogspot.com/
২৭. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০
comment by: একরামুল হক শামীম বলেছেন: অনেক বিষয় জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
প্রিয় পোস্টে নিলাম।
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ

২৮. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৩
comment by: শুভ বলেছেন: অন লাইনে লেখালেখি করে টাকা পয়সা পাওয়া যায়, বলেন কি!
ইশ-শ, এমনটা হলে কী চমৎকারই না হয়!

হাসান ব্রাদার, বুদ্ধি দিয়েন, আছি আপনার সাথে।
০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: শুভ ভাই,

আপনি ভাল আছেন? সামহোয়ারইনে অনিয়মিত আসি - যখন আসি আপনার লেখা চোখে পড়ে না। ভেবেছিলাম আপনি এখানে আসা ছেড়েই দিয়েছেন। দেখে খুবই ভাল লাগল।

আপনার ব্লগস্পটে ঢুকলাম - আপনি বাংলা লেখেন। কিন্তু বিজ্ঞাপনদাতারা বাংলায় এ্যাড দিতে চায় না।

সুমনদার কথা নিশ্চয়ই মনে আছে, উনি একদিন এ নিয়ে জিজ্ঞাসা করেছিলেন - ওনাকে বলেছিলাম, আপনার মনের ভাব প্রকাশ করতে লেখেন আর আমরা ব্লগ লেখি নিজেদের বেচতে। আমাদের মতো লিখতে গেলে আপনার লেখার মান পড়ে যাবে - আপনার লেখা পড়তে খুব ভাল লাগে।

২৯. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬
comment by: রিজওয়ানুল ইসলাম রুদ্র বলেছেন: আমি একটা সাইট তৈরী করতে চাই একটা ফিল্ম নিয়ে, সেক্ষেত্রে আপনার সহযোগিতা কী আশা করতে পারি? সাইটটাতে ফিল্মের সিনোপসিস,প্রডাকশন স্টিল, প্রিভিউ ক্লিপ, পরিচিতি এবং মোটামুটি দেখতে সুন্দর হলেই যথেষ্ট।
০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: আমি সাহায্য করতে পারি - তাতে কোনো সমস্যা নাই। তবে আমি যে ধরনের ওয়েবসাইটের কথা বলছি ওগুলোর টার্গেটই থাকবে পয়সা কামানো। আর আপনার ওয়েবসাইট হবে আপনার ফিল্ম নিয়ে।

আপনি Click This Link ব্যবহার করে সহজেই ওয়েবসাইট বানাতে পারবেন। যেকোনো সাহায্যের জন্য http://www.iseoforum.com/ যোগ দিয়ে প্রশ্ন করুন।

ধন্যবাদ

৩০. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১০
comment by: আশরাফ৪৫৯ বলেছেন: হাসান ভাই, আমি আগেও আপনার কয়েকটি পোষ্ট পরেছি। ভাল লেগেছে। আপনার পোষ্ট পরেই আমি SEO সম্পরকে জেনেছি। আগে জান্তাম্না।
আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক। আমি EEE (electrical & electronic engineering) তে আছি। আমি আমার সাব্জেক্ট নিয়ে লিখতে চাই। EEE এর বিভিন্ন টপিক নিয়ে, নতুন টেকনলজি, বিভিন্ন বই ও ডাউনলোড লিঙ্ক, বিভিন্ন প্রজেক্ট এসব বিষয় নিয়ে লিখতে চাই। :)

ashraf_459 এট ইয়াহু ডট কম

আমার ব্লগস্পট এ ওয়েবসাইট আছে (ashraf459.blogspot.com). কিন্তু হিট পাই না :( :(
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: আপনার ওয়েবসাইট দেখলাম - ঠিক দিকেই আগাচ্ছেন। শুধু SEO এর দিকটা ঠিক করতে পারলেই হিট বাড়াতে পারবেন। সিনেমা নিয়ে আমার দুইটা ওয়েবসাইট আছে। সময়ের অভাবে নিয়মিত আপডেট করা হয় না।

আগ্রহের জন্য ধন্যবাদ।

৩১. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬
comment by: বোকা ছেলে বলেছেন: আমার কাছেও জিনিসটা ইন্টারেস্টিং লাগছে...আমিও টাকা কামাইতে চাই...মাগার আইডিয়া নাই...আমারে হেল্প করেন।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:১১

