আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন?

১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৩

শেয়ার করুন:                   Facebook

কোনো টিভি কিংবা রেডিও প্রোগ্রাম শুরু হবার আগে যেমন খানিকক্ষন প‌্যাচাল পারে, আমিও একটু প‌্যাচাল দিয়েই শুরু করি।

মহৎ উদ্দেশ্য নিয়েই SEO & Money making forum খুলেছি। এখানে, প্রথম আলো ব্লগ এবং আমার ব্লগের যারা এখন পর্যন্ত যোগ দিয়েছেন, আশা করি তারা কমবেশী সবাইই উপকৃত হয়েছেন। আর যারা যোগ দেননি, তারা আজই যোগ দিতে পারেন। ক্ষতি তো নাই, টাকা লাগবে না!

মূল আলোচনায় আসি। অনেকেই জানতে চেয়েছেন কিভাবে বিনামূল্যে ওয়েবসাইট পাবেন। সেটা নিয়েই আলোচনা করব। পোষ্টটি একসাথে আমার নিজস্ব ব্লগে , http://www.iseoforum.com ফোরামে , সামহোয়ারইন ব্লগ, আমার ব্লগ এবং প্রথম আলো ব্লগে প্রকাশিত হবে। তাই বার বার ব্লগটি চোখে এলে ক্ষমা করে দেবেন।

----------------------------------------------------------------------

ইন্টারনেটে হাজারো ওয়েবসাইটে ফ্রিতে ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট বানানো যায়্। তবে সবগুলোর মধ্যে http://www.wordpress.com এবং http://www.blogger.com সবদিক থেকে সেরা এবং জনপ্রিয়।

http://www.wordpress.com এবং http://www.blogger.com এ একাউন্ট খুলে আপনি খুব সহজেই ওদের হররকমের টেমপ্লেট ব্যবহার করে শুরু ওয়েবসাইট কিংবা ব্লগই বানাতে পারেন তাই নয়, বরং ওদের লক্ষ লক্ষ ব্যবহারকারীদের নেটওর্য়াকে যোগ দিতে পারবেন। ২০০৩ সালের ফেব্রুয়ারী মাসে গুগল blogger.com কিনে নেয়। তারপর থেকে আর ওদের পেছনে ফিরে তাকাতে হয়নি, আজকে blogger.com বিশ্বের সবচেয়ে বড় ব্লগারদের নেটওর্য়াক। blogger.com ব্যবহারে খুবই সহজ, এছাড়াও এটি খুবই সার্চ ইঞ্জিন সহায়ক। ফলে সহজেই সার্চইঞ্জিন থেকে অনেক পাঠক পাওয়া যায়।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Open Source ওয়েবসাইট কিংবা ব্লগ প্লাটর্ফম হল http://www.wordpress.com। ওয়ার্ডপ্রেসের দু’ধরনের র্ভাসন পাওয়া যায় – প্রথম র্ভাসনে আপনি http://www.wordpress.com এ একাউন্ট খুলে ওদের সার্ভারে ব্লগ খুলতে পারবেন, তবে এই ভার্সনে কিছু সীমাবদ্ধতা আছে। অন্য ভার্সনটি http://www.wordpress.org/download/ থেকে ডাউনলোড করে আপনি আপনার সার্ভারে ইনস্টল করতে পারেন। এই ভার্সনটির বহুবিধ ব্যবহার রয়েছে। এটির জন্য হাজার হাজার প্লাগিংস, টেমপ্লেট পাওয়া যায়।

এগুলো ছাড়াও অন্য যেসব ওয়েবসাইটে ফ্রিতে ওয়েবসাইট বানানো যায়:
১. http://smallbusiness.officelive.com/
২. http://www.jimdo.com/
৩. http://www.freeblog.org.uk/
৪. http://www.blogscene.co.uk/
৫. http://www.synthasite.com/
৬. http://snappages.com/
৭. http://edicypages.com/en/

নতুন নতুন যারা ওয়েবসাইট কিংবা ব্লগ বানাতে চান, তারা এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন, নেড়েচেড়ে দেখতে পারেন। টাকা খরচ করে ওয়েবসাইট বানানোর আগে এইসব ওয়েবসাইট থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং পরে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে পারেন। প্রতিটি ওয়েবসাইটই ফ্রিতে ওয়েবসাইট দিচ্ছে তবে ব্যবহারপূর্বে শর্তাবলি পড়ে দেখতে পারেন।

ধন্যবাদ।

 

সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৮

 

  • ২৬ টি মন্তব্য
  • ৯৩৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৭
comment by: মদন বলেছেন: আশা করি অনেকের কাজে লাগবে।
১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৭
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ
৩. ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৩
comment by: ভেংচুক বলেছেন: আগে অভিজ্ঞতা দরকার
৪. ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ
৫. ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৩
comment by: গিফার বলেছেন: ভাই আপনি ওয়ার্ডপ্রেসের কোনটা ইউস করতেসেন ? ২.৭?
১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: আমি সবসময় সর্বশেষ ভার্সনটাই ব্যবহার করি - এতে করে ব্লগ হ্যাক হবার সম্ভাবনা কম থাকে আর নতুন নতুন ফিচার পাওয়া যায়। তবে এবারের সর্বশেষ ভার্সনটা আমার কেনো জানি পছন্দ হয় নি।

