আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

বিদেশের মাটিতে কিছু আবাল আর সকল বিদেশি মেয়েদের বেশ্যার হবার কাহিনী (১৮+ হতে পারে)

৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:২৮

শেয়ারঃ
0 0 0

মাঝে মাঝে পোলাপাইনের কথা শুনলে হাসবো না কাদবো বুঝতে পারিনা। অতিরঞ্জন কাকে বলে... সুঘ্রাণআবদুলকাদের ভাইয়ের কথাই ধরেন। উনি তার সর্বশেষ পোষ্টে বৃটেনে 3W আছে ,সতর্ক থাকবেন ব্রিটেনগামী সব পাবলিককে তিনটি w থেকে সাবধান করে দিয়েছেন। উনি এসেছেন ২ মাস, তাতে উনার যা জ্ঞান তাতে আমার চার বছরের অভিজ্ঞতার জ্ঞান ভান্ডার লজ্জা পাবার উপক্রম।

আমি তার পোষ্টে একটি মন্তব্য করেছিলাম, মন্তব্যটি তিনি সযত্নে ডিলিট করে দিয়েছেন। পুরো মন্তব্যটি মনে নাই, তবুও তার সর্তকবাণীর বিপরীতে কিছু কথা বলতে চাই।

১. আবহাওয়া - লন্ডনের আবহাওয়া খারাপ সবাই জানে, কিন্তু উনি অতিরঞ্জিত করতে গিয়ে বলেছেন এখানে ঠান্ডা লাগলে নাকি ৬ মাসের আগে কেউ সুস্থ হয় না। লোকজন নাকি দেশে ফিরে যায়, নয়তো কষ্ট ভোগ করে। আমি এখন পর্যন্ত কাউকে ঠান্ডার ভয়ে দেশে ফেরত যেতে শুনি নাই, আর কয়জন লোকে ঠান্ডায় কষ্ট ভোগ করে তাও জানি না। এখানে চার বছরের বার কয়েক গা গরম ছাড়া কোনো রোগ হয়েছে বলে মনে পড়ে না। চিকিৎসা ফ্রি, তারপরের এখানে জিপি রেজিস্ট্রেশন করি না।

লন্ডনের ঠান্ডাতেই এই উপদেশ, রাশিয়া কানাডা গেলে উনার কি হবে চিন্তা করতে পারছি না।

২. মদ - বাজারে অন্য পন্যের মতো এখানে মদও বিক্রি হয়। পৃথিবীর সবদেশেই মদ বিক্রি হয়, এটা একটা পন্য। এতে ভয় পাবার কি আছে? নিজেকে সংযত রাখলেই হল। মদ খাওয়ার তালিকায় ইউকে পৃথিবীর ৯ম, তাহলে অন্য দেশে গেলে তিনি কি বলবেন? Click This Link

৩. নারী - এটা উনার ক্লাসিক সর্তকবানী। ইসলামিক রাস্ট্রগুলো ছাড়া সব দেশেই পরিবার প্রথা খুবই দূর্বল। তাই বলে প্রতিদিনই যে মেয়েরা ছেলে বদলায় এটা ভাবা নিতান্তই বোকামী।

মেয়েদের ক্লিভেজ দেখেই উনি টং। হায়রে দূর্বল লিংগ! কিন্তু এটা উনি ভাবছেন না যে এটা এদেশের সংস্কৃতি।

আবার মেয়েরা নাকি হাই হ্যালো বলে আপনার ঘাড়ে বসে পড়বে আর আপনাকে ফতুর করে দেবে। তার মানে কি এরা বেশ্যা? এদের কি কোনো আত্মসম্মান বোধ নাই।

পথে ঘাটে হাই হ্যালো বলা ভদ্রতার অংশ, এতেই তিনি ধরে নিয়েছেন যে মেয়েরা তার জন্য ওতঁ পেতে বসে আছে। মেয়েদের কি কোনো খেয়েদেয়ে কাজ নেই।

--------------------------------------------------------

কিছুদিন আগে যখন এক কলিগ (শ্লোভাকিয়ার মেয়ে) জানলো যে আমি বাংলাদেশি সে আমাকে বলল তোমাদের ছেলেগুলো অনেক অদ্ভুত। আমি জিজ্ঞাসা করলাম কেন?

