আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

সার্চ ইঞ্জিনে কি ওয়েব সাইটের বিস্তারিত জমা করতে হবে?
১০ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৫
আজকাল প্রায়ই একই ধরনের ইমেইল পাই যার সারর্মম হল “সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার সাইট ২০০টি সার্চ ইঞ্জিনে সাবমিট করুন এবং আপনি সার্চ ইঞ্জিনগুলো থেকে শয়ে শয়ে ভিজিটর পান… ইত্যাদি ইত্যাদি”। আমি সবসময় আর্শ্চয হই কারা এই ২০০ সার্চ ইঞ্জিনকে পরোয়া করে যখন সমস্ত বিশ্ব Google, Yahoo!, Live, Ask এবং AOL এই ৫টি সার্চ ইঞ্জিনেই সন্তুষ্ট।
comScore এর সার্চ ইঞ্জিন বিষয়ক ২০০৮ সালে প্রকাশিত এক রিপোর্টে গুগল এখন শীর্ষে অবস্থান করছিল, যদিও এর পতন হয়েছে ৬১.৮% থেকে ৬১.৫% এ। ডিসেম্বর ২০০৭ এ প্রথম মার্কেট শেয়ারের পতন ঘটে (যখন এটি ৫৮.৬% থেকে ৫৮.৪% হয়)। এর বিপরীতে মাইক্রোসফট ২০০৮ প্রথম সফলতা পায়, মাসের পর মাস ধরে ক্রমবর্ধমান নিম্ন পতনের পর মাইক্রোসফট মে ২০০৮ এ ৮.৫% থেকে বেড়ে জুন ২০০৮ এ ৯.২% এ উন্নিত হয়। ধারনা করা হয় মাইক্রোসফট তার Live Search Cashback এর কারনে এই সফলতা পেয়েছে।
গুগলের অবনতি বিষয়ে মাইক্রোসফট এবং ইয়াহু খুব একটা বেশি খুশি হওয়ার অবকাশ নেই, আসুন দেখি কে কেমন মার্কেট শেয়ার নিয়ন্ত্রণ করছিল (২০০৮ সালে):
* Google: ৭.১ বিলিয়ন
* Yahoo: ২.৪ বিলিয়ন
* Microsoft: ১.১ বিলিয়ন
* Ask: ৫০১ মিলিয়ন
* AOL: ৪৭১ মিলিয়ন
আমি এসব বলছি শুধু এটা প্রমাণ করার জন্যই যে সার্চ ইঞ্জিনে ওয়েব সাইট সাবমিট করার জন্য টাকা খরচ করা (আমি directory submission এর কথা বলছি না) অপব্যয় ছাড়া কিছুই নয়। ব্যক্তিগত ভাবে আমি Google, Yahoo! এবং MSN ছাড়া অন্য কোন সার্চ ইঞ্জিনকে পরোয়া করি না। তাহলে কিভাবে এই সার্চ ইঞ্জিনগুলোতে সর্বোচ্চ ট্রাফিক এবং দ্রুত ইনডেক্স করা সম্ভব হবে?
বিভিন্ন SEO পদ্ধতি ব্যবহার ছাড়াও আমি সবসময় নিশ্চিত করি যে আমার সাম্প্রতিক Sitemap যেন এসব সার্চ ইঞ্জিনে জমা থাকে। Sitemap বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু XML Sitemap সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় এবং এটি ইন্টারনেটে সহজলভ্য অনলাইন ও অফলাইন টুল দিয়ে তৈরী করা যায়। XML Sitemaps সবচেয়ে ভাল অনলাইনে Sitemap তৈরীর টুল। কিন্তু এই ফ্রি টুলটি ৫০০ লিংকের বেশি তৈরী করতে পারে না। যাই হোক আমি ব্যক্তিগত ভাবে Vigos gSitemap ব্যবহার করি। এটি ফ্রি ডাউনলোড করা যায়, অগণিত লিংক তৈরী করা যায় এবং এমনকি এর সাহায্যে ওয়েব সাইটে আপলোড করা যায়। তবে Wordpress ভক্তদের জন্য সুখবর আছে, Google XML Sitemaps plugins ব্যবহার করলে ব্লগ বা ওয়েব সাইটে নতুন ব্লগ পোষ্ট করার সাথেক সাথে sitemap টিও আপডেট হওয়ার সাথে সাথে সার্চ ইঞ্জিনে জমা হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনাকে Wordpress MU ভার্সন ব্যবহার করতে হবে।
কিভাবে সার্চ ইঞ্জিনে সাইটম্যাপ সাবমিট করা যায়?
কেউ কেউ Google Site Submit এবং Live Search URL Submission ব্যবহার করার উপদেশ দেয়। কিন্তু এই টুলগুলো স্প্যামারদের অত্যাচারে প্রায় অকেজো হয়ে পড়েছে বিধায় আমি এ’দুটো কমই ব্যবহার করি। এর পরিবর্তে আমি Sitemap আপলোড করার জন্য Google Webmasters Tools, Yahoo! Site Explorer এবং Live Webmaster ব্যবহার করি।
Sitemap ব্যবহারের সুবিধাগুলো কি কি?
