আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?

০৭ ই মে, ২০০৯ সকাল ৭:৪০

শেয়ারঃ
0 0 0

নি:সন্দেহে ওর্য়াডপ্রেস সবচেয়ে জনপ্রিয় ব্লগিং সফটওয়ার। ইদানিং ওয়ার্ডপ্রেসে নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে, তাই ওর্য়াডপ্রেসকে এখন ব্লগ ছাড়াও সম্পূর্ণ একটি CMS(Content Management System) হিসেবে ব্যবহার করা যায়। ওর্য়াডপ্রেস ইনস্টল এবং রক্ষনাবেক্ষন খুবই সহজ। আমি বাজি ধরে বলতে পারে প্রোগ্রামিং জানেন না, এমন ব্যক্তিও মাত্র ৩০ মিনিটের মধ্যে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ অনায়াসে ইনস্টল করতে পারবেন।

এখানে আমি খুবই সহজে ওয়ার্ডপ্রেস ব্লগ ইনস্টলের পদ্ধতি বর্ননা করতে চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক:

১. প্রথমে ওয়ার্ডপ্রেসের সর্বশেষ প্যাকেজটি (জিপ আকারে) ডাউনলোড করুন এবং unzip করুন। আপনি unzipএর জন্য যেকোন archieving সফটওয়ার ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে WinRAR ব্যবহার করি।

২. এবার wordpress ফোল্ডারের ভিতরে সবগুলো ফাইল এবং ফ্লোডার যেকোন FTP(File Transfer Protocol) সফটওয়ার ব্যবহার করে আপনার ওয়েব সার্ভারে আপলোড করে দিন। আমি হোস্টিংয়ের জন্য ABC Online Services, BlueHost, GoDaddy এবং HostGator ব্যবহার করি। আর FTP সফটওয়ারের জন্য আপনি FileZilla ব্যবহার করতে পারেন – এটি ফ্রি এবং সহজে ব্যবহার করা যায়।

৩. এখন আপনি আপনার হোস্টিং কন্টোল প্যানেলে গিয়ে MySQL ডাটাবেজ ব্যবহার করে একটি ডাটাবেজ এবং একটি user তৈরি করুন এবং user কে ডাটাবেজটি ব্যবহারের সব অনুমতি দিন।

৪. এবার সবগুলো ফাইল আপলোড হয়ে গেলে ব্রাউজার খুলে এড্রেসবারে আপনার ডোমেইনটি লিখে এন্টার দিন। তাহলে নিচের ফরমটি দেখতে পাবেন। এখানে ডাটাবেজের যাবতীয় বিবরন লিখে “Submit” বাটনটি ক্লিক করুন।


এবার নিচের ফরমটি দেখতে পাবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি পছন্দমতো শিরোনাম এবং ওয়েবসাইটের জন্য ব্যবহার করবেন এমন একটি ইমেইল এড্রেস লিখুন। আপনি যদি চান আপনার ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনের বট ভিজিট করে আপনার ওয়েবসাইট ইনডেক্স করবে এবং আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে স্থান পাবে, তাহলে পরের চেকবক্সে টিক দিয়ে “Install Wordpress” বাটনে ক্লিক করুন।


এবার পরের পেজের আপনার লগিনের বিবরন দেখতে পাবেন। পাসওর্য়াডটি টুকে রাখুন, যদিও পাসওয়ার্ডটি আপনার সরবরাহকৃত ইমেইল এড্রেসে পাঠিয়ে দেয়া হয়েছে। “Log In” বাটনে ক্লিক করুন।


এখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে “Log In” করুন


৫. ব্যাস ইনস্টল হয়ে গেলো আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ।

আশা করি টিউটোরিয়ালের প্রতিটি পদক্ষেপ খুব সহজে অনুসরন করতে পেরেছেন। যেকোন সমস্যায় আমাকে মন্তব্য আকারে প্রশ্ন করতে পারেন অথবা ওয়ার্ডপ্রেসের নিজস্ব টিউটোরিয়ালটি পড়ে দেখতে পারেন।

ধন্যবাদ … সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

সূত্র: কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?
ব্লগটির ইংরেজি ভার্সন পাবেন এখানে - How to install Wordpress Blog?

 

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৯ সকাল ৭:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই মে, ২০০৯ সকাল ৮:০১
হাসান বলেছেন: ভাইসব ... ভাল লাগলে অন্তত একটা মন্তব্য রেখে যেতে কাপর্ন্য করবেন না, আশা করি। রাত তিনটা বাজে ... ঘুমাতে গেলাম। কাল আবার অফিস দৌড়াতে হবে, ঘুমানোর জন্য হাতে আছে মাত্র সাড়ে চার ঘন্টা।

ভাল থাকবেন।
২. ০৭ ই মে, ২০০৯ সকাল ৮:০২
বিডি আইডল বলেছেন: ফ্রি সার্ভার গুলোতে ইন্সটলের ব্যাপারে কিছূ ধারণা দিন...
০৭ ই মে, ২০০৯ সকাল ৮:০৪