সে বলল কিছুদিন আগে বাংলাদেশি দু'ভাই তার ফ্লাটে পাশের রুমে থাকতো। বাপের টাকায় এখানে থাকে, তাই পড়াশুনা কাজকর্ম নাই। সারাদিন বাসায় থাকতো। আর ওর গোসল শেষ হবার সময় হলেই ওর ঘরের সামনে বসে থাকতো আর যখনই দেখা হত তখনই আলতু ফালতু প্রশ্ন করতো, কোনো পজিশন পছন্দ, থ্রিসাম করেছে কিনা, তার কেমন লাগে, সে করতে চায় কিনা ইত্যাদি ইত্যাদি।

তাদের সাথে মেয়েরা একই ফ্লাটে থাকে তা প্রমান করতে ওই মেয়ের জন্মদিনে নিজেদের বন্ধুদের দাওয়া করে এনেছে। জন্মদিন মেয়েটির অথচ পোলাপাইন ভর্তি বাংলাদেশি।

ছেলে দুটোরই সাদা গার্লফ্রেন্ড আছে এবং তারা একই সাথে একই রুমে সময় কাটায়

আরোও কিছু কথা বলেছে। শুনতে শুনতে আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। আমি শুধু বললাম, "সরি, ওরা এদেশে নতুন এসেছে"।

তাহলে খারাপ হলো কারা?

---------------------------------------------------------

এমনিতেই বিদেশে থাকা পোলাপাইনের চরিত্র নিয়ে দেশে লোকজন কত কথা বলে আর এই ধরনের আবালের লেখা পড়ে আরও মালমশলা পেয়ে যায়। না জেনে, না শুনে কথা বলার প্রভাব যে কত দীর্ঘমেয়াদী হতে পারে সেটা তাদের জ্ঞানে কেনো ঢোঁকে না বুঝতে পারি না।

কই দেশে থাকা লোকজনদের গঠনমূলক উপদেশ, দিক নির্দেশনা দেবেন তা না, নিজের চরিত্রে নিজের কালি মাখছেন। আর অন্যদেরও চরিত্রে কালি লাগাচ্ছেন।

----------------------------------------------------------
জিন্নাত উল হাসান

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৩৭
চাঙ্কু বলেছেন: =p~ =p~ =p~

পোলাপাইন কবে যে স্মার্ট চিন্তা-ভাবনা করবে !!!
৫. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৬
হাসান মাহবুব বলেছেন: দারুন কাউন্টার পোস্ট। ঐটায় কইষ্যা মাইনাচ দিসি, এইটায় পেলাচ।
৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: লন্ডনে আমিও থাকি, আমারও এই সংস্কৃতিতে মানিয়ে নিতে সমস্যা হয়েছে। তাই বলে এর দূনার্ম করিনি।

সব সমাজেরই ভাল খারাপ দিক আছে, তাই বলে খারাপ দিকগুলো ফলাও করে বলে বেড়ানোর মধ্যে কোনো কৃত্বিত্ত্ব নেই।

আর এইসব কথার মানে এখানে যেসব পোলাপাইন আছে, তাদের চরিত্রেও কালি মাখানো। কিছু ব্ল্যাকশিপের কারনে কেন আমি আমার নিজের চরিত্রে কালি লাগতে দেব।

৬. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৭
ধ্রুব তারা বলেছেন: ভাই ওনার নাম সুঘ্রাণ সুগন্ধ না। ওনার অন্যান্য পোস্টগুলা পড়লাম। বিশাল মজা পাইসি। উনি প্রতি সোমবার টেমসের তীরে গিয়া বইসা থাকে। কেউ চাইলে দেখা করতে পারে। আপনে চান নি?
৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫১