সবচেয়ে বড় সুবিধা হল সার্চ ইঞ্জিনের বটগুলো খুব সহজেই ওয়েবসাইটের নতুন কনটেন্টগুলো খুঁজে পায় এবং তাদের সহজেই কনটেন্টগুলো ইনডেক্স করতে পারে। যদি কোন পেজ হোমপেজ থেকে ৩ লিংক দূরত্বে থাকে তাহলে বট খুব কম সময়ই এ সব পেজ খুজে পায়। সাইটম্যাপ ওয়েবসাইটের সবগুলো পেজের লিংক প্রকাশ করে বলে খুব সহজেই গভীরতম পেজগুলোও ইনডেক্স হয়ে যায়। আমার পরামর্শ হল হোমপেজ থেকে ৩ লিংকের বেশি দুরত্বে পেজ তৈরী না করাই ভাল, এটা SEO এর জন্য ভাল নয়।
সূত্র: বাংলা ভাষায় সর্ব প্রথম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৬
তর্পন বলেছেন:
ভাল
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। বিষয়টি কিছুটা কঠিন ... তাই আমার আগের ব্লগগুলো পড়লে সাহায্য হতে পারে। এছাড়া ওয়েবসাইট বিষয়ক যেকোন বিষয় নিয়ে http://www.iseoforum.com/ এ আলোচনা করতে পারেন।
শুভেচ্ছা রইল।
সাইফুল_পএপ বলেছেন:
ধন্যবাদ ভাইয়া
সিউল রায়হান বলেছেন:
প্রিয়তে পাঠিয়ে দিলাম পোস্টটা......অন্য পোস্টে কমেন্ট:
অনলাইনে আয় নিয়ে কর্মশালা গুলো টাকা মারার স্টাইল আরকি.... ওখানে ছিল একজনের সাথে কথা বলে জানতে পেরেছি.... তারা ১০০০ টাকা নিয়ে কিভাবে গুগল অ্যাডসেন্স সেটআপ করতে হয় তা শিখায়.....
সাইটের ভিজিটর, কন্টেন্ট, এসইও এগুলো নিয়ে কিছুই বলেনা....
দেশ এগিয়ে যাচ্ছে.... তাই এখন বাইরের দেশের প্রতারণার স্টাইলগুলো আমাদের দেশেও শুরু হচ্ছে
......যাই হোক, কেমন আছেন ???? আপনার ব্লগ পড়তে খুব ভাল লাগে..... যদিও কমেন্ট তেমন একটা আসেনা আপনার ব্লগে কিন্তু আমি হাতে গোণা যে কয়জনের ব্লগ পড়তে সামুতে আসি তাদের মাঝে আপনিও একজন........ লিখে যান........ শুভকামনা
দেশে আসবেন কবে ??? নাকি লন্ডনেই সেটেল্ড আপনি ???
লেখক বলেছেন: আসলে সারাদিন কর্মব্যস্ততার পর সবাই ব্লগে আসে বিনোদনের জন্য, আর আমি তো তাদের চাহিদা মেটাতে পারি না। চেষ্টা করি ঝগড়াঝাটি থেকে দূরে থাকতে, তাই আমার ব্লগে কমেন্টও কম।
সামহোয়ারইনের প্রায় জন্মলগ্ন থেকেই আমি এখানে - তখন কমেন্টের জন্য লিখতাম। এখন নিজের বিবেকের তাড়নায় লিখি - চেষ্টা করি আমার শিক্ষাটুকু সবার মাঝে ছড়িয়ে দিতে। মন্তব্য পেতে এখনও ভাল লাগে।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপাতত লন্ডনে সেটেল্ড হবার কোনো পরিকল্পনা নেই। পড়াশুনা শেষে দু'বছরের ওর্য়াক পারমিটে আছি - জুলাইয়ের শেষভাগে ছুটিতে আসার ইচ্ছে আছে।
চাচামিঞা বলেছেন:
অবশ্যই শিক্ষনীয় পোস্ট।
গিফার বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই....
গিফার বলেছেন:
আচ্ছা একাউন্ট ব্যান হলে ওরা মেইল দিয়ে জানাবে না?
লেখক বলেছেন: জানানোর তো কথা ...
গিফার বলেছেন:
কেন আপনের না এর আগে দুবার ব্যান হইসে? :@ :@
লেখক বলেছেন: জ্বি ... দু'বারই ইমেইল করছে
জাবেদ শোয়েব বলেছেন:
আপনার লেখা পড়ে অনেক ভাল লাগলো। আমি গুগল ব্যবহার করি।আপনার এখানে এসে আমি লাইভ এবং ইয়াহু সম্পর্কে জানতে পারলাম।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি নিয়মিত আমার লেখা পড়বেন।
শুভেচ্ছা রইল।
শওকত বলেছেন:
অবশ্যই শিক্ষনীয় পোস্ট।


















