আমার প্রিয় পোস্ট
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- ব্যবসা করবেন ব্যবসা? এমএলএম ব্যবসা? - আরিফ থেকে আনা
- বাংলাদেশের মেগালিথিক সৌধ গুলো কি আসলেই কি সমাধি বা স্মারক সৌধ???? - রেজোওয়ানা
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে - টাইগার্স
- বাবা, এখন আর তোমার চোখে পোকা পড়ে না ... - সাঁঝবাতি'র রুপকথা
আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

Google Adwords Coupon … I’m Feeling Lucky
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:২২

পোষ্টটির সূত্র: Google Adwords Coupon … I’m Feeling Lucky
কালরাতে অফিস থেকে এসে দেখি গুগলের একটি খাম আমার জন্য অপেক্ষা করছে। খামটি মাসের এই সময়ে খুবই অপ্রত্যাশিত। কারন কোনো চেক এই মুর্হূতে আশা করছি না। যা হোক, রুমে এসে খুললাম। দেখি গুগল Adwords বিজ্ঞাপনের জন্য ৫০ পাউন্ডের একটি কুপন পাঠিয়েছে। ওয়াও!
সফল এডসেন্স কিংবা এডওর্য়াড ব্যবহারকারিদের জন্য গুগলের উপহার কোনো নতুন বিষয় নয়। ২০০৫ সালে গুগল ক্রিসমাস উপহার হিসেবে পুরো একটি টুলকিট পাঠাতো – যার মধ্যে থাকতো মাউস, ইউএসবি, ডেটা ক্যাবল ইত্যাদি। এরপর ২০০৬ সালে পাঠিয়েছিল ডিজিটাল ফটোফ্রেম এবং ২০০৭ সালে কেবলমাত্র একটি ২ গিগাবাইট মেমরিকার্ড আর ২০০৮ কিছুই পাঠায়নি।
যা হোক আমি বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখতাম আর ভাবতাম আমি কবে গুগলের সুনজরে পড়ব? অবশেষে পড়েই গেলাম। জানি এটি গুগলের নিজের পন্যের প্রচরনার একটি পন্থা তবুও মেইলিং লিস্টে নাম দেখে খুশি লাগছে।
গুগলের এডওর্য়াড ঠিক এডসেন্সের বিপরীত। এডসেন্সে যে বিজ্ঞাপনগুলো আমরা দেখতে পাই সেগুলো প্রকাশের জন্য বিজ্ঞাপনদাতাদের গুগলের এডওর্য়াড (Adwords) ব্যবহার করতে হয়। এজন্য গুগলকে বিষয় এবং চাহিদার উপর ভিত্তি করে গুগলকে পয়সা দিতে হয়। আর আমার এই কুপনটির মূল্য ৫০ পাউন্ড। অর্থাৎ এই কুপনটি ব্যবহার করে আমি ৫০ পাউন্ড মূল্যের বিজ্ঞাপন প্রর্দশন করতে পারবো।
বেশ আগে থেকেই আমার একটা Adwords একাউন্ট আছে, সেটা হালকা-পাতলা কয়েক পাতলা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করেছি। ভাবছি এই পঞ্চাশ পাউন্ড কোনো ওয়েবসাইটের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করব।
বি:দ্র: গোপনীয়তার খাতিরে কুপন নম্বর এবং আমার বাসার নম্বর মুছে ফেলা হয়েছে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ ... পৃথিবী বানান শেখা থেকে শুরু করি ![]()
সিউল রায়হান বলেছেন:
হুম........ কনগ্রাটস ভাইয়া এডসেন্স বাংলায় নাই কেন ??? বাংলায় এডসেন্সের জন্যে কি আমাদের প্রচুর ফিডব্যাক দিতে হবে নাকি ?? আপনার মত সফলদের ফিডব্যাকে কাজ হতে পারে মনে হয়....
আরেকটা প্রশ্ন: আপনি কি ম্যানচেস্টারে থাকেন ???
লেখক বলেছেন: প্রথম উত্তর: গুগলে বাংলায় সার্চ হয় কম, আর যাও সার্চ হয় তা চটি বইয়ের বাইরে যেতে পারেনি। আর আমি ভাই নগন্য পাবলিশার ... আমার ফিডব্যাকে লাভ হবে না, তবে আজই একবার চেষ্টা করে দেখবো।
দ্বিতীয় উত্তর: আমি লন্ডনে থাকি, জায়গার নাম লেইটনস্টোন।
লেখক বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ ... তবে আমি ওইখানে ফর্ম পূরন করে পাই নি।
রাগ ইমন বলেছেন:
আমার মত নাদান কিন্তু ব্লগিং তথা লেখালেখিতে আসক্ত আপনার ব্লগ থেকে অনেক কিছুই শিখছি। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন নিয়ে আপনার পোস্টটা থেকে অনেক কিছু জানলাম। ব্লগে আসতেও পারি না তেমন, লিখা তো বন্ধ করে রেখেছি । তবে আপনার ব্লগটা নিয়মিত অনুসরণের চেষ্টা করছি । দেখি, আমার মত নভিস যদি কিছু শিখতে পারি! পোস্টে +++++++++++++
অফটপিকঃ আপনাকে আমি প্রথম থেকেই চিনি এবং ভুলিনি কখনোই ।
লেখক বলেছেন: জ্বি ... ধন্যবাদ আমিও আপনারে চিনি ... ইফতারের কথা ভুলি নাই।
রাগ ইমন বলেছেন:
আপনি কোন এক মন্তব্যে আমাকে মনে করাতে চেষ্টা করছিলেন, তাই বললাম ।
আপনার পাকিস্তান কানেকশন খুঁজে যথেষ্টই মজা করা হয়েছিলো ঐ সন্ধ্যায়। ওইটা একটা মধুর সন্ধ্যাস্মৃতি ।
এখন কি পুরো দস্তুর চাকুরে? থিসিস প্রকাশনার কোন পরিকল্পনা আছে ? কাজের পাশাপাশি গবেষণার কাজ করার ইচ্ছা আছে?