লেখক বলেছেন: এইখানে মানুষ কাজ করে দিশা পায় না আর আবাল যায় টেমসের পাড়ে মাইয়া দেখতে।

৭. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৮
রোকসানা লেইস বলেছেন: বিদেশে থাকবে..সব টুকু ক্রীম খাবে অার সেদেশের বদনাম করবে ...এ সব মানুষের কবে যে বোধদয় হবে....হাসান অাপনার লেখা ভালোলাগল।
৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: দেশ থেকে প্রথমবার যখন আসি তখন এক বন্ধু বলেছিল বিমানবালাগুলো নাকি খুব সুন্দর এবং সহজেই লাইন মারা যায়।

বিমালবালাগুলো পুরো ফ্লাইটে কাজ করেই কুল পায় না, ওরা নাকি লাইন মারে?

চিন্তা করেন পোলাপাইনের ধারনা।

৯. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৫
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ছাগলটারে কইষা একটা মাইনাস দিছি ,ছাগলে কয় যখন তখন নাকী জব জায়গা ,২ বছর হইয়া গেল লন্ডনে এখন ও দেখলাম না কারন ছাড়া জব যাইতে ।

লন্ডনে যে কত ছাগল আইছে ,এটা টার প্রমান ।

ভাল হইছে আপনার লেখা ।
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ

১০. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩০
আগুন পাখি বলেছেন: ওই ব্যাডা চরম ফাউল.. মনে হ্য় দেশে বইসা ব্লগাইছে....
১১. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৪
আতেল তাপস বলেছেন: আইতাসি ফেব্রুয়ারীতে
তারপর দেখবনে কেমন
চমৎকার পোষ্টের জন্য ধন্যবাদ
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: সুঘ্রান ভাইয়ের ঠিকানা নিয়ে রাইখেন, উনি আপনারে ঘুরায় ঘুরায় দেখাবে।

৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪২

লেখক বলেছেন: আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর, আপনার একটি ছবি যথাযোগ্য ক্রেডিটসহকারে আমার একজন কলিগ তার ওয়েবসাইটে ব্যবহার করবে। আপনাকে তার ওয়েবসাইটের ঠিকানা পাঠিয়ে দেব।

১৩. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫১
নীল বাউল বলেছেন: এইখানে মানুষ কাজ করে দিশা পায় না আর আবাল যায় টেমসের পাড়ে মাইয়া দেখতে।

=p~ =p~ =p~

পোলাপাইন কবে যে স্মার্ট চিন্তা-ভাবনা করবে!!!
১৪. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৯
আরিয়ানা বলেছেন: চমৎকার পোস্টের জন্য ও বাংগালী হয়ে বাংগালী ছেলেদের কীর্তি তুলে ধরার জন্য ধন্যবাদ। এখানে হর হামেশাই এসব দেখতে দেখতে মাঝে মাঝ নিজেকে বাংগালী বলে পরিচয় দিতেও এম্বারেস্ড হতে হয় জানেন নিশ্চই!
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৫
রাহি বলেছেন: কয়েক বছর কেটে গেল এখানে কই আমারতো এমন মনে হয়না। জানিনা থ্রি ডব্লিউ দিয়ে কি বুঝিয়েছেন !
আবহাওয়ার ব্যাপারটা অতিরঞ্জিত। বাকি রইল মদ আর নারী।
মদ আর নারীর পিছু নিলে ওগুলোও আপনার পিছু নেবে (+/-)এটাই সাবাবিক। এমনতো নয় যে বাংলাদেশে মানুষ মদ খেলে আসক্ত হয় না ! তিনি নারীদের সম্মন্ধে লিখেছেন;
''woman- নারীদের পারিবারিক সম্পর্কে কোন আস্থা নেই।দিনে দিনে ফ্রেন্ড বদলায়। নামে মাত্র কারো পরিবার থাকলেও তারা বহুগামিতায় অভ্যস্থ।জার্নিতে আপনার পাশেই হয়তো কোন সুন্দরী ললনা বসে হাই হ্যালো বলবে।এখানে বাহিরে বের হলেই ক্লিভেজ দেখা একদম ফ্রি।অনেক মেয়েই ফুলপ্যান্ট পরতে অভ্যস্থ নয়। মেয়েরা হাটুর উপর পযর্ন্ত একধরনের মোজা পরে ।যা পরা না পরা সমান কথা।দেখাতেই তারা খুব বেশী পটু।একবার যদি পিছু নেয় ,তাহলে শেষ না দেখে আপনাকে ছেড়ে দেবেনা। সুতরাং সাবধান থাকবেন।''
হয়ত্‌ এরকম নারীদের সাথে তারও সখ্যতা রয়েছে। উনি যে মোজার কথা বলছেন ওটাকে 'টাইট' বলে। উনি ফ্রি'তে ক্লিভেজ দেখেন!