লেখক বলেছেন: পদ্ধতি একই হবার কথা ... ডাটাবেজ আর হোস্টিং স্পেস থাকলে সব জায়গাতেই এক নিয়ম। এটাই ওয়ার্ডপ্রেসের বড় সুবিধা।

০৭ ই মে, ২০০৯ সকাল ৮:০৫

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ... আপনার জন্য শুভ সকাল আর আমার জন্য শুভ রাত্রি।

৪. ০৭ ই মে, ২০০৯ সকাল ৮:৫০
কৌশিক বলেছেন: খুব কাজের পোস্ট। আপনাকে এক কুটি ধন্যবাদ।
৫. ০৭ ই মে, ২০০৯ সকাল ৯:০১
জানজাবিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনেরে। অফিসে কামে লাগতে পারে.........।
৬. ০৭ ই মে, ২০০৯ সকাল ৯:০৪
গৌতম রায় বলেছেন: সিএমএসগুলো ইনস্টলের পদ্ধতি মোটামুটি একই রকম। ভালো হয় আপনি ৩ নম্বর ধাপে যেটা বলেছেন, সেই ডেটাবেজ কীভাবে তৈরি করতে হয়, সেটা নিয়ে পোস্ট দিলে। কারণ যারা একেবারেই নতুন, তারা এই জায়গাতে গিয়ে হোঁচট খায়।
৭. ০৭ ই মে, ২০০৯ সকাল ৯:০৫
মহলদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল পোষ্ট। প্রিয়তে রাখলাম।
৮. ০৭ ই মে, ২০০৯ সকাল ৯:০৬
কৌশিক বলেছেন: হাসান ও গৌতম - ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য সিএমএসগুলোর একটা ধারণা দেবেন। ধরেন আপনি যদি রিকমেন্ড করেন তবে ওয়ার্ডপ্রেস ছাড়া আর কিসের জন্য করবেন?
৯. ০৭ ই মে, ২০০৯ সকাল ৯:২১
সুইট ভাই বলেছেন: অনেক দিন পরে ভাল একটি পোষ্ট পেলাম। ধন্যবাদ আপনাকে । এরকম আরো লেখা আশা করছি।
১০. ০৭ ই মে, ২০০৯ সকাল ৯:২৩
গৌতম রায় বলেছেন: সাধারণ ওয়েব সাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস এবং জুমলা ব্যবহার করতে পারেন। দুটোই তুলনামূলকভাবে সহজ। তবে মারাত্মক ধরনের ভালো সাইট করতে হলে ড্রুপাল ব্যবহার করতে পারেন। ড্রুপাল শেখা তুলনামূলকভাবে কঠিন। তিনচার দিনেই আপনি জুমলা বা ওয়ার্ডপ্রেস শিখে নিতে পারবেন, কিন্তু ড্রুপাল শিখতে হলে মাস দুয়েক সময় বোধহয় দিতেই হবে। তবে একবার ড্রুপালের কাঠামোটা ধরতে পারলে বাকি কাজ সহজ।

জুমলা শেখা নিয়ে একটা ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করেছি। দুটো পর্ব দিয়েছি। বাকিগুলোও আসবে। দেখতে পারেন- Click This Link এবং Click This Link
১১. ০৭ ই মে, ২০০৯ সকাল ৯:২৮
কৌশিক বলেছেন: অনেক ধন্যবাদ গৌতম। ড্রুপাল বিষয়ে আগ্রহ জন্মাচ্ছে।
১২. ০৭ ই মে, ২০০৯ সকাল ৯:৩৭
কায়েস মাহমুদ বলেছেন: ওয়ার্ড প্রেস মিউ(wordpress mu) নিয়ে সমস্যায় আছি। আমার লোকাল হোস্ট Xampp বা কোন সার্ভারেও ইনস্টল করতে পারছিনা।

দয়া করে জানাবেন কিভাবে মিউ ইনস্টল করতে হয়।
১৩. ০৭ ই মে, ২০০৯ সকাল ৯:৪১
গৌতম রায় বলেছেন: ড্রুপাল বিষয়ে আমি নিজেও শিখছি। তবে জুমলাটা বেশ ভালোভাবেই পারি। দেখি ড্রুপালের ওপর কোনো টিউটোরিয়াল দেয়া যায় কিনা।
১৫. ০৭ ই মে, ২০০৯ বিকাল ৪:৪৯
ক্যামেরাম্যান বলেছেন: গৌতম রায় জুমলা নিয়ে একটা সিরিজ করুন। আমরা কিছু শিখি।

হাসান অনেক ধন্যবাদ। আমি একটা সিরিজ শুরু করেছিলাম ওয়ার্ডপ্রেস নিয়ে। শেষ করা হয় নি।

Click This Link
Click This Link
১৬. ০৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
ইসানুর বলেছেন: হাসান ভাই, আপনাকে অভিনন্দন চমৎকার এই লেখাটির জন্য।
১৭. ০৮ ই মে, ২০০৯ রাত ১:৪৭
ফিউশন ফাইভ বলেছেন: চমৎকার। দ্রুপাল নিয়ে কিছু লিখুন।
১৮. ০৮ ই মে, ২০০৯ রাত ১:৫৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভালো লেগেছে :)

