পোস্টটির সূত্র: আমার দেখা সেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিও
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে যারা জড়িত, Matt Cutts এর নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তিনি গুগলের সার্চ ইঞ্জিন কোয়ালিটি, স্প্যামিং এবং সেফসার্চ নিয়ে কাজ করেন। তবে তিনি অনেকটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ে গুগলের মুখপাত্র হিসেবে কাজ করেন। তিনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জটিল বিষয়গুলোকে লিখে যান খুব সহজ ভাষায়।
সম্প্রতি তিনি গুগল আই/ও -তে এক ঘন্টার একটি সেশনে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সাইট রিভিউ করেছেন। কয়েকটি সাইট নিয়ে ধরে ধরে তিনি সাইটগুলোর দূর্বলতা আলোচনা করেছেন। যেকোনো ওয়েবমাষ্টার এবং ব্লগারের জন্য ভিডিওটি খুবই উপকারি হতে পারে।
হাতে সময় নিয়ে ভিডিওটি দেখতে বসুন, টিপসগুলো খাতায় টুকে রাখুন। আর পরবর্তীতে যখনই ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে চিন্তা করবেন, লিষ্টটি এক নজরে দেখে নিতে ভুলবেন না।
--------------------------------------------------------------------
আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্লগে আসা সম্ভব হয় না? তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে।আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।
এই মুর্হূতে ১০৫ জন পাঠক আমার ইমেইল নিউজলেটার নিয়মিত পড়ছেন।
--------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