অনেক প্রশ্ন করে ফেললাম। আমার কেন যেন মনে হয়, যত বাঙ্গালী কম্পিউটার কিংবা ইন্টারনেট নিয়ে দুর্দান্ত সব কাজ করে, তারা তেমন ভাবে " পেপার বা বই পাব্লিশ" মনে হয় করে না। আমার ধারনা কি ভুল?
ভুল হলে, কোথায় খুঁজবো ?
ঠিক হলে , কেন করে না ?
লেখক বলেছেন: না না ... ভুলিনি। হয়তো অন্যকিছু বোঝাতে চেয়েছিলাম।
জ্বি পুরোপুরি চাকুরে। এমএস শেষ হয়েছে গত বছর, আমি আসলে বরাবরই পেপারের চেয়ে কাজের প্রতি আগ্রহী ছিলাম।
বাংলা ভাষায় মৌলিক কোনো বই পাওয়া যায় না, যা পাওয়া যায় তার পুরোটাই প্রায় ইংরেজি থেকে শব্দ ধরে ধরে বাংলা করা। হাসিন ভাইয়ের কথাই ধরুন, ওনার বেশ কয়েকটা বই বেড়িয়েছে। সবগুলোই ইংরেজিতে।
আসলে বাংলা বইয়ের চাহিদা নেই। তাই পেটের দায়ে প্রকাশক আর লেখক বাধ্য হয়ে ইংরেজিতেই পেপার, বই ছাপায়।
লেখক বলেছেন: আপনি লাকি .. আসলে আমি পয়সা অংক নিয়ে চিন্তিত কিংবা আগ্রহী নই। মেইলিং লিস্টে নাম এসেছে, তাতেই খুশি।
আমি এর আগে পাউন্ডে এডসেন্সের বেটা টেস্টিংয়ের জন্য নির্বাচিত হয়েছিলাম। তখন গুগলের নিষেধ অনুযায়ী কাউকে বলিনি। এখন সবার জন্য (যুক্তরাজ্যের পাবলিশারদের) এটি উন্মুক্ত করে দেয়া হয়েছে।
রাগ ইমন বলেছেন:
ঠিক আছে , বাংলা ভাষার বইয়ের লভ্যাংশ তুলতে হয়ত আরো সময় লাগবে! আমার কিন্তু প্রশ্নটা বাংলা ভাষায় বই নেই কেন ছিলো না , প্রশ্নটা ছিলো বাংলাদেশী লেখকদের বই , গবেষণা পত্র নিয়ে । হোক সেটা আপাতত অন্য কোন ভাষাতেই ! আমি আসলে বাংলাদেশীদের "রেফারেন্স" হিসেবে দিতে চাই। বিদেশীদের কাগজ পত্রের রেফারেন্স দিতে দিতে আর " ইউ ইন্ডিয়ান্স আর ডুইয়িং ওয়েল" শুনতে শুনতে মাথায় রক্ত উঠে যায় ।
পান্থ বিহোস বলেছেন:
অভিনন্দন আপনাকে। এখন বলেন, কেমতে কী?আমিও এমত একটা পাইতে চাই ভাইজান, আপনার কাজ দেখে অবাক লাগে। এমত হইতে মন চায়...
লেখক বলেছেন: তাইতো কেমতে কি?
লেখক বলেছেন: দু:খিত ... রিপ্লাই না দেবার জন্য
কেমন আছেন? মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাইরাস! ভাইসাব একটি লিংক দিয়েছেন, বললেন ওটা ব্যবহার করলে নাকি কুপন পাওয়া যায়। আমি ট্রাই করিনি, আগ্রহী হলে ট্রাই করে দেখতে পারেন।
তারপর নিজের ব্লগের/ ওয়েবসাইটের জন্য ব্যবহার করুন এবং বেশি করে ট্রাফিক পান।
ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ
কোডার বলেছেন:
বড়ই সৌভাগ্যবান আপনি। গডএড্ডি থেকে একটা ডোমেইন কিনতে চাই, হেল্প করতে পারেন আমাকে?
লেখক বলেছেন: জ্বি ... কি সাহায্য চান তা আমার ওয়েবসাইটে থাকা ফর্মে জানিয়ে দিন। আশা করি খুব শীঘ্রই উত্তর পেয়ে যাবেন।
http://bn.jinnatulhasan.com
শুভেচ্ছা রইল।
ত্রিভুজ বলেছেন:
মার্কেটিং এ গুগল অনেক ভাল। কিন্তু গুগলের চাইতে অন্য সার্ভিসগুলো ইদানিং বেশী ভাল লাগছে। প্রচুর ভিজিটর তাকলে এড ব্রাইট থেকে বেশী টাকা আসে মনে হলো...
লেখক বলেছেন: কিন্তু এডব্রাইটের সমস্যা হচ্ছে ওদের কনটেন্টের সাথে এ্যাডগুলোর মিল থাকে না। দেখা যায় ধর্মীয় ওয়েবসাইটে ডেটিংয়ের বিজ্ঞাপন দিয়ে বসেছে। তখন পাবলিকের মাইর খাইতে সময় লাগে না ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















