![]() | আর এস এস ফিড |
পোস্ট আর্কাইভ
- অক্টোবর,২০১২(১)
- জুন,২০১২(১)
- মার্চ,২০১২(১)
- আগস্ট,২০১১(১)
- জুলাই,২০১১(২)
- এপ্রিল,২০১১(১)
- জানুয়ারী,২০১১(১)
- নভেম্বর,২০১০(১)
- সেপ্টেম্বর,২০১০(১)
- আগস্ট,২০১০(১)
- মে,২০১০(২)
- এপ্রিল,২০১০(১)
- মার্চ,২০১০(২)
- জানুয়ারী,২০১০(৪)
- ডিসেম্বর,২০০৯(৪)
- নভেম্বর,২০০৯(৪)
- অক্টোবর,২০০৯(২)
- সেপ্টেম্বর,২০০৯(৬)
- আগস্ট,২০০৯(৩)
- জুলাই,২০০৯(১২)
- জুন,২০০৯(১০)
- মে,২০০৯(১৫)
- এপ্রিল,২০০৯(৬)
- মার্চ,২০০৯(১২)
- ফেব্রুয়ারী,২০০৯(১)
- জানুয়ারী,২০০৯(৬)
- ডিসেম্বর,২০০৮(৩)
- নভেম্বর,২০০৮(৪)
- আগস্ট,২০০৮(১)
- জুন,২০০৮(১)
- আগস্ট,২০০৭(১)
- জুলাই,২০০৭(১)
- জুন,২০০৭(৩)
- মে,২০০৭(৩)
- এপ্রিল,২০০৭(৬)
- মার্চ,২০০৭(১৫)
- ফেব্রুয়ারী,২০০৭(৪)
- ডিসেম্বর,২০০৬(৪)
- নভেম্বর,২০০৬(৪)
- অক্টোবর,২০০৬(৩)
- সেপ্টেম্বর,২০০৬(১)
- আগস্ট,২০০৬(১৭)
- জুলাই,২০০৬(১৭)
- জুন,২০০৬(২২)
- মে,২০০৬(৩৬)
- এপ্রিল,২০০৬(২৯)
- মার্চ,২০০৬(৩১)
- ফেব্রুয়ারী,২০০৬(৪৪)
- জানুয়ারী,২০০৬(৯)
আমার প্রিয় পোস্ট
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- ব্যবসা করবেন ব্যবসা? এমএলএম ব্যবসা? - আরিফ থেকে আনা
- বাংলাদেশের মেগালিথিক সৌধ গুলো কি আসলেই কি সমাধি বা স্মারক সৌধ? - রেজোওয়ানা
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে - টাইগার্স
- বাবা, এখন আর তোমার চোখে পোকা পড়ে না ... - সাঁঝবাতি'র রুপকথা
আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

ওর্য়াডপ্রেসের কয়েকটি সবোর্চ্চ ডাউনলোডকৃত প্লাগিংস
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫ |
পোষ্টটির সূত্র: ওর্য়াডপ্রেসের কয়েকটি সবোর্চ্চ ডাউনলোডকৃত প্লাগিংস
যারা ওর্য়াডপ্রেস ব্যবহার করেন, তাদের কাছে প্লাগিংস একটি পরিচিত শব্দ। প্লাগিংস ওয়ার্ডপ্রেসের কার্যক্ষমতাকে অনেকগুলো বাড়িয়ে দেয়। ওর্য়াডপ্রেস একটি ফ্রি এবং ওপেন সোর্স প্রজেক্ট। তাই প্রোগ্রামাররা এর উন্নয়নে অংশগ্রহনে খুবই আগ্রহী। প্রতিনিয়ত পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে হাজার হাজার প্রোগ্রামার বিভিন্ন প্রয়োজনে ছোট বড় প্রায় সব প্রয়োজন সমাধানের জন্য নানান ধরনের প্লাগিংস তৈরি করে চলেছে।
আজকের হিসেবমতে ওর্য়াডপ্রেসের প্লাগিংস ডাইরেক্টরীতে রয়েছে ৫,৫২৩টি প্লাগিংস। এগুলোর মধ্যে সর্বোচ্চ ডাউনলোডকৃত প্লাগিংসগুলো থেকে আমার পছন্দের কয়েকটি প্লাগিংস নিয়ে একটু আলোচনা করব।
All in One SEO Pack ওর্য়াডপ্রেসের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এই প্লাগিংসটি এক কথায় অতুলনীয়। প্লাগিংসটির মাধ্যমে ওয়ার্ডপ্রেসের অনপেজ অপটিমাইজেশন শতকরা ৯৫% ভাগ সম্পূর্ণ করা সম্ভব। এটি আজ পর্যন্ত সর্বমোট ২,০০৫,৮৬১ বার ডাউনলোড হয়েছে। প্লাগিংসটি আমারও খুবই পছন্দের এবং প্রতিটি ব্লগে ব্যবহার করি।
