দেখতে দেখতে তিন বছর হতে চলল, ২০০৬ এ বিলেতি জীবনের এক বছরের মাথায় এক মাসের ছুটি দেশে এসেছিলাম। এরপর কয়েকবারই ভেবেছিলাম দেশে যাবার কথা, সময় করে উঠতে পারিনি। এবার সময় পেয়েই গেলাম।
একমাসের ছুটির জন্য বসের কাছে আবেদন জমা দিয়েছিলাম, বিনা বাক্যব্যয়ে মঞ্জুর হয়ে গেল।
বলতে গেলে অনেকটা ভাগ্যের জোরেই ১৫ই জুলাইয়ের সকালের টিকেট পেয়ে গেলাম খুব সস্তায়, মাত্র ৪৪০ পাউন্ডে, আজই ব্রিক লেনে গিয়ে টিকেট কেটে ফেললাম। দেশে পৌছাবো ১৬ তারিখ সকাল বেলায়। এক মাস থাকব, ২৪শে আগস্ট আবার রওনা দেব।
ভাবছি সবাই মিলে যদি একদিন বসা যায় তো ভাল হবে, ব্লগিং, এডসেন্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আলোচনা করা যাবে। কোনো এক শুক্র কিংবা শনিবার যদি সবাই কোথাও বসতে পারি যেখানে ইন্টারনেটের সুবিধা আছে তাহলে হাতে কলমে বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব হবে।
চিন্তা করছি কি করা যায়, আপনাদের মাথায় কোনো বুদ্ধি এলে সবার সাথে শেয়ার করুন। অফিস থেকে পোষ্টাইতেছি ... সবাই বাড়ি চলে গেছে। একা অফিসে বসে আছি, কেনো জানি কিছুই ভাল লাগছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


