![]() | আর এস এস ফিড |
পোস্ট আর্কাইভ
- অক্টোবর,২০১২(১)
- জুন,২০১২(১)
- মার্চ,২০১২(১)
- আগস্ট,২০১১(১)
- জুলাই,২০১১(২)
- এপ্রিল,২০১১(১)
- জানুয়ারী,২০১১(১)
- নভেম্বর,২০১০(১)
- সেপ্টেম্বর,২০১০(১)
- আগস্ট,২০১০(১)
- মে,২০১০(২)
- এপ্রিল,২০১০(১)
- মার্চ,২০১০(২)
- জানুয়ারী,২০১০(৪)
- ডিসেম্বর,২০০৯(৪)
- নভেম্বর,২০০৯(৪)
- অক্টোবর,২০০৯(২)
- সেপ্টেম্বর,২০০৯(৬)
- আগস্ট,২০০৯(৩)
- জুলাই,২০০৯(১২)
- জুন,২০০৯(১০)
- মে,২০০৯(১৫)
- এপ্রিল,২০০৯(৬)
- মার্চ,২০০৯(১২)
- ফেব্রুয়ারী,২০০৯(১)
- জানুয়ারী,২০০৯(৬)
- ডিসেম্বর,২০০৮(৩)
- নভেম্বর,২০০৮(৪)
- আগস্ট,২০০৮(১)
- জুন,২০০৮(১)
- আগস্ট,২০০৭(১)
- জুলাই,২০০৭(১)
- জুন,২০০৭(৩)
- মে,২০০৭(৩)
- এপ্রিল,২০০৭(৬)
- মার্চ,২০০৭(১৫)
- ফেব্রুয়ারী,২০০৭(৪)
- ডিসেম্বর,২০০৬(৪)
- নভেম্বর,২০০৬(৪)
- অক্টোবর,২০০৬(৩)
- সেপ্টেম্বর,২০০৬(১)
- আগস্ট,২০০৬(১৭)
- জুলাই,২০০৬(১৭)
- জুন,২০০৬(২২)
- মে,২০০৬(৩৬)
- এপ্রিল,২০০৬(২৯)
- মার্চ,২০০৬(৩১)
- ফেব্রুয়ারী,২০০৬(৪৪)
- জানুয়ারী,২০০৬(৯)
আমার প্রিয় পোস্ট
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- ব্যবসা করবেন ব্যবসা? এমএলএম ব্যবসা? - আরিফ থেকে আনা
- বাংলাদেশের মেগালিথিক সৌধ গুলো কি আসলেই কি সমাধি বা স্মারক সৌধ? - রেজোওয়ানা
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে - টাইগার্স
- বাবা, এখন আর তোমার চোখে পোকা পড়ে না ... - সাঁঝবাতি'র রুপকথা
আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

নতুন ব্লগাররা ওয়েবসাইটের দিকে নজর দিন ~ পাঠককে ওয়েবসাইটকে ধরে রাখুন
৩০ শে জুলাই, ২০০৯ রাত ২:৫৬ |
পোষ্টটির সূত্র: নতুন ব্লগাররা ওয়েবসাইটের দিকে নজর দিন ~ পাঠককে ওয়েবসাইটকে ধরে রাখুন
ব্লগ আর ওয়েবসাইট – যেটাই শুরু করেন না কেন, প্রথমদিন থেকে ক্ষেত্রবিশেষে পরবর্তী ৩/৪ মাস ওয়েবসাইটের জন্য অগ্নিপরীক্ষার সময়। এসময়ের মধ্যেই প্রায় ২৫ থেকে ৩০ ভাগ নতুন ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। ওয়েবসাইটের মালিকগণ হয় পরিকল্পনা ছাড়াই ওয়েবসাইট শুরু করে ভুল বুঝতে পারেন কিংবা মহাপরিকল্পনা করেও লাভ হয় না। য়থেষ্ট ভিজিটর পান না কিংবা ভিজিটরদের ধরে রাখতে পারেন না। এর জলজ্যান্ত প্রমান পাবেন আমার ফোরামে , ওখানে অনেকেই অনেক উদ্যোমের সাথে ফোরামে অংশগ্রহন শুরু করে কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের আর খুঁজে পাওয়া যায় না।
ওয়েবসাইটের অপটিমাইজেশন নিয়ে অনেকবারই অনেক কথা বলেছি , ওয়েবসাইটের ভিজিটর পেতে অপটিমাইজেশনের বিকল্প নেই। আর আজকে ওয়েবসাইটের গঠন এবং এর উপাদান নিয়ে কিছু কথা বলব। ওয়েবসাইটের ডিজাইন পাঠককে ওয়েবসাইটে ধরে রাখার অন্যতম প্রধান হাতিয়ার। কোনো ওয়েবসাইটে প্রবেশের ৩ সেকেন্ডের মধ্যে পাঠক ওই ওয়েবসাইটে থাকা কিংবা না থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। এই ক্ষুদ্র সময়ের মধ্যে ডিজাইন ছাড়া পাঠকের চোখে আর কিছুই পড়ার কথা নয়।
![]()
১. প্রথমত ওয়েবসাইটের background এ কোনো ছবি ব্যবহার করবেন না, নিতান্তই ব্যবহার করতে হলে খুবই হালকা রংয়ের ব্যবহার করুন। কখনই কালো কিংবা গাঢ় background এ সাদা ফন্ট ব্যবহার করবেন না।
২. অনেকে চোখের শান্তির জন্য ফন্টের রং কালোর (#000000) এর পরির্বতে গাঢ় ধূসর (#333333) ব্যবহার করে থাকেন।
