গত বছরের সেপ্টেম্বর মাসে হঠাৎ করে মাথায় চিন্তা এল ব্লগ এবং ব্লগের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিভিন্ন বিষয় পর্যালোচনা নিয়ে একটা ওয়েবসাইট বানাতে। যেই ভাবনা, সেই কাজ। এক রাতের মধ্যেই Free Website SEO Review দাঁড় করিয়ে ফেললাম। কয়েকটি ফোরামে গিয়ে ব্লগটির সর্ম্পকে জানালাম, সাথে সাথে পর্যালোচনার জন্য মন্তব্য আর ইমেইল আকারে প্রচুর অনুরোধ মিলল। প্রায় ৭ টি পর্যালোচনার পর আমার যা স্বভাব, বরাবরের মতো আগ্রহ হারিয়ে ফেললাম।
যাহোক, হঠাৎ করে আজকে মনে হচ্ছে, যারা নতুন, ব্লগের পর্যালোচনা আসলে তাদেরই বেশি দরকার। আর বেশিরভাগ বাংলাদেশি ব্লগাররাই ইন্টারনেটে ব্লগের মাধ্যমে টাকা কামানোর বিষয়টিতে নতুন এবং ইচ্ছে থাকা সত্ত্বেও আশানুরুপ ফলাফল পাচ্ছে না। আমি ব্লগ র্পযালোচনার মাধ্যমে তাদেরকেই সাহায্য করতে পারি। যদিও আমাদের ফোরামে ওয়েবসাইট পর্যালোচনার জন্য একটি আলাদা সেকশনই বরাদ্ধ আছে। যেখানে আপনি সব সদস্যদের সাথে আপনার ওয়েবসাইটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পারেন এবং তারা তাদের ভাল লাগা, মন্দ লাগা আপনাকে বলতে পারে। এর মধ্যে দিয়ে আপনি আপনার সম্ভাব্য পাঠকের প্রতিক্রিয়া জানতে পারবেন এবং তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন অংশ পরিবর্তন করতে পারবেন।
ব্লগ পর্যালোচনার তিনটি সুবিধা আছে, একটি ইতিমধ্যেই বলে ফেলেছি। আরেকটি হল - আপনি ফ্রিতে আপনার ব্লগের প্রচারনা চালাতে পারছেন। আমার যদি আপনার ব্লগ/ওয়েবসাইট ভাল লাগে, আমি অবশ্যই আরেকবার ভিজিট করব এবং অন্যকেও উৎসাহিত করব। আর তৃতীয়টি হল - অনুরোধ করার মাধ্যমে আপনি আপনার ব্লগের লিংক আমার ব্লগে কিংবা আমাদের ফোরামে রেখে গেলেন। ফলে সার্চ ইঞ্জিনের স্পাইডার কিংবা বটগুলো যখন এই সাইটগুলো ইনডেক্স করব তখন ওই লিংক ধরে আপনার ব্লগেও ভ্রমন করবে, ওয়েবপেজগুলো ইনডেক্স করবে এবং আপনার ভাগ্য ভাল থাকলে লিংকগুলো ব্যাকলিংক হিসেবেও বিবেচিত হতে পারে। সার্চ ইঞ্জিনে ভাল রেজাল্ট পেতে হলে ব্যাকলিংক খুবই জরুরি। এটা নিয়ে আগে দু’একটা আলোচনা করেছি - আশা করি ভবিষ্যতেও করব।
কি থাকবে আমার পর্যালোচনায়? প্রথমেই বলে নেই - আমি খুব অলস প্রকৃতির। সবার অনুরোধ গ্রহন করা হয়তো সম্ভব হবে না। আমি তিনটি বিষয়ের দিকে নজর দিতে চেষ্টা করব। এক - ডিজাইন, দুই - সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং তিন - এ্যাড বসানোর স্থান। আমার পক্ষে খুব বিস্তারিত আলোচনা সম্ভব হবে না আর আমি নিজেকে পন্ডিতও মনে করি না। আমি শুধু আমার মতামতগুলো আমার পর্যালোচনার মধ্য দিয়ে তুলে ধরতে চেষ্টা করব। খুব বেশি হল প্রতি সপ্তাহে দুই / তিনটি ব্লগের পর্যালোচনা প্রকাশ করতে পারব। শুধু বাংলায় আমার পর্যালোচনার জন্য আমার বাংলা ব্লগে মন্তব্য আকারে আপনার ওয়েবসাইটের ঠিকানা জমা দিন আর ইংরেজিতে একাধিক পাঠকের পর্যালোচনা পেতে আমাদের ফোরামের ওয়েবসাইট পর্যালোচনা সেকশনে অনুরোধ জানাতে পারেন। দয়া করে কেবলমাত্র ইংরেজি ব্লগের পর্যালোচনার জন্য অনুরোধ করবেন।
সবার জন্য শুভেচ্ছা রইল।
সূত্র: ফ্রিতে ব্লগ র্পযালোচনা … আপনার ব্লগ জমা দিন
ফ্রিতে ব্লগ র্পযালোচনা … আপনার ব্লগ জমা দিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।