Google XML Sitemaps মানসম্মত সাইটম্যাপ যেকোনো সাইটের পেজ ইনডেক্স হবার হার বাড়িয়ে দেয়। এই প্লাগিংসটি সংস্ক্রিয়ভাবে সাইটম্যাপ তৈরি করতে পারে। প্রতিটি পোষ্ট কিংবা পেজ তৈরি করার সাথে সাথে সাইটম্যাপও আপডেট হয়ে যায়। একবার শুধু গুগল, ইয়াহু কিংবা লাইভ-এ সাইটম্যাপ জমা দিলেই প্রতিনিয়ত সার্চ ইঞ্জিনের বটগুলো ওই সাইটম্যাপ ধরে আপনার ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন পেজ ইনডেক্স করতে পারবে। প্লাগিংসটি দ্বিতীয় সর্বোচ্চ ১,১৫৭,৭১৩ বার ডাউনলোড হয়েছে।
Akismet ব্লগ পরিচালনায় একটি প্রধান সমস্যা হল স্প্যামিং। প্রতিদিন হাজারো স্প্যামিং মন্তব্যের জ্বালা থেকে রক্ষা পেতে এই প্লাগিংসটি অনেক উপকার করে। প্লাগিংসটি স্প্যাম কিংবা সন্দেহজনক মন্তব্যগুলো আলাদা করে মন্তব্য বাছাইয়ে এডমিনদের কাজে সাহায্য করে। প্লাগিংসটি আলাদাভাবে ইনস্টল করতে হয় না, ওয়ার্ডপ্রেসের সাথেই থাকে। তবে সক্রিয় করতে
NextGEN Gallery এটি ওর্য়াডপ্রেসের চর্তুথ সবোর্চ্চ ডাউনলোডকৃত প্লাগিংস - ৮২৫,২৭৫ বার ডাউনলোড হয়েছে। এর মাধ্যমে পুরো একটা ফটো গ্যালারী ইনস্টল করা সম্ভব, আর বোনাস হিসেবে থাকছে ফ্ল্যাশের স্লাইড শোর সুবিধা।
Contact Form 7 প্রোগ্রামিং জানেন না, অথচ আপনার ওয়েবসাইটে যোগাযোগের জন্য একটি ফরম খুবই জরুরি হয়ে পড়েছে - এমন অবস্থায় এই প্লাগিংসটি খুবই কাজে দেবে। নিমিষেই খুব সহজে বিভিন্ন ধরনের তথ্যের জন্য ফরম তৈরি করতে পারবেন।
এতক্ষন গেল সবোর্চ্চ কিছু প্লাগিংসয়ের কথা। এবার আসছি আমার পছন্দের কিছু প্লাগিংসে - এগুলো সবোর্চ্চ ডাউনলোডের কোঠায় পড়েনি, তবে আমি ব্যক্তিগতভাবে প্রতিটি ওয়েবসাইটে ব্যবহার করি।
Twitter for Wordpress সাম্প্রতিক সময়ে টুইটার ক্রেজে পরিনত হয়েছে। তাই যারা টুইটারে আগ্রহী, তারা এই প্লাগিংসটি ব্যবহার করতে পারেন। এর ফলে প্রতিটি ওর্য়াডপ্রেস পোষ্টের জন্য একটি টুইটার পোষ্ট করতে পারবেন এবং এর বিপরীতটিও করা সম্ভব।
ShareThis সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলুন আর ইন্টারনেটে নিজের ওয়েবসাইটের প্রচারনাই বলুন, সোশাল বুকর্মাকিং সাইটে আর্টিকেল বুকমার্ক করা খুবই জরুরি। আর এজন্য আমি এই প্লাগিংসটি ব্যবহার করি।
WassUp আমার সবচেয়ে পছন্দের প্লাগিংসের মধ্যে একটি। এর মাধ্যমে ওয়েবসাইটে আসা প্রতিটি পাঠক, সার্চ ইঞ্জিন বট/স্পাইডার সম্বন্ধে বিভিন্ন তথ্যসহ পরিসংখ্যান পাওয়া সম্ভব।
Maintenance Mode ওর্য়াডপ্রেসের টেমপ্লেটে পরিবর্তন করছেন, অথচ আপনি চান না যে পাঠক পরিবর্তন শেষ না হওয়া পর্যন্ত ওয়েবসাইটে ভিজিট করুন। তাহলে এই প্লাগিংসটি ব্যবহার করতে পারেন। এর ফলে পাঠকরা আপনার নোটিস দেখবে যে আপনি ওয়েবসাইটে কাজ করছে, তাই ওয়েবসাইটটি ডাউন। অথচ এডমিন হিসেবে আপনি পুরো ওয়েবসাইটে স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াতে পারবেন এবং প্রয়োজনমতো পরিবর্তন আনতে পারবেন।