লেখক বলেছেন: আগ্রহ জেনে ভাল লাগল। যদি আপনি নির্বাচিত নাও হন, হতাশ হবেন না। সবাইকে পরোক্ষভাবে সাহায্য করার ইচ্ছা আছে। http://www.iseoforum.com/ এ যোগ দিন, প্রশ্ন করুন। অবশ্যই সাহায্য করব - তাহলে সেটা সবারই কাজে আসবে।

৩২. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৬
comment by: -রোমেল- বলেছেন: @সাঁঝবাতি'র রুপকথা

অফ পেইজ SEO জানার জন্য Search Engine Optimization Bible বইটি ফলো করতে পারেন ।

বইটি এখানে পাবেন :

Click This Link
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ

৩৩. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৮
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
মানবাধিকার বিষয়ক ওয়েবসাইট থেকে কি টাকা উপার্জন সম্ভব?

http://www.humanrightstoday.info

ভিজিট করে যদি জানাতেন, উপকার হতো।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: আপনার ওয়েবসাইট দেখলাম, ভালই হচ্ছে। কিন্তু শুধু বাংলাদেশ কমিউনিটিকে টার্গেট করলে খুব একটা হিট পাবেন না। তাই যদি বিশ্বের মানবাধিকারের খবর প্রকাশ করেন, তবে ট্রাফিক বেশি পাবেন। তাছাড়াও SEO দিকটাতে নজর দিতে হবে। কনটেন্ট লিখবার চেয়ে SEO করাটা বেশি প্রয়োজনীয়।

৩৪. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৬
comment by: শতকত বলেছেন: ভাই আমি সারাদিন নেটে এমনিই ঘুরাঘুরি করে সময় কাটাই । ইন্টারনেটে এভাবে টাকা আয়ের আইডিয়া খুব ভাল লাগল। আমি গুগলের ব্লগস্পটে মাঝে মাঝে লিখে থাকি। এটাকি কোন কাজে আসবে। বিস্তারিত একটু বলবেন কি। গুগলের ব্লগস্পটের লিঙ্ক
http://sawkat.blogspot.com/
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: আপনার ব্লগ ঘুরে এসেছি, আপনার ব্লগ বাংলাতে আর বাংলাতে অনেক এ্যাডভারটাইভারই এ্যাড দিতে চায় না কিংবা এ্যাড তেমন একটা পয়সা পাওয়া যায় না।

এছাড়া আপনি আপনার নির্বাচিত বিষয়ের নামও উল্লেখ করেন নাই। আপাতত আপনাকে আমি প্রতোক্ষভাবে সাহায্য করছি না, তবে ফোরামে যোগ দিয়ে প্রশ্ন করুন - আশা করি মনমতো উত্তর পেয়ে যাবেন।

আগ্রহের জন্য ধন্যবাদ

৩৫. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৩
comment by: মিছে মন্ডল বলেছেন: মেডিক্যাল ও স্বাস্থ্যসেবা নিয়ে একটি ওয়েবপেজ করতে চাই। আপনার সাহায্য চাই।
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪১

লেখক বলেছেন: আপনার টপিক পছন্দ হয়েছে, আরোও বিস্তারিত লিখুন। আপনার র্পূব অভিজ্ঞতা থাকলে লিখুন ... ধন্যবাদ।

৩৬. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৪
comment by: মেঘলা মানুষ বলেছেন: আমি টেকনোলজি, টেলিকম, মোবাইল নিয়ে কন্টেন্ট বা আর্টিকেল লিখতে আগ্রহী।

herosaikatঅ্যাট ইয়াহু.কম
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: টেকনোলজি, টেলিকম এবং মোবাইল - অনেক বড় টপিক আকড়ে ধরেছেন। ছোট টপিক ধরে আগালে কি ওয়ার্ড টার্গেট করে কূল পাওয়া যায়, ট্রাফিক ভাল থাকে। সবদিকে নজর দিলে কিছুই পাওয়া যায় না।

৩৭. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ২:০২
comment by: মুর্শেদ বলেছেন:
১. আমি ট্রাভেলএবং টুর সম্পির্কত তথ্য ও গাইড এ সম্পর্কিত ওয়েব সাইট খুলতে চাই ।