৬. ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৯
comment by: গিফার বলেছেন: হাসান ভাই আমি অক্সিহোস্টে হোস্ট নিয়ে ওখানকার স্ক্রিপ্ট ইনসটলার দিয়ে ওয়ার্ডপ্রেস নিসি কিন্তু সমস্যা হল ওটা পুরান ভার্সন আর আমি ৌরান ভার্সন ইউস করতে রাজি আসি কিন্তু নতুন টেম্পলেট সেটাপ দিয়ার কোন যায়গা খুজে পাচ্ছি না।

আর যে ওয়ার্ডপ্রেস নতুন টা কিবো কিন্তু ঐ স্ক্রিপ্টে তা নাই ওখানে খালি আছে ২.৫ আর যে আপলোড দইয়ে নতুন টা সেটাপ দিব তাও হচ্ছে না কারন নেট স্লো। :(
১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: আপনার এফটিপি ব্যবহার সুযোগ আছে কিনা, জানি না। থাকলে Click This Link pluginsটি ইনস্টল করুন। এরপর এই plugins ব্যবহার করে কোনো ফাইল নাড়াচাড়া না করেই ওর্য়াডপ্রেস আপগ্রেড করতে পারবেন।

৭. ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪১
comment by: গিফার বলেছেন: আচ্ছা অনেক ধন্যবাদ হাসান ভাই। :D
৮. ১৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
comment by: সৌম্য বলেছেন: কামে লাগবে। পরে মনোযোগ দিয়া পড়বো।
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ ... তবে ফোরামে যোগ দিন। আশা করি আরোও অনেক তথ্য খুঁজে পাবেন।

৯. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৯
comment by: ইসানুর বলেছেন: সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ
১০. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৭
comment by: গিফার বলেছেন: হাসান ভাই নতুন ব্লগ বানালাম একটু ঘুরে এসে রিভিউ দিলে
খুব খুশি হতাম। http://www.gifer-khan.tk
এখনো ডোমেইন কিনি নাই তবে কয়দিন পরেই কিনবো।
১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৩

লেখক বলেছেন: শুরুটা ভালই হয়েছে ... তবে লেখাগুলো আরেকটা লম্বা করতে হবে যাতে দৃষ্টিনন্দন হয়।

ডট টিকে ডোমেইন বাদ দিতে হবে। অপটিমাইজেশন শুরু করুন।

১১. ১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৩
comment by: গিফার বলেছেন: জি অনেক ধন্যবাদ ভাই ডট টিকে বাদ দিব আর লেখা ও বড় করবো।

তবে অপটিমাইজেশনের ব্যাপারে একটু বলেন। কি কি করতে হয়।
আমি ডিগ ফেসবুক ইত্যাদি সাইটে বুকমারক করেছি।
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: অপটিমাইজেশনের ব্যাপারগুলো কিন্তু ফোরামে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। প্রথমে যেটা করতে হবে - ধুপধাপ করে আরোও কিছু পোস্ট করুন। এরপর বুকমার্ক করুন। নতুবা বট এসে ইনডেক্স করার কিছুই খুজে পাবে না।

১২. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৬
comment by: সর্বদাবেলায়েত বলেছেন: http://www.blogger.com

--এখানে ওয়েব ব্লগ খুলে এডসেন্স যোগ করলে টাকা আয় করা সম্ভব?
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: জ্বি ... সম্ভব। তবে ব্লগ অবশ্যই ইংরেজীতে লিখবেন

১৩. ২২ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৪
comment by: অতিথি_পথিক_মানুষ বলেছেন: Free wordpress এ কি Adsense বেবুহাড় কড়া জায়??
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: জ্বি ... ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগেও এডসেন্স ব্যবহার করা যায়। তবে সেক্ষেত্রে বিশেষ ধরনের টেমপ্লেট ব্যবহার করতে হয়। এভাবে সার্চ করে টেমপ্লেটগুলো পেতে পারেন - Click This Link

এছাড়াও যদি আরোও সাহায্য প্রয়োজন হয়, তবে http://www.iseoforum.com যোগ দিন এবং প্রশ্ন করুন। আশা করি উত্তর পেয়ে যাবেন।

ধন্যবাদ

১৪. ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৭
comment by: মোঃ জাকারিয়া বলেছেন: একটা সাইট বানালাম ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে::

http://www.computerbd.blogspot.com : বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পত্রিকায় প্রকাশিত লেখার সংগ্রহ! এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের বিভিন্ন তথ্য, ইন্টারনেট বিষয়ক তথ্য, ইলেকট্রনিক্স বিষয়ক তথ্য, উইন্ডোজ বিষয়ক তথ্য, ওয়েব ডিজাইন বিষয়ক তথ্য, ঘরে বসেই উপার্জনের তথ্য, সিকিউরিটি/হ্যাকিং এর বিভিন্ন তথ্য, রোবট বিষয়ক বিভিন্ন তথ্য এবং আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রয়োজনীয় তথ্যবহুল প্রবন্ধ প্রকাশ করা হচ্ছে। ওয়েবসাইটটির ঠিকানা: http://www.computerbd.blogspot.com
১৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭
comment by: গিফার বলেছেন: হাসান ভাই সপক্যাস্ট আর টিভিইউ প্লেয়ার ইমবেড করে কিভাবে?
১৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩২
comment by: ভেংচুক বলেছেন: পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

১৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০
comment by: সাইফুল_পএপ বলেছেন: ভাইয়া তোমার সব গুলো পোষ্ট ই যথেষ্ট ভাল এবং দরকারি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:০২

লেখক বলেছেন: ধন্যবাদ ... শুনে খুশি হলাম।

 

 


আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