আমার প্রিয় পোস্ট
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- ব্যবসা করবেন ব্যবসা? এমএলএম ব্যবসা? - আরিফ থেকে আনা
- বাংলাদেশের মেগালিথিক সৌধ গুলো কি আসলেই কি সমাধি বা স্মারক সৌধ???? - রেজোওয়ানা
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে - টাইগার্স
- বাবা, এখন আর তোমার চোখে পোকা পড়ে না ... - সাঁঝবাতি'র রুপকথা
আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮
আমরা সবাই কম-বেশি ইন্টারনেটে টাকা কামাতে আগ্রহী। আর তাই আমাদের প্রথম টার্গেট গুগল এডসেন্স। কোনোমতে একটা ব্লগ কিংবা ওয়েবসাইট খুলে তিন চারটা এ্যাড বসিয়ে টাকার জন্য অপেক্ষা করতে থাকি। কিংবা টাকা কামানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তারপর এক সময় ভূল পদক্ষেপ নিতে থাকি কিংবা এডসেন্স ছেড়ে অন্য ওয়েবসাইটের পথ ধরি।
গুগল আসলে কি চায়? গুগল কনটেন্ট ভালবাসে। কনটেন্ট বলতে এখানে শুধুমাত্র লেখাকে বুঝাচ্ছি - ছবি, গান, ভিডিও - এসবের কোনোটারই মূল্য নাই গুগলের কাছে। আপনি কখনই গুগল থেকে ভিজিটর পাবেন না যদি না আপনার ওয়েবসাইট উচ্চমানের কনটেন্ট থাকে - নিজের কনটেন্ট লিখুন ... কপি পেষ্ট কনটেন্ট দিয়ে চলবে না। বানান ভূল থেকে বিরত থাকুন, অহেতুক keyword ব্যবহার করবেন না ইত্যাদি ইত্যাদি। নিচের কয়েকটি কারনে গুগলের একাউন্ট ব্যান হতে পারে কিংবা পরিশ্রম অনুযায়ী আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
১. শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য ব্লগ বানালে চলবে না, কারন সার্চ ইঞ্জিন বড়জোর পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে কিংবা ক্লিক কিন্তু পাঠকই করবে। তাই লেখার সময় পাঠক এবং সার্চ ইঞ্জিন দু'টোকেই মনে রাখুন। পাঠক যাতে পড়ে স্বাচ্ছন্দ্য পায়, তাই পয়েন্ট আকারে, প্রয়োজনে ছবি দিয়ে ব্লগ পোষ্ট করুন।
২. শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য থেকে ব্লগ বানানো থেকে বিরত থাকুন।
৩. High Paying Keyword Niche টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।
৪. অনলাইনে টাকা কামানো সহজ কাজ, এই ভেবে ব্লগ বানিয়েছেন আর ভেবেছেন - পাঠক হুড়োহুড়ি করে আপনার ওয়েবসাইটে আসবে আর ক্লিক করা শুরু করবে।
৫. নিজে নিজে বুদ্ধি করে একটা একটা করে ক্লিক করেন কিংবা অন্যকে ক্লিক করতে উৎসাহিত করেন।
৬. পড়তে অসুবিধা হয় এমন উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় ছবি, শব্দ, widgets ব্যবহার করেছেন।
৭. এডসেন্স ব্যবহার করছেন, কিন্তু এডসেন্সের Channel ব্যবহার করছেন না। তাই কোন এ্যাড থেকে কয় টাকা কামাচ্ছেন, তা বুঝতে পারছেন না।
৮. গুগলের নিয়মকানুন কখনো পড়েননি - যেকোন সাইটেই এডসেন্স ব্যবহার করছেন।
৯. এমন কোনো পাতায় এ্যাড বসিয়েছেন, যেখানে কোনো কনটেন্টই নাই।
১০. একটির বেশি সচল এডসেন্স একাউন্ট খোলার চেষ্টা করছেন।
১১. অন্যদের CTR, Impressions, eCPM ইত্যাদি বলে দিয়েছেন।
১২. ছবির সাথেই গুগলের এ্যাড বসিয়েছেন - ভুলেও ছবির গা ঘেষে এ্যাড বসাবেন না।