।২.Google Webmaster Tools ব্যবহার করেআমি আমার

Blogspot site এর sitemap submit করেছি। ।এর পর করণীয় কি???
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: ট্রাভেল এবং টুর বিষয়টি খুবই বড় - আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারব না। তবে ওয়েবসাইট করতে চাইলে সাহায্য করব - তাতে কোনো অসুবিধা না।

sitemap submit করা offpage seo এর একটি অংশ, তবে আরোও অনেকগুলো পদ্ধতি মেনে ফলো করতে হয়।

৩৮. ০৩ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৯
comment by: ফেরদাউস আল আমিন বলেছেন: আমারও আপনার সাহায্য দরকার।
০৩ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: বিনামূল্যে ওয়েবসাইট পেতে কি করতে হবে? - এই অংশটুকু পড়ুন।

৩৯. ০৩ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৯
comment by: কুয়াশা বলেছেন: প্রিয় ব্লগার ভাই,
আমি আপনার সাথে কাজ করতে চাই। এবং বিস্থস্ততার সাথে কাজ করতে চাই। কারণ আমি দির্ঘদিন ধরে অনলাইনে আয়ের পথ খুজছি কিন্তু তেমন কোন অগ্রগতি হয়নি। আপনি নিজেই যদি ঠিক করে দেন কোন বিষয়টা ভাল এবং কোন বিষয়ে ওয়েব সাইট করলে বেশী ভিজিটর পাওয়া যাবে তাহলে একটু ভাল হয়। আমার ২/৩টা ডোমেইন আছে। এগুলি নিয়ে আমি কাজ করতে পারব। প্রয়োজনে আরও কিছু কিনতে পারব। আপনার সুপরামর্শ চাই।

প্রিয়তো রাখলাম
০৩ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: কোন বিষয়ে ওয়েবসাইট চান - সেটা আগে ঠিক করুন। সাহায্য করব। ডোমেইনকে কিভাবে লাভজনকে রুপান্তর করতে চান, জানতে http://www.iseoforum.com যোগ দিন এবং প্রশ্ন করুন।

৪০. ০৩ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২
comment by: মিছে মন্ডল বলেছেন: .এটা আমার ইমেইল ঠিকানা, আপনারটা দিন, আমি মেইল করে জানাবো। অথবা এমএসএনেও কথা হতে পারে।
৪১. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
comment by: আশরাফ৪৫৯ বলেছেন: হাসান ভাই, ইয়েস কার্ড কবে দিবেন?
৪২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪১
comment by: মো ঃ আবু সাঈদ বলেছেন: হাসান ভাই ,আমাকে একটা দেন ........আপাতত টাকার দরকার নাই জানার ইচ্ছা আছে..........
৪৩. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৯
comment by: রুমমা বলেছেন: ভালো লেগেছে।প্রিয়তে নিলাম।
৪৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৫
comment by: আপেল বলেছেন: thanks
৪৫. ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪২
comment by: মোঃ জাকারিয়া বলেছেন: একটা সাইট বানালাম ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে::

http://www.computerbd.blogspot.com : বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পত্রিকায় প্রকাশিত লেখার সংগ্রহ! এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের বিভিন্ন তথ্য, ইন্টারনেট বিষয়ক তথ্য, ইলেকট্রনিক্স বিষয়ক তথ্য, উইন্ডোজ বিষয়ক তথ্য, ওয়েব ডিজাইন বিষয়ক তথ্য, ঘরে বসেই উপার্জনের তথ্য, সিকিউরিটি/হ্যাকিং এর বিভিন্ন তথ্য, রোবট বিষয়ক বিভিন্ন তথ্য এবং আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রয়োজনীয় তথ্যবহুল প্রবন্ধ প্রকাশ করা হচ্ছে। ওয়েবসাইটটির ঠিকানা: http://www.computerbd.blogspot.com
৪৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৪
comment by: চয়ন বলেছেন: আমি আগ্রহী। আমি কনটেন্ট তেরী করব আর আপনি SEO সাইট টা দেখবেন। আমি car or fashion নিয়ে ব্লগ বানাতে চাই।