অন্যগুলো নিয়েও লিখুন...... :)
১৯. ০৮ ই মে, ২০০৯ সকাল ৮:৩৭
কেএসআমীন বলেছেন: খুব ভাল পোস্ট। ওয়ার্ডপ্রেসের এত কিছু জানি না। বছর খানেক আগে একটা একাউন্ট খুলেছিলাম ওয়ার্ডপ্রেসে। সামহোয়ারের উল্লেখযোগ্য কিছু লেখা সেখানে কপি করি মাত্র।
ksamin.wordpress.com

আপনার এই পোস্ট নতুন দুয়ার খুলে দিল...

অনেক ধন্যবাদ...
০৮ ই মে, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ ... শুনে ভাল লাগল

২০. ০৮ ই মে, ২০০৯ সকাল ৮:৪৪
লেখাজোকা শামীম বলেছেন: ভালো পোস্ট। প্রিয়তে রাখলাম। আরও আশা করি।
২১. ০৮ ই মে, ২০০৯ বিকাল ৩:২৭
হাসান বলেছেন: শুভেচ্ছা রইল ... আশা করি পরের পোষ্টগুলোও ভাল লাগবে।
২৩. ১০ ই মে, ২০০৯ দুপুর ২:৫৫
গিফার বলেছেন: দারুন পোষ্ট হাসান ভাই এই নিয়ে এক সময় অনেক ঝামেলায় পড়েছিলাম।

কিছু ফ্রি হোস্টিং আছে যাদের স্ক্রিপ্ট ইনসটলার দিয়ে সহজে ওয়ার্ডপ্রেস সেটাপ দিয়া যায়।

oxyhost.com
byethost.com
zymic.com

আরো আছে এখন মনে নাই।
১০ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: স্ক্রিপ্ট দিয়ে করা যায়, সেটা জানি। তবে আমি নিজ হাতে সেটআপ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এছাড়া কিছু হোস্টিংয়ে দুই ক্লিকেও সেটআপ করা সুবিধা আছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৪. ১৪ ই মে, ২০০৯ সকাল ১১:২৬
পথিক!!!!!!! বলেছেন: আমার বহুত কষ্টহৈছিল ..আপলোডে
২২ শে মে, ২০০৯ ভোর ৫:১৯

লেখক বলেছেন: আশা করি কাজে লেগেছে ... মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৬. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৭
সিক্স স্ট্রিং বলেছেন: এত সুন্দর একটা পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ :)
২৭. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১৯
মহসিন০৮ বলেছেন: ভালো লেগেছ। ধন্যবাদ .............
২৮. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৭
সুনীল সমুদ্র বলেছেন:

চমৎকার পোষ্ট।
খুব কাজে লাগবে এ বিষয়ে আগ্রহীদের। তবে গৌতম রায়ের সাথে একমত।

গৌতম রায় বলেছেন---
"ভালো হয় আপনি ৩ নম্বর ধাপে যেটা বলেছেন, সেই ডেটাবেজ কীভাবে তৈরি করতে হয়, সেটা নিয়ে পোস্ট দিলে। কারণ যারা একেবারেই নতুন, তারা এই জায়গাতে গিয়ে হোঁচট খায়।"
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: ডেটাবেজ তৈরির জন্য আমার এই পোষ্টটি দেখুন - http://bn.jinnatulhasan.com/2009/08/1247

২৯. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৮
বিবর্তনবাদী বলেছেন: পরে কাজে লাগাতে চেষ্টা করব। আশা করি কাজে আসবে।
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৩০. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩১
হামিদ পায়োনিয়ার বলেছেন: + সহকারে সংরক্ষিত হইল। চেষ্টা করে বিফল হলে আপনাকে স্বয়ং সলভ করে দিতে হবে। আশা করি সাহায্য করবেন............
৩১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৪
মহসিন০৮ বলেছেন: ধন্যবাদ, ভাল লাগল।
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৫. ০৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৩৮
বগ্ঙ সন্তান বলেছেন: VAI WORDPRESS R SHOBKICHUI MOTAMUTI KORECI. KINTU THEME DESIGN KORTE PARCI NA. R BUDDYPRESS ER THEME NI E O JAMELAI ACI.PLZ HELP KORUN KEU.
AMI DREAMWEAVER MX USE KORI
৩৬. ২০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪১
মুভি পাগল বলেছেন: ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে ভূয় খাই
৩৭. ০৯ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
রাজামশাই বলেছেন: ৩. এখন আপনি আপনার হোস্টিং কন্টোল প্যানেলে গিয়ে MySQL ডাটাবেজ ব্যবহার করে একটি ডাটাবেজ এবং একটি user তৈরি করুন এবং user কে ডাটাবেজটি ব্যবহারের সব অনুমতি দিন।

 

মোট সময় লেগেছে ১.০০৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