১৩. অহেতুক এ্যাডের কোড পরিবর্তের চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।
১8. এমন টপিক নিয়ে ব্লগ বানিয়েছেন, যার Cost Per Click (CPC) খুবই কম। তাই আপনার আয়ও কম।
সূত্র: গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা
প্রকাশ করা হয়েছে: ফালতু কথা বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ঝড়ো হাওয়া বলেছেন:
গুরুত্বপুর্ন পোষ্ট । এখনো এডসেন্স একাউন্ট -ই খুলতে পারি নি।
গিফার বলেছেন:
হাসান ভাই আমার সাইট টা ভিজিট করে দেখেন তো কি হইল শেষ দুইদিন ধইরা আমার সাইট গুগলে আইতাসে না। মানে সার্চ ইন্জিনে।লেখক বলেছেন: ঠিকানা ভূলে গেছি ... আবার দেন।
তর্পন বলেছেন:
"শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য থেকে ব্লগ বানানো থেকে বিরত থাকুন ।". এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ।আরেক ধরনের ব্যবসা এসেছে । ব্লগের নামে যারা অসত্ভাবে পাঠকদের বিভ্রান্ত করে, অনেক সময় পয়সার বিনিময়ে কোন প্রোডাক্ট নিয়ে ব্লগ লেখা । তাদের কে এখন ব্লগার না বলে ফ্লগার [ http://en.wikipedia.org/wiki/Fake_blog ]বলা হয় । ফ্লগ এক প্রকার দুর্নীতি ছাড়া কিছু না ।
লেখক বলেছেন: জ্বি ... ঠিক বলেছেন।
আসলে টাকা কামানোর উদ্দেশ্যে ব্লগ বানালে টাকা না আসলে সহজেই উৎসাহ হারিয়ে ফেলবেন। তাই সেই উদ্দেশ্য আগে থেকেই ধামাচাপা দিতে হবে।
লেখক বলেছেন: ধন্যবাদ ... কেমন আছোস?
মদন বলেছেন:
ভালো লাগলো... +
ধন্যবাদ।
লেখক বলেছেন: keywords নিয়ে এখানে একবার লিখেছিলাম, পড়ে দেখতে পারেন - Click This Link
চ্যানেল ও অন্যান্য এ্যাড নেটওর্য়াক নিয়ে ভবিষ্যতে লিখতে চেষ্টা করব। মন্তব্যের জন্য ধন্যবাদ।
সাইফুল ফারদিন বলেছেন:
ভাইয়া ভাল পোষ্টের জন্য ধন্যবাদ।
গিফার বলেছেন:
দেইখা কন বুঝতাসি না কি হইল এর আগে তো ভালোই ভিজিট পাইতাম এসই তেও আসত। আর একই পদ্ধতি এখন খাটাই কিন্তু এহন আসে না লেখক বলেছেন: প্রথম শর্তটি আবার পড়ে দেখুন - কাজে লাগবে। আপনার ব্লগে টাইটেলে keywords ছাড়া অন্য কোথাও কোনো কনটেন্ট নাই। একবার কোনো পদ্ধতি সাফল্য পেলে সেটাকে ভবিষ্যতে উন্নত করার চেষ্টা করতে হয়। ভেবে দেখুন আর কি করা যায় - টাইটেলে keywords দিয়ে বেশিদিন চালাতে পারবেন না।
এছাড়া অহেতুক keywords ব্যবহার করলে গুগল শাস্তিস্বরুপ ইনডেক্স থেকে পুরো ওয়েবসাইটই বাদ দিয়ে দিতে পারে।
কিসলু বলেছেন:
আমি দীর্ঘদিন ধরে এডসেন্স ব্যবহার করছি । আপনার সবগুলো পয়েন্টের সাথে একমত ।
লেখক বলেছেন: এডসেন্স নিয়ে আপনার সাফল্য কিংবা ব্যর্থতা সম্বন্ধে জানতে পারলে খুশি হব।
গিফার বলেছেন:
অহেতুক মানে ? বার বার একই কিওয়ার্ড? আমি তো আগে যা কইরা সাফল্য পাইছি তাই এখনো করতাসি আরো কিছু ঢুকাইছি... তারপরো ক্যাম হয় না....আপনারে অনেক ধন্যবাদ হাসান ভাই।ট্রাই করে দেখি দোয়া করেন।
লেখক বলেছেন: টাইটেলে শুধু keywords ব্যবহার না করে পূর্ণ বাক্য ব্যবহারের চেষ্টা করুন।
এছাড়া প্রতিটি পোষ্ট কনটেন্ট, মেটা ট্যাগ, মেটা description ব্যবহার করুন।
গিফার বলেছেন:
ভাই আপনারে আবার জালাই ম্যটা ট্যাগ টা কোথায় দিতে হয়?
