আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

গুগলকে কেবল গুগলই থামাতে পারে… পারলে থামান?

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪৮

শেয়ারঃ
0 2 0



পোষ্টটির সূত্র: গুগলকে কেবল গুগলই থামাতে পারে… পারলে থামান

গুগলকে নিয়ে এতগুলো পোষ্ট লেখা হয়েছে যে মনে হতে পারে আমি হয়তো গুগল বেতনভোগী মুখপাত্র। আসলে তা নয়। আমি চেষ্টা করছি গুগলের প্রতিটি পদক্ষেপকে অনুসরণ করতে আর যতই অনুসরণ করছি ততই মনে হচ্ছে গুগল অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

বিশ্বাস হয় না?

গত সাতদিনের মধ্যে গুগল দুইটি প্রতিষ্ঠান কিনে নিয়ে আবার আলোচনায় ফিরে এসেছে। একটি VoIP সফটওয়ার বানায় এবং অন্যটি মোবাইলের জন্য বিজ্ঞাপন দেখায়।

চলুন এগুলো কিভাবে গুগলের জন্য লাভবান হতে পারে, একটু ভেবে দেখি।

Gizmo5
এটি একটি VoIP সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান। তারা Gizmo5 ব্যবহারকারীদের ফ্রি কথা বলার সুযোগ দেয়। এছাড়াও এর মাধ্যমে কম খরচে পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলা যায়।

গুগল এই প্রতিষ্ঠানটিকে ৩০ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিতে যাচ্ছে। এটি গুগলকে সরাসরি স্কাইপের রাজ্যে আঘাত হানতে সাহায্য করবে। এই মুর্হূতে VoIP এর জগতে স্কাইপের রয়েছে একচ্ছত্র আধিপত্য।

এর ফলে গুগল তাদের বহুল আলোচিত গুগল ভয়েস , যার মাধ্যমে একটি নম্বর দিয়ে সব ফোন নম্বরকে নিয়ন্ত্রন করা যাবে, সেই প্রযুক্তিতে আরও উন্নতি আনা সম্ভব হবে এবং হয়তো গুগল টকের সাথে এই প্রযুক্তি যোগ করা হলে ফ্রিতে কথা বলাও সম্ভব হবে। উল্লেখ্য গুগল ভয়েস এবং গুগল টক দুটো সার্ভিসই আপাতত ফ্রি!

ফলাফল কি দাড়াঁল VoIP নিয়ে ব্যবসায়ীদের আকাল শুরু হতে বেশি দেরি নেই!


AdMob
এই সপ্তাহের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হচ্ছে ৭৫০ মিলিয়ন ডলার দিয়ে admob কে গুগলের কিনে নেবার প্রচেষ্টা। দু’পক্ষই আপাতত বিচার বিভাগের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।

AdMob একটি বিজ্ঞাপন প্রদর্শনকারী প্রতিষ্ঠান, অনেকটা Adsense এর মতো। তাহলে কেন গুগল এর প্রতি এত আকৃষ্ট হলো?



আসলে Adsense মোবাইলের ইন্টারনেট ব্রাউজারে text based কিংবা image based বিজ্ঞাপন প্রদর্শন করে এবং বিজ্ঞাপনদাতাদের নিকট থেকে অর্থ উর্পাজন করে। কিন্তু দেখা গেছে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীরা এডসেন্সে কিংবা ওই ধরনের বিজ্ঞাপনে ক্লিক করতে আগ্রহী নয়। কিন্তু মোবাইল ফোন ব্যবহারকারীরা ঘন্টার পর ঘন্টা বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করে আর AdMob এই ধরনের প্রোগ্রাম বিজ্ঞাপন প্রদর্শন করে। তাই ওই মার্কেটটা দখল করতে গুগল AdMob কে এমন অফার দিল যে AdMob না করতে পারল না।


আমার নিজস্ব দুইটি কথা
গুগল একের পর এক প্রতিষ্ঠান কিনে নিচ্ছে এবং প্রতিটি প্রতিষ্ঠান কিংবা পন্যই গুগলের অন্য সার্ভিসের সাথে খাপে খাপ মিলে যাচ্ছে। গুগলের সাম্রাজ্য বেড়েই চলেছে। আমার প্রশ্ন হচ্ছে মাইক্রোফসট তো গুগলকে ঠেকানোর জন্য প্রাণপন লড়ে চলেছে, ওদের মাথায় কেন এই বুদ্ধিগুলো আসছে না? সবাই জানে কম্পিউটারের দিন শেষ হয়ে যাচ্ছে। মোবাইল ফোনই কম্পিউটারের জায়গা দখল করে নেবে। অথচ মাইক্রোসফট একই ভুল বারবার করে চলেছে। বিল গেটস নিজেই স্বীকার করেছিল যে ইন্টারনেট যে এত বড় হবে তা তারা ভাবতেই পারেনি। এখন আবার মোবাইল ফোনকে অবহেলা করে তার চেয়েও বড় ভুল করতে যাচ্ছে।

