আজ থেকে ঠিক এক বছর আগে গুগল এডসেন্সে একাউন্ট খুলি। তখন আমার মাত্র একটি ওয়েবসাইট ছিল। এরপর একটি দুইটি করে ওয়েবসাইট বানাতে বানাতে আজ আমি প্রায় বেশ কয়েকটি ওয়েবসাইটের মালিক। অবশ্য সবগুলো ওয়েবসাইট নিয়মিত পরিচর্যা করার সময় হয়ে উঠে না। মাথায় কোনো বিষয় নিয়ে প্ল্যান ঘুরলেই ওয়েবসাইট বানিয়ে ফেলি। তারপর একসময় আগ্রহ হারিয়ে ফেলি কিংবা অন্য বিষয় নিয়ে মেতে উঠি।
যা হোক, প্রথম মাসে এডসেন্সের আয় ছিল মাত্র ২.২১ ডলার। সেখান থেকেই শুরু। দ্বিতীয় মাস শেষে আয় হল ৫৫.৮৫ ডলার আর তাতেই মজা পেয়ে গেলাম। আর পেছনে ফিরে তাকাতে হয় নি।
গুগলের বিধিনিষেধের কারনে পুরো পরিসংখ্যান দিতে পারছি না। তবে গত এক বছরে আমার পেজ ইমপ্রেশন ছিল প্রায় ১.৫৫ মিলিয়ন, ক্লিক প্রায় ৬০ হাজার আর আয় প্রায় ৩ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় ২ লক্ষের কিছু বেশি। টাকার অংকে খুব বড় নয়, তবে বাড়তি আয়ের উৎস ধরলে অংকটি নিতান্তই কমও নয়। ইতিমধ্যেই বেশ কয়েকবার গুগলের চেকও পেয়েছি। চেকগুলো দেখতে পারবেন এখানে ।
আমার মতে গুগল এডসেন্সে সাফল্য পেতে হলে ধৈর্য্য, নতুন কিছু শেখা আর করার আগ্রহ থাকতে হবে।
আমি চেষ্টা করে চলেছি ইন্টারনেটে আয়ের কৌশলগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে আর ভুল ধারনাগুলো শুধরে দিতে। যেকোনো বিষয়ে আলোচনা করতে আমার ব্লগে মন্তব্য আকারে প্রশ্ন করতে পারেন কিংবা আমার ফোরামে যোগ দিয়ে অন্যদের মতো নানা বিষয়ে প্রানময় আলোচনায় অংশ নিতে পারেন।
সবার সাফল্য কামনা করছি।
সূত্র: গুগল এডসেন্সে আমার ১ বছর পূর্তিনামা
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


