আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

৩০ মিনিটে নিজের ডোমেইনে যোগ করুন জিমেইল সার্ভিস… আমি ব্যবহার করছি, আর আপনি?

০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩০

শেয়ারঃ
0 0 0


যখন প্রথম প্রথম ইমেইল আদানপ্রদান শুরু করি, তখন প্রায় প্রতিটি সার্ভিস প্রোভাইডারের সাথে আমার অন্তত একটি করে ইমেইল একাউন্ট ছিল। কালগর্ভে সেগুলো হারিয়ে গেছে।

এখন মাত্র দুইটি প্রোভাইডারকে ব্যবহার করি, প্রথমটি হলো ইয়াহু আর দ্বিতীয়টি হল জিমেইল। দিনে দিনে জিমেইলের উপর নির্ভরতা বাড়ছে, তাও আমার মূলত দুই/তিনটি কারনে। জিমেইলে স্প্যাম কম আসে, জিমেইল দ্রুত লোড হয়, গুগলের অনেকগুলো সার্ভিসের সাথে প্রতিনিয়ত যুক্ত বলে ক্রমাগত ইমেইল একাউন্ট ব্যবহার করতেই হয় আর সবচেয়ে বড় কথা হল মোবাইল ফোনে জিমেইলের ইন্টারফেস খুবই কার্যকরী। জিমেইলের গুনের কথায় আর গেলাম না।

আমাদের অনেকেই হয়তো জানি না, আপনার যদি একটি ডোমেইন থাকে তাহলে আপনি ডোমেইনটি জিমেইলে সাথে যুক্ত করে ৭ গিগাবাইটের ৫০টি একাউন্ট বিনামূল্যে খুলতে পারবেন। বিস্তারিত দেখতে পাবেন এই পাতায় । জিমেইলের সাথে সাথে গুগলের অন্যান্য সার্ভিসগুলো (গুগল ডকস, গুগল টক, গুগল সাইটস, গুগল ক্যালেন্ডার) নিজ ডোমেইনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।


পদক্ষেপ ১
গুগল apps এর সাইনআপ পেজে যান এবং শেষ আপনার এবং আপনার ডোমেইন সম্বন্ধীয় তথ্য দিন।

পদক্ষেপ ২
গুগলের নির্দেশমতো verification code সমেত একটি ফাইল আপনার হোস্টিংয়ে আপলোড করে ডোমেইনের উপর কতৃর্ত্ব প্রমাণ করুন।

পদক্ষেপ ৩
এবার আপনার হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল থেকে গুগলের নির্দেশমতো MX record পরিবর্তণ করুন আর ২০ মিনিট অপেক্ষা করুন।

গুগলের বিভিন্ন সার্ভিসের জন্য আপনার url গুলো হবে নিন্মরুপ:
* জিমেইল http://mail.google.com/a/ [আপনার ডোমেইন]
* গুগল ডকস http://docs.google.com/a/ [আপনার ডোমেইন]
* গুগল ক্যালেন্ডার http://www.google.com/calendar/hosted/ [আপনার ডোমেইন]
গুগল সাইটস http://sites.google.com/a/ [আপনার ডোমেইন]

আজকাল প্রতিটি ডোমেইন এবং হোস্টিংয়ের সাথে কিছু ফ্রি ইমেইল একাউন্ট পাওয়া যায়। আমি যেহেতু Godaddy এবং Hostgator ব্যবহার করি, তাই ওদের ইমেইল সার্ভিসগুলো ব্যবহার করতে হতো। কিন্তু জিমেইলের সুবিধা পাওয়ার পর থেকে আর পেছনে ফিরে তাকাইনি। বর্তমানে আমার প্রায় সবগুলো ডোমেইনের জন্য ইমেইল সার্ভিস হিসেবে গুগলের এই সার্ভিসটি ব্যবহার করছি।

আশা করি আপনাদেরও ভাল লাগবে।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

--------------------------------------------------------
পূর্বপ্রকাশ: ৩০ মিনিটে নিজের ডোমেইনে যোগ করুন জিমেইল সার্ভিস… আমি ব্যবহার করছি, আর আপনি?
--------------------------------------------------------
আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্যক্তিগত ব্লগে আসা সম্ভব হয় না?

তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে।আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।

সর্বশেষ হিসেবমতে, ৩৭১ জন পাঠক নিয়মিত ইমেইল নিউজলেটার পড়ছেন।
------------------------------------------------------------------

 

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৪৫
রাজিবুল ইসলাম বলেছেন: হাসান ভাই সামুতে আপনাকে প্রথম প্লাস। যদিও এই পোষ্টটা আমি আগেই পড়েছি। তারপরেও সামুতে সরাসরি আপনার কোন লেখায় এই প্রথম মন্তব্য করছি।
২. ০৮ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১২
সামিউর বলেছেন: হাসান ভাই আপনাকে মেইল করেছিলাম পেয়েছেন ? নিউজলেটারের মাধ্যমে এই পোস্টটে আগেই পড়েছি। থ্যাংকস। +
০৮ ই মার্চ, ২০১০ রাত ৯:৪১

লেখক বলেছেন: কোন ইমেইলটা ভাই... অনুগ্রহ করে আরেকবার পাঠান।

৫. ০৮ ই মার্চ, ২০১০ রাত ৮:০২
লালসালু বলেছেন: খাড়ার উপরে প্রিয়তে নিলাম। অনেক দিন ধরে এর সমন্ধে জানার ইচ্ছা ছিল। এবার জানতে পারলাম। আমার প্রতিষ্ঠানের ওয়েবমেইল এ এর ব্যবহার করব।
০৮ ই মার্চ, ২০১০ রাত ৯:৪০

লেখক বলেছেন: ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান যেখানে ইমেইলের পেছনে অতিরিক্ত পয়সা খরচের জন্য বাজেট নেই, এভাবে ইমেইল ব্যবহার করলে প্রচুর পয়সা বেঁচে যায় আর গুগল অন্যান্য সার্ভিসের মাধ্যমে সব কিছুই অনলাইনে করা সম্ভব।

৬. ০৮ ই মার্চ, ২০১০ রাত ৯:৫০
মদন বলেছেন: প্রিয়তে নিলাম, অনেকদিন ধরেই এমন একটা লেখার প্রয়োজন অনুভব করছিলাম।
৭. ০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৯
হাসান বলেছেন: @সামিউর,

ইমেইল খুঁজে পেয়েছি... আপনার মন্তব্যে ইমেইল এড্রেস ছিল, তাই মন্তব্যটি ডিলিট করে দিলাম।
৯. ১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৪
ভাইটামিন বদি বলেছেন: আপাতত রাখলাম...পরে টেরাই দিমুনে...

দরকারী জিনিস...।।। ধইন্যা...
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ

১০. ১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৯
এম. এ. খসরু নোমান বলেছেন: শুভো জন্মদিন হাসান ভাই
১১. ২১ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩১
আ শী ষ বলেছেন: এটা দিয়ে কি জিমেইলের সুবিধা ব্যবহার করে মেইল করা যায়? কীভাবে?

 

মোট সময় লেগেছে ০.৯৪১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