আমার প্রিয় পোস্ট
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- ব্যবসা করবেন ব্যবসা? এমএলএম ব্যবসা? - আরিফ থেকে আনা
- বাংলাদেশের মেগালিথিক সৌধ গুলো কি আসলেই কি সমাধি বা স্মারক সৌধ???? - রেজোওয়ানা
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে - টাইগার্স
- বাবা, এখন আর তোমার চোখে পোকা পড়ে না ... - সাঁঝবাতি'র রুপকথা
আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

Dictionary.com এর দিন বোধ হয় ফুরালো? এসে গেল Google Dictionary… জটিল একটি নতুন সার্ভিস!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩১

গত দুই সপ্তাহে গুগল বেশ কয়েকটি নতুন সার্ভিস চালু করেছে, যেগুলোর খবর এখন ব্লগে প্রকাশ করিনি। তবে এই মাত্র যে খবরটি পেলাম, তা শেয়ার না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না।
আজ পর্যন্ত গুগলে কোনো শব্দ খুঁজলে গুগল যথাসম্ভব শব্দের অর্থ দেখাতো আর ফলাফলের পাতার ডান কোনায় dictionary.com এর Definition লিংক শোভা পেত। এ সার্ভিসের ফলে dictionary.com প্রচুর ট্রাফিক পেয়েছে এবং হয়তোবা প্রচুর অর্থও কামাই করেছে।
বোধ করে সেটা আর বেশিদিন দেখা যাবে না। গুগল অনেকটা চুপিসারে তাদের গুগল ডিকশনারী সার্ভিসটি চালু করল। এই মুহুর্তে ডিকশনারী সার্ভিসটি খুবই সাধারনমানের তবে বাংলাসব বেশ কয়েকটি ভাষায় শব্দ খোঁজা যায়। আর তার সাথে সাথে ওইসব শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্যগঠন, তাদের অর্থ, সমার্থক শব্দ খুঁজে পাওয়া যায়।
গুগল বরাবরই বাংলার প্রতি উদাসীন, দোষটা অবশ্যই আমাদেরই। যাহোক, এই সার্ভিসটিতে বাংলাকে দেখতে পেয়ে খুব ভাল লেগেছে।
যদি গুগলের ডিকশনারী সার্ভিসটি Answers.com কিংবা Dictionary.com এর তুলনায় নিতান্তই শিশু, তারপরও গুগলের সার্চ সুবিধাকে ব্যবহার করে এটি প্রতিদ্বন্দ্বীদের মাথা ব্যথার কারণ হতে পারে।
-------------------------------------------------------------
পোষ্টটির সূত্র: Dictionary.com এর দিন বোধ হয় ফুরালো? এসে গেল Google Dictionary… জটিল একটি নতুন সার্ভিস!
-------------------------------------------------------------
আমার পরিচয় | আমার ব্লগ | ব্লগের নিউজলেটার (২৭৩জন পাঠক) | ব্লগের ফেসবুক পেজ (১০৯জন সদস্য)
-----------------------------------------------
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): answers.com, dictionary.com, অর্থ, গুগল, গুগল ডিকশনারী, সমার্থক শব্দ ;
প্রকাশ করা হয়েছে: প্যাচাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বোহেমিয়ান কথকতা বলেছেন:
গুগলে সিম্পলিসিটি অনেকের ই পছন্দ হবে। গুগল অন্য সাইট গুলোর মত বিজ্ঞাপন দিয়ে ভরাবে না ।
ভাইজান কি গুগলের পাংখা?
ধন্যবাদ ।
লেখক বলেছেন: জ্বি ভাই আমি গুগলের পাংখা। আমার সব পোষ্টই দেখবেন, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে গুগল সম্পর্কিত। গুগলের সব পোষ্টগুলো পাবেন আমার ব্যক্তিগত ব্লগে।
ধন্যবাদ।
আসিফবিডি৫৯ বলেছেন:
অনেক ধন্যবাদ সুন্দর একটি তথ্য দেয়ার জন্য। এ কথা ঠিক যে গুগল বাংলাভাষার প্রতি বেশ উদাসীন। এজন্য আমরাই দায়ী। কারণ আমাদের যথাযাথ প্রচারণা পেলে এবং যোগযোগ অব্যাহত থাকলে গুগল এ ভাষার প্রতি উদাসীন হতে পারতো না।
লেখক বলেছেন: আছে, তবে খুবই দূর্বল। বাংলা লিখে সার্চ দেন।
একরামুল হক শামীম বলেছেন:
দারুন
জর্জিস বলেছেন:
ভাল খবর
মাসুদ চৌধুরী বলেছেন:
তথ্য দেয়ার জন্য ধন্যবাদ
ইংরেজি থেকে বাংলা আছে।
আমি এই মাত্র দেখলাম।
দেখুন ইংরেজি থেকে আরবী এর নিচে (বাংলা) আছে।
হাসান ভাইকে ধন্যবাদ।
মজনু মিয়া বলেছেন:
ভালো লাগলো!
টেকি মামুন বলেছেন:
হাসান ভাই দারুন খবর
আকাশ আমার সীমানা বলেছেন:
গুগল যেদিকে তাকায় সেদিকের খাল বিল নদী নালা সাফ করে যায়।
লেখক বলেছেন: ভাল বলেছেন
ঝড়ো হাওয়া বলেছেন:
ফাইন
মহসিন০৮ বলেছেন:
ধন্যবাদ খবরটার জন্য।
নীড় ~ বলেছেন:
ভাল খবর
সবাক িনর্বাক বলেছেন:
থ্যান্কস
সবাক িনর্বাক বলেছেন:
থ্যান্কস
কিবর বলেছেন:
ধন্যবাদ না দিলে ব্লগার রা তো আমারে বোদাই কইব
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















এমন চমৎকার খবরটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।