Wordpress Popular Posts এটি ব্যবহার করে আপনি আপনার পাঠকদেরকে পছন্দমতো ফরমেটে আপনার ওয়েবসাইটের জনপ্রিয় আর্টিকেলগুলোর লিস্ট দেখাতে পারবেন।
আজ এ র্পযন্তই - আশা করি আগামীতে প্লাগিংস নিয়ে আরোও আলোচনা করতে চেষ্টা করব। আর পছন্দমতো প্লাগিংস খুঁজে না পেলে, আমাকে জিজ্ঞাসা করুন - আশা করি সাহায্য করতে পারব।
শুভেচ্ছা রইল সবার জন্য।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আমিনুল ইসলাম বলেছেন:
ধন্যবাদ। আরও প্রয়োজনীয় কিছু প্লাগইন আছে যেগুলো আমি ব্যবহার করছি। আপনার দেয়া চয়েসগুলোরও প্রায় সবগুলোই আমি ব্যবহার করি। তবে মেইনট্যানেন্স মোডটা ইন্সটল করতে হবে। ওটা একটা কাজের জিনিস।অফটপিকঃ আমি কোথাও কমেন্ট করতে পারি না। অন্য কোনও ইংরেজি ব্লগেও না। আপনার ব্লগে কমেন্ট করলে তা কি স্প্যাম বক্সে যায় নাকি মডারেশন? মডারেশন হলে ঠিক আছে। কিন্তু অধিকাংশ ব্লগেই আমার কমেন্ট স্প্যাম হিসেবে ফিল্টার করে। বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। কিছু আন্দাজ করতে পারছেন? হাসান-অনলাইনে একটা কমেন্ট করেছি। চেক করুন। প্রকাশ হয়নি এখনও।
কেবল মাত্র ওয়েবসাইটের ঠিকানার ঘরেই লিংক ব্যবহার করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ ... এধরনের মন্তব্যগুলোও স্প্যামিং লিষ্টে যেতে পারে।
সবুজ আরেফিন বলেছেন:
ধন্যবাদ।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
ওয়ার্ডপ্রেসে কমিউনিটি ব্লগ খোলার জন্য কি কি প্লাগইন দরকার?
তবে আমি All in One SEO Pack, WassUp এবং Google XML Sitemaps প্রতিটি ব্লগেই ব্যবহার করি।
আর কমিউনিটি ব্লগিংয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
রনি রাজশাহী বলেছেন:
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ওয়ার্ডপ্রেসে কমিউনিটি ব্লগ খোলার জন্য কি কি প্লাগইন দরকার? প্রশ্নটা আমারও।
রাতের নিশাচর বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ এমন পোস্টের জন্য।
গফরগাঁওফোরাম বলেছেন:
হাসান ভাই সালাম নিবেন । আপনার লেখা ব্লগ গুলো আমার খুবি প্রিয় এবং অনেক নতুন নতুন বিষয় শেখলাম । বিশেষ করে ওর্য়াডপ্রেসের সবগুলো লেখা ভাল ভাবে পড়েছি । এখন আগ্রহ হচ্ছে ওর্য়াডপ্রেসের থীম ডিজাইনের প্রতি। নরমাল ওয়েব ডিজাইন সম্পর্কে ভাল ধারনা আছে । কিন্তু আমার ডিজাইন করা টেমপ্লেটগুলো কিভাবে ওর্য়াডপ্রেসের থীম এ পরিবর্তন করবো অর্থাত ভাল টিউটোরিয়াল সাইটের লিংক অথবা এই বিষয়ে একটা ব্লগ লেখার অনুরোধ করছি । ধন্যবাদথিম ডিজাইন কিংবা থিম পরির্বতন করতে সিএসএস, পিএইচপি এবং ওর্য়াডপ্রেসের ফাংশনগুলো জানা প্রয়োজন।
রাগ ইমন বলেছেন:
প্লাস
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...












আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।