চারিদিকে নতুন যে যুদ্ধ হয়েছে, তা হলো মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম বানানোর যুদ্ধ। এখানে বর্তমানের যোদ্ধারা হচ্ছে Nokia (Symbian), Apple, Blackberry এবং Microsoft Mobile। কিন্তু Apple তার একমাত্র আইফোন নিয়ে সবার বাজারমাত করা শুরু করে দিয়েছে। অপরদিকে মোবাইল ফোন নির্মাতারা গুগলের ফ্রি এন্ড্রয়েড ব্যবহার করে একের পর এক মোবাইল সেট বের করে চলেছে। ফলে মোবাইলে বাজার হয়তো শেষপর্যন্ত Apple এবং গুগল ভাগাভাগি করে নেবে।

অন্যদিকে মোবাইলের বাজার থেকে Microsoft এর নাম প্রায় মুছে যাবার উপক্রম। ২০০২ সালে Microsoft powered মোবাইলের মার্কেট শেয়ার ছিল ১৩.৯% কিন্তু সাম্প্রতিক একটি পরিসংখ্যানে দেখা যায় মাইক্রোসফটের মার্কেট শেয়ার মাত্র ৪%।

এতদিন ধারনা করা হচ্ছিল আইফোনের প্রতিদ্বন্দী পাওয়া হয়তো সময়সাপেক্ষ্য ব্যাপার হবে, কিন্তু মটোরোলো ড্রয়েড মোবাইল সেট বের করে আইফোনের মার্কেট ঝাকিয়ে দিয়েছে। এই দুই প্রতিষ্ঠানের যুদ্ধে মাইক্রোসফটের মোবাইল মার্কেটে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। অথচ মাইক্রোসফট কি এ নিয়ে চিন্তিত?

উপসংহার
শুরু করেছিলাম গুগলকে নিয়ে, শেষও করব গুগলকে নিয়ে। কয়েকদিন আগে গুগলের প্রধান নির্বাহী এরিখ স্মিড্থের একটি সাক্ষাত দেখিছিলাম, সেখানে তার কথার সারর্মম হচ্ছে এমন – গুগল সবসময়ই প্রাত্যহিক জীবনকে উন্নত করতে বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। আজকে হয়তো লোকজন ব্যাপারগুলোকে প্রয়োজনীয় মনে করছে না, কিন্তু কৌতুহলবশত ব্যবহার করছে, অথচ ওই সার্ভিসগুলোই একদিন জীবনের অত্যাবশীয় পন্যে পরিনত হচ্ছে।

গুগল নিয়ে এর চেয়ে বড় মন্তব্য করার ক্ষমতা আমার নেই।

ধন্যবাদ।



------------------------------------------------------------------

আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্লগে আসা সম্ভব হয় না?

তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে।আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।

সর্বশেষ হিসেবমতে, ২৫৩ জন পাঠক নিয়মিত ইমেইল নিউজলেটার পড়ছেন।

------------------------------------------------------------------

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আইফোনএডমোবএডসেন্সএন্ড্রয়েডএ্যাপলগিজমো৫গুগলমাইক্রোসফটমোবাইল ফোনস্কাইপ ;
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক ভাল গবেষণামূলক লেখা।
ভাল লাগল ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৮
শূন্য আরণ্যক বলেছেন: ডায়নোসরদের আকার তাদের পতনের কারন হৈসিলো --

সব যুগে সব কম্পানীকেই অপ্রতিরোধ্য মনে হয় ।

গুগলে একনিস্ঠ ভক্ত আমি -- তবে ওরাই সব এটাও মনে করি না ।
১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৩০

লেখক বলেছেন: কথাটা হয়তো ঠিকই বলেছেন... কিন্তু কোনো কোম্পানি কি আমাদের জীবনে এতটা বেশি প্রভাব বিস্তার করতে পেরেছে?

৩. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৯
আমি মদন বলেছেন: ভাল লাগল ধন্যবাদ।
৪. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:০১
শেখ নজরুল বলেছেন: গবেষণালব্দ পোস্টটি ভালো লাগলো।
৫. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:০৪
শেখ নজরুল বলেছেন: গবেষণালব্দ পোস্টটি ভালো লাগলো।
১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:০৪
আমি মদন বলেছেন: ভাল লাগল ধন্যবাদ।
৮. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৫২
ফেরদৌস ৬৯ বলেছেন: জটিল। আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।
১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৬

লেখক বলেছেন: আমার পোষ্ট নিয়মিত পড়ার জন্যে তো ভাই আমার সাইটে যেতে হবে... http://bn.jinnatulhasan.com/

সময় পেলে ঘুরে আসবেন, ধন্যবাদ।

৯. ১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৮
বিডি আইডল বলেছেন: কোম্পানির মনোপলি থাকা ভালো :)
১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:২২

লেখক বলেছেন: এইডা কি কইলেন?