দু মাসেই এ অবস্থা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

উনি নাকি এসেছেন দেশের প্রতিনিধিত্ব করতে!! শালা ফাউল...

+
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৩

লেখক বলেছেন: দোস্ত কিছু বলার নাই...

২০. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৫
বিবর্তনবাদী বলেছেন: কাউন্টার পোস্টে মজা পাইলাম। প্লাস।
২১. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪
প্রণব আচার্য্য বলেছেন: হা হা.. মানুষ পারেও ...++
২২. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫
অন্যরকম বলেছেন: হাহাহা..... সে একটা ছাগল!
২৩. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:০২
ভাবের অভাব বলেছেন: ভালো বলেছেন। ঐ ব্যাটা হচ্ছে আরেক টাইপের ফতোয়াবাজ।
++++++++
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: ভাল বলেছেন

২৪. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৩
কালপুরুষ বলেছেন: সহমত।

পোস্টের বক্তব্য ভাল লেগেছে।
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা

২৫. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৬
সব যদি আজ বদলে যেত বলেছেন: আপনার সাথে একমত। আমিও আমার এক বন্ধুর কাছে শুনেছি, আমেরিকাতে কিছু বাংগালী ছেলে-মেয়ে আছে, যারা নাকি আমেরিকানদের সেক্স ইনভাইরনমেন্টকেও হার মানায়।

তবে সবাই এক না। আমার বন্ধুটি এখনো কোন ক্লাবে যায়নি। ভাল ছাত্র খুব।
২৬. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৭
কাঙাল মামা বলেছেন: শিট ম্যান....২ পয়সার সাদা চামড়ার পর্নো দেইখা এরা বিদেশে যাইয়া দেশের মান ডুবাইতাছে :(
২৭. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৭
নাজমুল আহমেদ বলেছেন: এই সমস্ত ফাউল গুলার জন্যই বিদেশে দেশের ভাবমূর্তি গোল্লায় যাচ্ছে।



কবে যে আমরা মন ও মননের দিক দিয়ে উন্নত হব!!
২৮. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪১
ডি এম হাবিব বলেছেন: থ্রি ডব্লিউ নিয়ে একটা চমৎকার লেখা পড়েছিলাম আমাদের দেশীয় ম্যাগাজিন (বর্তমানে দৈনিক) যায়যায়দিনে। কিন্তু ছাগলে কি লিখেছে!
৩০. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮
শুন্য মানব বলেছেন:
কই দেশে থাকা লোকজনদের গঠনমূলক উপদেশ, দিক নির্দেশনা দেবেন তা না, নিজের চরিত্রে নিজের কালি মাখছেন। আর অন্যদেরও চরিত্রে কালি লাগাচ্ছেন।
৩১. ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৫
স্পেলবাইন্ডার বলেছেন: আহা! এইভাবে দেশের সব াবালগুলা যদি লন্ডনে যাইয়া টেমসে ডুইবা মরত ;)
৩৩. ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০
সুখী মানুষ বলেছেন: আমি কোন দিন বিদেশ যাইনি, তবে আপনার লেখাটা পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। যারা আমাদেরকে লেংটি পড়া বাদ দিয়ে পেন্ট শার্ট পড়া শিখিয়ে গেছেন তাদের ভদ্রতা বোধ, আত্মসম্মান বোধ এতটা নীচু হওয়ার কথা না যে গায়ে এসে পড়বে।