৩. সুন্দর একটা ব্যানার ব্যবহার করুন। নিজে ডিজাইন না করতে পারলে বন্ধুদের সাহায্য নিন। ব্যানারে ওয়েবসাইটের নামের সাথে সাথে ওয়েবসাইটের সাবটাইটেলও ব্যবহার করুন।
৪. Wordpress.com এর ফ্রি ব্লগে ডিজাইনে কোনো পরিবর্তন করা যায় না, তবে blogger.com এর ব্লগের ডিজাইন পরিবর্তন করা যায়। এজন্য পারলে blogger.com এর ব্লগের বোরিং ডিজাইন পরিবর্তন করে ফেলুন। এখানে ব্লগারের জন্য কিছু সুন্দর ম্যাগাজিন স্ট্যাইল ডিজাইন আছে।এছাড়াও গুগলে সার্চ দিয়েও হাজার হাজার ব্লগারের জন্য টেমপ্লেট পাওয়া সম্ভব। আর নিজের সার্ভারে ওর্য়াডপ্রেস কিংবা জুমলা ব্যবহার করলে তো কোনো কথাই নেই – হাজার হাজার টেমপ্লেট পাওয়া যায়।
৫. ওয়েবসাইটে যতসম্ভব কম রং ব্যবহার করুন। এবং রংগুলো যেন একে অপরের সাথে ম্যাচ করে।
৬. প্রতিটি ক্যাটাগরি, সাবক্যাটাগরি, লেবেল ইত্যাদি পরিস্কারভাবে নির্বাচন করুন।
৭. প্রতিটি পোষ্ট সম্ভবমতো প্যারা করে, পয়েন্ট আকারে, হেডিং ব্যবহার করে লিখুন। এক নাগাড়ে লিখবেন না – তাতে পড়তে যেমন অসুবিধা তেমনি যারা দ্রুততার সাথে পড়তে চায় তারা স্ক্যান করতে পারে না।
৮. অনেকেই নানা ধরনের এনিমেশন ব্যবহার করেন, ওয়েবসাইটের সাথে সর্ম্পকিত না হলে ওগুলোর কোনো প্রয়োজন নেই।
৯. অহেতুক হোমপেজে সংবাদপত্র, বিনোদনের ওয়েবসাইটের লিংক দেবার দরকার নেই। যতদূর পারেন পাঠককে নিজের ওয়েবসাইটেই আটকে রাখুন।
পাঠককে ওয়েব ট্রাফিকের তথ্য দেবার দরকার নেই। এতে পাঠক সংখ্যা কম হলে পাঠকের মনে বিরুপ প্রতিক্রিয়া হতে পারে।
১০. কার্সরে এনিমেশন, বিভিন্ন widgets, অহেতুক background এ গান ব্যবহারের দরকার নেই। এগুলো কেবল ওয়েবসাইটকে ধীরগতিরই করে না বরং বিরক্তির উদ্রেকও করে।
১১. ভদ্রতার সাথে প্রতিটি মন্তব্যের উত্তর দিন। এমনকি ইমেইল করেও মন্তব্যের উত্তর দিতে পারেন।
১২. পাঠককে RSS Feed কিংবা ইমেইল নিউজলেটার সাবস্ক্রাইবে উৎসাহিত করুন। এমনকি বুকমার্কেও উৎসাহিত করতে পারেন।
১৩. যত্রতত্র বিজ্ঞাপন ব্যবহার থেকে দূরে থাকুন। এ বিষয়ে পরর্বতীতে বিস্তারিত লিখতে চেষ্টা করব।
১৪. নিয়মিত নির্দিষ্ট বিষয়ে ব্লগ পোষ্ট করুন, কপি-পেস্ট করা থেকে দূরে থাকুন।
১৫. প্রথম পাতায় অনেকগুলো পোষ্ট প্রকাশিত করা থেকে বিরত থাকুন। ৪/৫টির বেশি পোষ্ট একসাথে দেখানোর প্রয়োজন নাই।
১৬. আবার পোষ্ট বড় হলে পুরো পোষ্টও দেখানোর দরকার নেই। এতে করে স্ক্রলিং বেড়ে যায়।
১৭. ইংরেজিতে ব্লগ বানালে, বাংলিশ শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন।
আপাতত এই পয়েন্টগুলো মনে পড়ছে। তাই একটানে লিখে ফেললাম। পয়েন্টগুলো পড়তে থাকুন, নতুন আরও কিছু টিপস নিয়ে আবার হাজির হব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, ব্লগ, ব্লগার, ব্লগিং ;
প্রকাশ করা হয়েছে: ফালতু কথা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
উঠান ভরা দুখ বলেছেন:
অনেক কিছু শিখলাম..ধন্যবাদ শেয়ারের জন্য
মহিউদ্দিন আহামেদ সৈকত বলেছেন:
ভাই একদম কাজের পোষ্ট..
ডিএইচ৫০০ বলেছেন:
ধন্যবাদ। হাসান ভাই, আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাই, কিভাবে গুগল এডসেন্সে একাধিক ওয়েবসাইট যুক্ত করতে হবে। অলরেডী গুগল এডসেন্সে আমার একটি ওয়েবসাইট যুক্ত আছে এখন আরেকটি ওয়েবসাইট যুক্ত করতে চাই, কিভাবে তা করতে হবে?
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
ধন্যবাদ। প্রিয়তে রাখলাম। কাজে লাগতে পারে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।