১০. ১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৯
বিডি আইডল বলেছেন: ফান করলাম...তবে মাইক্রোসফট বা গুগুলের এইরকম মনোপলি না থাকলে আমরা কি এতসব জিনিষ পেতাম? কি মনে হয়?
১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৩১

লেখক বলেছেন: আমিও ফান করছি.. ভাল আছেন?

১১. ১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৩৫
বিডি আইডল বলেছেন: আছি...আপনার বাংলা ফোরামে কি কমেন্ট মডারেশন করা? গতকাল কমেন্ট করেছিলাম...

হাসান ভাই ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি দিয়ে নতুন পেজ (স্ট্যাটিক পেজ) করতে চাচ্ছি....কোডিং পাল্টালাম...হিসাবে পেজ অপশনে টেম্পলেট অপশন আসার করা...পাচ্ছি না...কোন হেল্প পেলে উপকৃত হবো.....আমি এখন স্ট্যাটিক পেজে পোষ্ট প্রাইভেট করে ইনলাইন পোষ্ট করছি..কিন্তু তাতে পোষ্ট লিংক ক্লিক করলে ৪০৪ এরর আসছে...গুগুলিং করে দেখলাম ক্যাটাগরি দিয়ে পেজ তৈরির কথা বলছে সবাই....
১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৪৭

লেখক বলেছেন: আমার বাংলা ব্লগে আপনার মন্তব্য প্রকাশ করা হয়েছে, ইনকামিং লিংকের পোষ্টে দেখুন।

পেজের তো ভাই কোনো ক্যাটাগরী থাকে না।

পার্মালিংক এবং htaccess ফাইলে সমস্যা থাকলে ৪০৪ এরর আসতে পারে।

আপনার পেজের সমস্যাটা বুঝলাম না, পারলে আমাকে ইমেইল আপনার মোবাইল নম্বর পাঠান, দেখি সুযোগ মতো কল দিব।

ভাল থাকবেন।

১২. ১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:০১
বিডি আইডল বলেছেন: আপনার ফোরামে পোষ্ট করবো/মেইল করবো....পেজের ক্যাটাগরি না...ক্যাটাগরি দিয়ে পেজ করতে চাচ্ছি....যাতে ওই নির্দিষ্ট ক্যাটাগরির পোষ্ট মূল ব্লগে না এসে আলাদা পেজে আসবে...
১৩. ১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:১৫
নাজিম উদদীন বলেছেন: না থামাতে চাই না, শেষ দেখতে চাই।
১৪. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৩৯
অক্টোপাস বলেছেন: ধন্যবাদ। মেধা আর শক্তি যার - মুল্লুকও তার...
১৫. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৬
কুয়াশায় ডাকা বলেছেন: গুগল যেভাবে আগাচ্ছে তাতে ভয়ই লাগে... হয়ত এমন দিন আসবে যে গুগল আমাদের ব্যক্তিগত জীবনও নিয়ন্ত্রন করছে ... ওরে বাপরে...
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:০২

লেখক বলেছেন: কে বলল গুগল আমাদের ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রন করে না, এটা পড়ে দেখুন - http://bn.jinnatulhasan.com/2009/09/1679

১৬. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৭
রন্টি চৌধুরী বলেছেন: edike dekhen ek lok pagol hoye gese google er agaya jawa dekhe..

Click This Link

pagol r ki
১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:২১

লেখক বলেছেন: দেখেছি... ওই বেটা কি এটা জানে না যে তার সংবাদপত্রের পাঠকের ২৫% যায় গুগল থেকে!

১৭. ১১ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭
মাহবুব সুমন বলেছেন: পোস্টের প্রথমেই নিজের সাইটের লিংক দেয়ার কারনটা কি ??
একই কনটেন্ট তো এই পোস্টেও দেয়া আছে!
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: নিজের সাইটের প্রচারণার জন্য দিয়েছি... আমার ব্লগে আগে প্রকাশ করেছি। তাই সূত্র বলে অভিহিত করেছি।