রবীন্দ্রনাথ বহু যুগ আগেই লন্ডন ঘুরে এসে লিখেছিলেন
পাপে পুন্যে দুঃখে সুখে পতনে উত্থানে
মানুষ হইতে দাও তোমার সন্তানে।
পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে
তারে বাধি রাখিওনা ভালো ছেলে করে
দুঃখ সয়ে দৈন্য সয়ে আপনার হাতে
মানুষ হইতে দাও ভালো মন্দ সাথে।
দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান
খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান।
..
..
..
সাত কোটি বাঙ্গালীরে হে বঙ্গ জননী
রেখেছো বাঙ্গালী করে, মানুষ করনি।

(কবিতাটা অনেক আগে পড়েছি, লাইন/কথা একটু এদিক সেদিক হতে পারে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।)
৩৫. ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৪
বলাক০৪ বলেছেন: ওদের কালচার আর আমাদের কালচারে এত পার্থক্য যে কিছু ভুল হতে পারে। তাই বলে এতটা বোকামী করা আর পৃথিবী সম্পর্কে এত কম জানা ক্ষমা করা মুশকিল।
৩৬. ৩০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫
শয়তান বলেছেন: নিজে ভাল তো জগত ভাল :)
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: :):)

৩৭. ৩০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
মুভি পাগল বলেছেন: পোস্টে সজ্ঞানে পেলাস
৩৮. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৭
মাছুমুল বলেছেন: আপনার ওয়েবসাইট টি খুব ভাল লাগল । পোষ্টে ++++++
৩৯. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০০
নুভান বলেছেন: ধন্যবাদ হাসান :)
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: এখানে দেখুন - Click This Link

৪০. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৩
টিনটিন` বলেছেন: ভালো মন্দ সবজায়গাতেই আছে। তারমানে এই নয় যে, এক জায়গার কোন কিছু খারাপ হলে তার সবকিছুই খারাপ।

নিজে ঠিক থাকলে দুনিয়া ঠিক।

পোষ্টে +
৪১. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২০
সুবিদ্ বলেছেন: বাহ!! সুন্দর করে লিখেছেন........
৪২. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২২
সাইফ শামস বলেছেন: আমার একজন প্রিয় শিক্ষক, (সুশান্ত কুমার দাস), একবার আমাকে বলেছিলেন, মানুষকে বোঝালে মানুষ বোঝেনা। বোঝার ভান করে। সে যখন সমস্যাটার সম্মুখিন হয়, তখনই কেবল বুঝতে পারে। এই লেখা থেকে ওই ছেলে কতটুকু বুঝতে পারল সেটাই মুল কথা।
৪৩. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪২
অচেনা সৈকত বলেছেন: এই ধরনের গাধাদের জন্যই বিদেশে বাংলাদেশের বদনাম হয়। আপনাকে ধন্যবাদ এই পোস্টের জন্য।
৪৪. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৬
তায়েফ আহমাদ বলেছেন: চমৎকার লেখা।
আমার যেটা মনে হয়, সেটা হলো, হলিউডের রগরগে মুভীগুলো দেখে আমাদের এখানে ধারনাটা এমন হয়েছে যে, ইউরোপীয়দের চাল-চরিত্র বলে কিছু নেই। ওখানে কিছুদিন থাকলে এবং ওদের সাথে ভালভাবে মিশলে দুই সংস্কৃতির বৈপরীত্য সহজেই বোঝা যায়। ঐ ভদ্রলোক সেটা বুঝতে পারেন নি বোধ হয়।
৪৫. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৭
আহসান হাবিব শিমুল বলেছেন: চমৎকার।
ওডিরে কইষ্যা একটা থাপ্পড় মারা দরকার।

তবে হের মতো বেকুব দু/একজন না অনেক আছে, শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে; ঢাবি পাশ, বুয়েট পাশ ও আছে।
৪৬. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৮
ভাইটামিন বদি বলেছেন: বাচ্চাবেলায় পড়েছিলাম, অল্পবিদ্যা কি যেন!!!!!!

