somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ারইনে বিজ্ঞাপন এবং আমার ব্যক্তিগত মতামত

০৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে নিচ্ছি এই পোষ্টের প্রতিটি শব্দ আমার ব্যক্তিগত মতামত। মতামতের অমিল থাকতেই পারে, তাই বলে অযথা গালাগালি, ব্যক্তিগত রেষারেষি থেকে বিরত থাকবেন বলে আশা করি।

এখন সামহোয়ারইনে প্রতিদিনেই একটি বিষয় নিয়ে পোষ্ট হচ্ছে - সামহোয়ারইনে বিজ্ঞাপন এবং তা থেকে আয়ের ভাগবাটোয়ারা।

সামহোয়ারইন ব্লগ এখন বাংলা ভাষায় সবচেয়ে বড় ব্লগ, কোনো সন্দেহ নেই। প্রতি মুর্হূতে কমপক্ষে ৯০+ ভিজিটর লগিন করে থাকে এবং ১০০+ ভিজিটর অতিথির মতো ব্লগ পড়ে যায়। এটা অনেক বড় পাওয়া!

এজন্য আমার সবার উচিৎ কর্তৃপক্ষকে ধন্যবাদ দেয়া।

এলেক্সার মতে প্রতিটি পাঠক কমপক্ষে ৩০+ পেজ ভিজিটর করে - তাহলে চিন্তা করে দেখুন কি পরিমান ডেটা আপলোড / ডাউললোড হয় এই ব্লগে? আমার ব্যক্তিগতভাবে অনুমান করতে পারি প্রতি মাসে কমপক্ষে ২০০+ গিগাবাইট ডেটা ট্রান্সফার হয় এবং সামহোয়ারইনের লোড হওয়ার গতি দেখেই বোঝা যায় এটি কোনো শেয়ার হোস্টিংয়ে নাই। এর জন্য ডেডিকেটেড সার্ভার আছে। সবচেয়ে ফালতু মানের ডেডিকেটের সার্ভার চালাতেও প্রতি মাসে ৫০ থেকে ১০০ পাউন্ড লাগে। ৫০ পাউন্ডে হয় ৬,০০০ টাকা আর ১০০ পাউন্ডে হয় ১১,০০০ টাকা।

হতে পারে সামহোয়ারইনের কাছে টাকার অংকটুকু বড় নাও হতে পারে কিন্তু প্রতিমাসের টাকাগুলো যোগ করলে ৩ বছরের হিসেবে সামহোয়ারইন কম টাকা খরচ করেনি এই ব্লগের পেছনে - প্রশ্ন হল তাদের লাভ কি?

এই দুনিয়ায় নিজের বাপ-মা ছাড়া কেউই আপনাকে, আমাকে কিছুই ফ্রি দেবে না - আশা করি এই কথাটি বিশ্বাস করেন। তাহলে সামহোয়ারইন কেন ফ্রি দেবে?

ওয়ার্ডপ্রেসে কিছু ফিচার ফ্রি আর বাকিগুলো পয়সা দিয়ে কিনতে হয়, ব্লগার ডট কম ফ্রি কারন পরোক্ষভাবে গুগল নিজের সাইটে নিজের বিজ্ঞাপন থেকেই পয়সা কামাচ্ছে। সেখানে সামহোয়ারইন তো সবকিছুই ফ্রি।

আমরা নিজেদের মতো ব্লগ, ওয়েবসাইট খুলে পয়সা কামাচ্ছি কিঙবা পয়সা কামাতে চেষ্টা করছি - হিসেব মতে সামহোয়ারইনেরও অধিকার আছে পয়সা কামানোর, অন্তত সার্ভার চালানোর মতো তহবিল যোগাড় করার। প্রথম আলোর দিকেই তাকিয়ে দেখেন - বিজ্ঞাপনের ঠেলায় খবর পড়াই দায় হয়ে গিয়েছে।



অনেকে বিজ্ঞাপনের আয়ের অংশ চেয়েছেন, বিভিন্ন ধরনের সুপারিশ করেছেন - কর্তৃপক্ষ বিষয়গুলো ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। কিন্তু আমার কিছু পর্যবেক্ষন নিম্নরুপ:

১. কিভাবে আয় ভাগ বাটোয়ারা হবে? পোষ্টের সংখ্যার ভিত্তিতে হওয়ার সিদ্ধান্ত নেবার সাথে সাথে প্রতিদিন অন্তত এক লক্ষ ব্লগ পোষ্ট হবে এবং তার অধিকাংশই পড়ার অযোগ্য হবে আমি নিশ্চিত।

২. পেজ ভিউয়ের ভিত্তিতে হলে অটো সার্ফার দিয়ে পেজ হিট বাড়ানো হবে - অযথা ডেটা ট্রান্সফার বাড়তেই থাকবে। হিতে বিপরীত!

৩. সেরা লেখকদের পয়সা দিলে পক্ষপাত্বিতের অভিযোগ আনা হবে।

৪. বাংলা ব্লগ বিধায় এডসেন্স, এডব্রাইট, কনটেরা - কোনো বিজ্ঞাপন সংস্থাই ব্লগে বিজ্ঞাপন দিতে সম্মত হবে না। বাকি থাকলো বাংলাদেশি সংস্থাগুলো। আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিষ্ঠানগুলো পেজ ইমপ্রেশন কিংবা ক্লিকের ভিত্তিতে পয়সা দেবে না - তারা মাসে ধরা একটি টাকা দিয়ে রাজি হবে। সেক্ষেত্রে প্রতি মাসে কিভাবে টাকা ভাগ বাটোয়ারা হবে চিন্তা করে দেখবার বিষয়।

৫. টাকা কামানোর গন্ধে হাজারো সুবিধাবাদী ব্লগার হাজির হবে।



আমার সুপারিশ
--------------------------------------------------------------------
আমি আপনি যখন প্রথম এই ব্লগে এসেছিলাম, তখন কি টাকা কামানোর নিমিত্তে এখানে এসেছিলাম - না! তাহলে এখন টাকাটাই বড় হয়ে গেল কেন? অনেকে বলতে পারেন, সামহোয়ারইন আমাদের জোড় করে বিজ্ঞাপন গেলাচ্ছে। গিলবার দরকার কি - এড ব্লকার দিয়ে এড ব্লগ করে দিন, ব্যস সমস্যার সমাধান হয়ে গেল।

টাকা পয়সার হিসেবে গেলেই হাজারো সমস্যার সৃষ্টি হবে। কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে ... ইত্যাদি ইত্যাদি। এর চেয়ে বরং পরিমিত হারে বিজ্ঞাপন প্রদর্শন করা হউক যাতে পাঠকদের অসুবিধাও না হয়, আর সামহোয়ারইনও কিছু টাকা কামাতে পারে।

আমি ব্লগারদের টাকা না দেবার পক্ষে সাফাই গাইছি না, শুরু ভয় পাচ্ছি ব্লগের মাঝে টাকার গন্ধ এসে গেলে তার পরিনামকে!




পোষ্টটিতে প্লাস-মাইনাস যাই দেন না কেন, নিজের মতামতটুকু জানাতে ভুলবেন না।

সবার জন্য শুভেচ্ছা রইল।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০২
২৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×