১৮. ১১ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৯
ধূসর মানচিত্র বলেছেন: টেকি জগতে রুই-কাতলাদের ছোট মাছ শিকার একটি কমন ব্যাপার। এখানে প্রধান ব্যাপার হল কে কাকে অধিগ্রহণ করছে এবং কোন সময়ে করছে। তাই কোম্পানির মূল চালিকা শক্তি অথবা CEO এর উপরে অনেক কিছু নির্ভর করে। গুগলের কারেন্ট মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানরয়েডের পিছনে রয়েছে এইরকম ক্রয়ের ইতিহাস। অ্যাপলের আইফোনের পিছনেও আসে ছোট মাছ শিকারের ব্যাকগ্রাউন্ড। শুধু গুগল না নকিয়া সহ আরো অনেকেই এইরকম ছোট কোম্পানি ক্রয় করে থাকে।
তবে সত্যিকার অর্থে, গুগলের অ্যানরয়েড ওপেন হ্যান্ডসেট অ্যালিয়েন্সের ছাতার নিচে থাকায় বেশ ভাল মোমেন্টামে আছে। তবে সব কিছু নির্ভর করছে ওপেন হ্যান্ডসেট অ্যালিয়েন্সের পার্টনারের উপর (যেমনঃ সনি-এরিকসন এবং স্যামসাংগ)। দুইটি কারণঃ১। গুগলের পিউর মোবাইল টেকনলজীতে (GSM,3G) তে প্যাটেন্ট নেই,২।হার্ডওয়্যার প্ল্যাটফর্মের পূর্ব অভিজ্বতা নেই। প্যাটেন্টের কারণে অ্যাপল এরিকসনকে কিছু রয়্যালিটি দেয় এবং রিসেন্ট নকিয়া অ্যাপলকে মামলা ঠুকেছে যে তাদের ১০-১১ টি প্যাটেন্ট অ্যাপল অন্যায়ভাবে ব্যবহার করেছে। মামলা এখনও চলছে। যদি নকিয়া জিতে তবে, অ্যাপলকে প্রায় আইফোন প্রতি ৫%-১০% টাকা নকিয়াকে দিতে হবে আদি এবং ভবিষ্যত মিলে।ইনফ্যাক্ট এই দিক দিয়ে নকিয়াকে বাইপাস করা অনেক কস্টকর- কারণ GSM,3G এর ৬০% প্যাটেন্ট নকিয়ার। তাই গুগল খুব শীগ্রই ওপেন হ্যান্ডসেট অ্যালিয়েন্স থেকে বাহির হয়ে আসতে পারবে না,আসলেও মোবাইল টেকনলজীর বিগ গান নকিয়া,এরিকসনকে আড়ালে সন্মানি দিয়েই আসতে হবে।
গত মাসে মোবাইল অপারেটিং সিস্টেম নিয়ে ধারাবাহিক ৩-৪ টি পোস্ট দিয়েছিলাম সামুতেই সময় থাকলে ঘুরে আসতে পারেন।
তথ্যমূলক পোস্টের জন্য +++
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: তথ্য বহুল মন্তব্য... ধন্যবাদ।

১৯. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৩
মুভি পাগল বলেছেন: আপনি ইমেইল নোটিফিকেশনের ব্যাপারটা কিভাবে করেন এটা নিয়ে স্টেপ বাই স্টেপ একটা পোস্ট দিলে খুব খুশি হতাম। প্লিজ এই কাজটা করেন, আমার মত অনেকের উপকার হবে বলে আমার বিশ্বাস।
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: জ্বি আচ্ছা... সচিত্র একটি পোষ্ট দিতে চেষ্টা করব।

২০. ১২ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
সিউল রায়হান বলেছেন: ভাইয়া আপনার সব পোস্টেই একটা করে মাইনাস কেন ?? :|
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:০৮

লেখক বলেছেন: কোনো একজন ভাই আমার কোনো লেখাই পছন্দ করেন না... তাই ভালবাসা স্বরুপ একটি করে মাইনাস দিয়ে যান।

২১. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:০১
বোহেমিয়ান কথকতা বলেছেন: একমত না বস। কথা সত্য যে গুগল অনেক এগিয়ে। কিন্তু সামান্য ফেইসবুকের সাথেই অন লাইনে ওরা হেরে যাচ্ছে (এবং যাবে। )

তবে ওদের মাথা আসলেই শার্প!!
এন্ড্রয়েড যে #১ হবে কোন সন্দেহ নাই ।

ভাল পোস্ট ++
২২. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৩
হাসান বলেছেন: বোহেমিয়ান ভাই,

গুগলের স্ট্রাটেজি অনেক গভীর, আমরা ফেসবুকে সারাদিন কাটাই ঠিকই কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বাইরে ফেসবুকের কি কোনো দাম আছে?

অথচ গুগল তো ২৪ ঘন্টাই আমাদের জীবনে লেগে থাকার বন্দোবস্তো করছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৩. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৫
আরিয়ানা বলেছেন: চমৎকার ইনফরমেশন !!
২৫. ২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৫২
বস শাকিল বলেছেন: যত দিন গুগল অপারেটিং সিস্টেম না বের করছে ততদিন একটু খানি পিছিয়ে থাকছে............

 

মোট সময় লেগেছে ০.৯৮৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