দেখ রে চেয়ে আপন -পানে পদ্মটি নাই পদ্মটি নাই ।।
ফিরছে কেঁদে প্রভাত বাতাস, আলোক যে তার ম্লান হতাশ,
মুখে চেয়ে আকাশ তোরে শুধায় আজি নীরবে তাই।।
কত গোপন আশা নিয়ে কোন সে গহন রাত্রিশেষে
অগাধ জলের তলা হতে অমল কুঁড়ি উঠল ভেসে।
হল না তার ফুটে ওঠা, কখন ভেঙে পড়ল বোঁটা-
মর্ত্য-কাছে স্বর্গ যা চায় সেই মাধুরী কোথা রে পাই।।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