হের পুস্ট পইরা একটা উদাহরন পাইলাম।।।
৪৭. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১০
'লেনিন' বলেছেন: চমৎকার পোস্ট... এটার প্রয়োজন ছিলো। অনেকের চোখ খুলবে।
৪৮. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৮
রাগিব বলেছেন: :) হা হা, চমৎকার।

--

ঐ পোস্টটা দেখে মনে হচ্ছিলো, পোস্টদাতা হলিউডি মুভিকে বিলেত কিংবা যুক্তরাষ্ট্রের সমাজের চিত্র বলে মনে করেছেন। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, ঐ পোস্টদাতার মতো যদি কেউ ঢাকার বাংলা ছবিকে বাংলাদেশের সমাজের প্রতিরূপ বলে ধরে নেয়, তবেই হয়েছে!!
৪৯. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২৯
জ্যাক স্প্যারো বলেছেন: পুষ্টটা খুঁজতে ছিলাম। হঠাৎ করে হারায়ে ফেলছিলাম। রাগিব ভাইয়ের উছিলায় খুঁইজা পাইলাম। উনারে ধইন্যা। পুষ্টে +। ঐটারে মাইনাস দিয়া আসছি অনেক আগেই।
৫০. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৫
সোনালীডানা বলেছেন: অতি উত্তম পোষ্ট।
পিলাচ সহযোগে সুকেসে গেল।
৫১. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৪
নুভান বলেছেন: বেশ ভালো লাগলো। অশেষ ধন্যবাদ :)
৫৩. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮
ত্রিশোনকু বলেছেন: সুন্দর পোষ্ট। একমত। +++
৫৪. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৯
আমার কবিতা বলেছেন: এই পোস্টে সমালোচনামূলক একটি কমেন্টের অনুরোধ রইল
Click This Link
৫৫. ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫১
লুথা বলেছেন:
হা হা হা হা... আমি তো গুলশান পিংক সিটি, বসুন্ধরা সিটি, আনাম র‌্যাংগস এ গেলেই ক্লিভেজ দেখি...এইসব দেখতে লন্ডন যাওয়া লাগে নাকি ??

আর মাইয়া ? দেশেই এক মাইয়া আমার পিছে লাইগা ছিলো...শুনলে কেও মানতে চাইবে না কিন্তু এখন বাংলাদেশেই কিছু কিছু সাইকো টাইপ মাইয়ার জন্ম হইছে... যাই হোক, আমি লন্ডন থাকি না, ওই দেশের অবস্থাও জানি না...

কিন্তু এইটা জানলাম যে w মানে, ওয়েদার, ওমেন, ওয়ার্ক/ওয়াইন... ;);) আগে জানতাম না... B-)
৫৬. ০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৪
রাজিবুল ইসলাম বলেছেন: হাসান ভাই আপনার এই লেখাটির মন্তব্য আমি আপনার ব্লগে দিয়েছি তারপর এখানে এসে সবার মন্তব্য পড়তে গিয়ে আরিয়ানা আপুর ম্যাডামের "বাংগালী বলে পরিচয় দিতেও এম্বারেস্ড হতে হয়" মন্তব্যের উত্তর না দিয়ে পারলাম না। অন্যের পাপের জন্য নিজের কপালে কালিমা লেপন আমার মনে হয়ে খুব বেশি যুক্তিযুক্ত নয়। আর পৃথিবীর কোন জাতীয় কলঙ্গ মুক্ত নয়।
৫৭. ০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৮
শারইফ বলেছেন: চমৎকার পোস্ট। একমত। +++

 

মোট সময় লেগেছে ১.০৭১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