গিফার বলেছেন:
ওয়ার্ড প্রেস ভার্সান ২.৭
হাসান বলেছেন:
Click This Link এই প্লাগিং ইনস্টল করলে প্রতিটি পোষ্ট আলাদা আলাদা মেটা ট্যাগ যোগ করা যাবে। অন্তত মেটা description সুন্দর করে লিখবার অভ্যাস গড়ে তুলুন।
গিফার বলেছেন:
অনেক ধন্যবাদ আবারো।
সন্দীপন বসু মুন্না বলেছেন:
নাফিস ইফতেখার এর ব্যান এর তীব্র প্রতিবাদ জানাই।পুর্নবিবেচনার দাবি জানাচ্ছি।
ইসানুর বলেছেন:
সুন্দর পোষ্ট। হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।আপনার ফোরামে যোগ দিব ভাবছি। কিন্তু সময় করে পারছিনা।
নামহীনা বলেছেন:
এ পেলাচ
বিডি আইডল বলেছেন:
গুগল আ্যডসেন্স নিয়ে সম্প্রতি একটা বই পোষ্ট করেছিলাম আমার ই-বুক সিরিজ ৩ এ
আমিনুল ইসলাম বলেছেন:
গুগল অ্যাডসেন্স নিয়ে আমারও আগ্রহের কমতি নেই। তবে মজার ব্যাপার হলো এই যে, গুগলের মাধ্যমে টাকা আয়ের চেয়ে ভালো গুরুত্বপূর্ণ ও মানসম্মত স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে পারার ইচ্ছাটাই আমার অনেক বেশি। এমন কোন সাইটের ঠিকানা দিতে পারেন যেখান থেকে ভালো ইংরেজি শেখা তথা ইংরেজি লিখতে পারার ভালো ভালো সহজ টেকনি শেখা যাবে? ইংরেজির প্রতি আমার অনেক দুর্বলতা। খুব ইচ্ছে করে অনেক ভালো ইংরেজি লিখতে। কিন্তু পারি না। আশা করছি আপনি সহায়তা করবেন। যেহেতু আপনি অ্যাডসেন্সে সফল একজন পাবলিশার, তার মানে এই যে, আপনি ভালো ইংরেজি জানেন এবং একারণেই আপনার সাইটে ভালো ভিজিটর পাচ্ছেন। আপনার ইমেইল অ্যাড্রেসটা চেয়েছিলাম। পাবলিকে দিতে সমস্যা থাকলে আমাকে একটা ইমেইল করবেন দয়া করে
My site: http://aisajib.blogspot.com http://sajibstech.blogspot.com
আরেকটা কথা, কোন কিওয়ার্ড ছাড়া জাস্ট ব্যক্তিগত ব্লগ থেকে টাকা আয়ের সম্ভাবনা কতটুকু? (প্রথম সাইটটা দেখুন। ওটা জাস্ট একটা পারসোনাল ব্লগ)
হাসান বলেছেন:
এখানে আপনার প্রশ্নের উত্তর দিয়েছি Click This Link ।আপনাকে গুগল টকে এ্যাড করেছি।
ব্যক্তিগত ব্লগ থেকেও পয়সা কামাতে পারবেন, তবে পরিমান কম পাবেন। কোনো নিদির্ষ্ট বিষয় নিয়ে লিখতে চেষ্টা করুন।
নীল দরিয়ার মাঝি বলেছেন:
আপনার পারর্সনাল সাইট অনেক ভাল বানাইছেন। আমিও বানাইতে চাই?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