৪৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৩
comment by: ০০৭৭৭৭৭ বলেছেন: আজ একটা google adsence থেকে চিঠি পাইলাম।কিসু বুঝিনা।আপনার লেখাও কিসু বুঝিনাই।আপনে খুব বালা মানুষ এইটা জানি।আপনার সব কিসু প্রিয়তে রাখলাম।বুঝনের চেষ্টা আমি গরব।এত সোন্দর একটা পোষ্ট এর জন্য মন থেকে ধন্যবাদ।বিদেশে আপণি যাতে বালা গরি থাকতে পারেন এর লাই দোয়া গরি।খোদা হাফেজ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:০৭

লেখক বলেছেন: এডসেন্সের কি পিন পেয়েছেন? পিন পেয়ে থাকলে একাউন্টে গিয়ে একাউন্ট ভ্যারিফাই করুন ... নতুবা ১০০ ডলারের উপরে আয় হলেও পয়সা পাবেন না।

আশা করি ভবিষ্যতেও এভাবেই লিখে যাব ... ভাল থাকবেন।

৪৮. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৬
comment by: সাইফুল_পএপ বলেছেন: ভাইয়া আমি কি মন্তব্য করটে লেট করে ফেলিছি? তবে আমি এ বয়াপারে খুব আগ্রহী। আমি খেলাধুলার উপর সাইট করটে চাই। ভাইয়া আমাকে সিলেক্ট করলে আমার খুব বেশি উপকার হবে।
৪৯. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:১০
comment by: শাল্লা, ভািটর আই িপ. বলেছেন: did your Idea work ?
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:০১

লেখক বলেছেন: কোন আইডিয়ার কথা বলছেন?

৫০. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:৪৮
comment by: মহাজাগতিক বলেছেন: ফোরামে রেজিস্টার্ড হইলাম।
ID- feroz,
E-mail-
এখন কী করতে হইবে?
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: সবকিছুর আগেই আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন - আমার অন্য পোষ্টগুলো পড়ে দেখুন। কাজে আসবে।

৫১. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:৫২
comment by: মহাজাগতিক বলেছেন: আমার একটা এরকম জিনিষ আছে। এটাকে দিয়ে কিভাবে কিছু করা যায়?
http://groups.google.com/group/uttoronmagazine
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: আপনার এই সাইট দিয়ে কোনো লাভ হবে না - কারন এতে কোনো লেখা নাই - সব লেখাই আপনি ছবির আকারে ছেপেছেন - গুগল কিংবা অন্য কোনো সার্চ ইঞ্জিনের কাছে ছবির কোনো মূল্য নাই।

৫২. ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৭
comment by: স্স্পরসের বাহিরে বলেছেন: Banglay likhte parina temon tai maf chachsi. Ami mone kori kisu bisoy nie sobaike sotorko kora dorkar. Ami amar jiboner bohuuuuuuuuuuuuuut somoy SEO & Blogging nie kataisi. Online Money Earning ar paray sob kisu niei gobesona koresi. Tai kisu bisoy bolsi

1st: Amra khub sohoje dharona kori internet theke copy kore blog a paste kore die josssssss akta site banay dibo ar takar sagore vasbo. Vai google ato sohoj jinish na. Akta web site ar ranking ba popularity nivor kore "ORIGINAL content" ar upor. Apni jai nie blog ba site banan na keno apnar bisoy bossu 1000000% new hote hobe. Google ar search engine robot jodi apnar blog/site ar 5-10 line onno site ar sathe mil pay tobe apnake sasti dewa hobe. Ta holo apnar site ar ranking onek niche namay deya hobe. Bangladeshe koyjon asen nije reader akristo korar moto lekha likhe site banaben and popular hoben ?


2nd: Apni nijei nijeke nie vebe dekhun na apni goto 1 mase koyta web site ar Advertisement click koresen. Adsense ar bisoyta sompurno nivor kore onnoder upor. Apnar site a 1000 Daily Unique visitor hole hoyto 1-10 jon add click korbe. Abar apnar site ar bisoy bossu sokto na hole taka kom asey, Jemon Home loan nie lekha site ar add theke taka mobile nie lekha site theke beshi asey. Tai ai line a nijer srom o medha biniog korar agey arektu vaben..

Amar bektigoto ovimot onner ichsar upor na nirvor kore nijer medha die Taka Aay korun. Kisu Tutorial video , Ebooks and Bangla boi pore computer software gular kaj sikhe nen ar Freelancing kore taka ay koren.Ata onek valo poth..

২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৫

লেখক বলেছেন: উপদেশগুলো কি আমাকে দিলেন ... গুগল থেকে পাওয়া আমার চেকগুলো এখানে দেখতে পাবেন - Click This Link

৫৩. ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৫
comment by: নামহীনা বলেছেন: থাংকু ফর পোষ্ট
২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৫৪. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২০
comment by: স্স্পরসের বাহিরে বলেছেন: Hasan vai prothom kotha apni bar bar apnar web sitegular kotha aray gesen. Apni apnar sob gula site ar nam din amra sobai dhuke dekhi ki asey tate. Sikkha nei..

Apni nijeo janen Adsense r Dollar ato boro Akorsonio 2ta sobdo je ati sobaikei tane. Apni amar ager Reply te je 2ta point bolsi tar jukti khondon korun details. Apni medhabi hote paren but sobai ta na. Apni apnar sob gula site ar list din ar amar ager reply ar sob gula jukti khondon korun...
৫৫. ০৯ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
comment by: ভাইটামিন বদি বলেছেন: আপনার লেখাগুলো তো বেশ কাজের মনে হচ্ছে...সময় করে ডিটেল দেখতে হবে...

ধন্যবাদ আপনাকে।।।
০৯ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৫৬. ২৮ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৭
comment by: মার্বেল বলেছেন: এই লেখাটা অনেক কাজের । সময় নিয়ে আপনার সবগুলো লেখা পড়ার ইচ্ছে আছে। তাই আপাতত পছন্দের তালিকায়..সাথে প্লাস !
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৬

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, আমার সবগুলো লেখা আমার নিজের ওয়েবসাইটে খুঁজে পাবেন।

ঠিকানা - http://bn.jinnatulhasan.com/

৫৭. ২৮ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৭
comment by: মার্বেল বলেছেন: এই লেখাটা অনেক কাজের । সময় নিয়ে আপনার সবগুলো লেখা পড়ার ইচ্ছে আছে। তাই আপাতত পছন্দের তালিকায়..সাথে প্লাস !
৫৮. ১২ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
comment by: পলাশ১ বলেছেন: জরুরি প্রয়োজন। আপনি কি দয়া করে আমাকে ব্লাংক ইমেইল করবেন? (আপনার সঙ্গে সরাসরি যোগাযোগের আর কোন উপায় দেখছি না)।

৫৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫২
comment by: মাহবু১৫৪ বলেছেন: খুব দারকারি পোসট । আমি প্রায় ১ বছর ধরে ইন্টারনেট থেকে তক আয় করার উপায় নিয়ে অনেক ঘাটা ঘাটি করেছি । ১ম এ আমার ইচছা ছিল ওয়েবসাইট অর ব্লগ সাইট থেকে টাকা আয় করার। কিন্তু আমি কি নেয়া ওয়েবসাইট করব তা ঠিক করতে পারছি না। পরে ব্লগ সাইট করেছিলাম। ২ তা ব্লগ সাইট আমার আছে। কিনতু এখানে অনেক সময় দেয়া লাগে আর আমি বুজতে পারছি না জ কি ভাবে করলে সফল হতে পারব। তাই আপনাকে আমার ২ তা ব্লগ সাইট দিলাম।

http://blog4step.wordpress.com/

http://blog4anyone.blogspot.com/

৬০. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৩
comment by: আতাতুর্ক বলেছেন: এমন একটা সাইট বানাতে ইচ্ছা করে যেখানে থাকবে,-বিখ্যাত সব গল্পের বই এর তথ্য, ফ্রী সফটওয়ারের লিনক্ক থাকব, আরো থাকবে কম্পিউটারের বিভিন্ন মজার তথ্য, আর থাকবে আমার টাকা আয়ের পথ। আমার সাথে অন্য কারো ইনকাম হলেও, আমার সমম্যা নাই।
৬১. ২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০০
comment by: দুর্জনউবাচ বলেছেন: ভাই,আমার আগ্রহ আছে।বিস্তারিত জানান।
৬২. ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৭
comment by: হোসেন মনসুর বলেছেন: ধন্যবাদ। আপনার সাহায্যকারী মনমানিসকতার জন্য।

 

 


আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